ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
ছবি: সংগৃহীত
ফলো করুন

পাবনার সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যাংক কার্যালয়ে আগুন ধরিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার দোগাছি বাজারে এ ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান।

তিনি জানান, গভীর রাতে দুর্বৃত্তরা প্রথমে ব্যাংক কার্যালয়ের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। এরপর অফিসের থাইগ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

এ সময় কার্যালয়ের ভেতরে দায়িত্ব পালন করছিলেন নৈশপ্রহরী আব্দুল ওহাব। আগুন দেখে তিনি চিৎকার শুরু করলে ভবনের মালিক, ব্যাংকের কর্মী এবং আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন, আগুন লাগলেও কার্যালয়ের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র নষ্ট হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনার খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থলে যায় পুলিশের একটি টহল দল। পরদিন সকালেও পুলিশের আরেকটি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে পুলিশ তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে হামলাকারীদের পরিচয়, হামলার উদ্দেশ্য কিংবা স্থানীয়দের দাবি করা স্লোগানের বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ : পাবনা গ্রামীণ ব্যাংক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

পাবনার সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যাংক কার্যালয়ে আগুন ধরিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার দোগাছি বাজারে এ ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান।

তিনি জানান, গভীর রাতে দুর্বৃত্তরা প্রথমে ব্যাংক কার্যালয়ের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। এরপর অফিসের থাইগ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

এ সময় কার্যালয়ের ভেতরে দায়িত্ব পালন করছিলেন নৈশপ্রহরী আব্দুল ওহাব। আগুন দেখে তিনি চিৎকার শুরু করলে ভবনের মালিক, ব্যাংকের কর্মী এবং আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন, আগুন লাগলেও কার্যালয়ের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র নষ্ট হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনার খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থলে যায় পুলিশের একটি টহল দল। পরদিন সকালেও পুলিশের আরেকটি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে পুলিশ তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে হামলাকারীদের পরিচয়, হামলার উদ্দেশ্য কিংবা স্থানীয়দের দাবি করা স্লোগানের বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ