ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত পাঠানো হলো ৪৪ বাংলাদেশিকে

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইউরোপে উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে যাওয়া আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪০ জনকে গ্রিস এবং চারজনকে সাইপ্রাস থেকে ফেরত পাঠানো হয়। বুধবার (১১ নভেম্বর) সকালে বিশেষ একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

সকাল সোয়া ৯টার দিকে এন০৫৫৪২ নম্বরের চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দেশে ফেরার পর এসব বাংলাদেশিকে জরুরি সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। বিমানবন্দরে তাদের খাবার, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে যাওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে ফেরত আসা ব্যক্তিদের প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণের পাশাপাশি তাদের অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে।

অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে শরিফুল হাসান বলেন, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে ছিলেন। চলতি বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে রয়েছেন।

ঝুঁকিপূর্ণ এই যাত্রায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে বলে জানান তিনি। তার মতে, ইউরোপের দেশগুলো অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে। নতুন অভিবাসন নীতির কারণে অনেকের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে এবং দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

তিনি জানান, ইউরোপে পৌঁছানোর জন্য অনেকেই ৩০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত খরচ করছেন। কিন্তু এত অর্থ ব্যয়ের পরও সেখানে থাকার সুযোগ পাচ্ছেন না অনেকে। শুধু ইউরোপে পৌঁছাতে পারলেই জীবনের সব সমস্যার সমাধান হবে, এমন ধারণা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

শরিফুল হাসান আরও জানান, এবারের ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজন রয়েছেন, যিনি টিকটকের মাধ্যমে বাংলাদেশিদের অনিয়মিত পথে ইউরোপে যেতে উৎসাহিত করেছিলেন। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে গত ২৩ অক্টোবরও ইতালি ও গ্রিস থেকে বিশেষ ফ্লাইটে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।

বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে নথিপত্রহীন ও অনিয়মিত অভিবাসীদের ফেরত আনার বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষর করে। এই ব্যবস্থার আওতায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক রয়েছেন ইতালি, গ্রিস, জার্মানি, সাইপ্রাস, রুমানিয়া, ফ্রান্স ও মাল্টা থেকে। গত কয়েক বছরে সবচেয়ে বেশি বাংলাদেশি ফেরত এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে।

ব্র্যাক জানিয়েছে, ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে কাউন্সেলিং, প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশজুড়ে কার্যক্রম চালানো হচ্ছে।

অন্যদিকে ইউরোপের দেশগুলোও বাংলাদেশ থেকে বৈধ উপায়ে কর্মী নেওয়ার উদ্যোগ নিচ্ছে। এ অবস্থায় অনিয়মিত ও বিপজ্জনক পথে বিদেশে যাওয়ার পরিবর্তে দক্ষতা অর্জন করে বৈধ অভিবাসনের সুযোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

শুধু বিদ্যালয়ে আনলেই হবে না, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: ববি হাজ্জাজ

জলবায়ুতে ক্ষতিগ্রস্ত নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ

আন্তালিয়ায় জুবাইদা রহমানের সঙ্গে এরদোয়ানের স্ত্রীর সাক্ষাৎ

তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা কঠিন: টুকু

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত পাঠানো হলো ৪৪ বাংলাদেশিকে

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ইউরোপে উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে যাওয়া আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪০ জনকে গ্রিস এবং চারজনকে সাইপ্রাস থেকে ফেরত পাঠানো হয়। বুধবার (১১ নভেম্বর) সকালে বিশেষ একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

সকাল সোয়া ৯টার দিকে এন০৫৫৪২ নম্বরের চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দেশে ফেরার পর এসব বাংলাদেশিকে জরুরি সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। বিমানবন্দরে তাদের খাবার, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে যাওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে ফেরত আসা ব্যক্তিদের প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণের পাশাপাশি তাদের অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে।

অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে শরিফুল হাসান বলেন, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে ছিলেন। চলতি বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে রয়েছেন।

ঝুঁকিপূর্ণ এই যাত্রায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে বলে জানান তিনি। তার মতে, ইউরোপের দেশগুলো অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে। নতুন অভিবাসন নীতির কারণে অনেকের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে এবং দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

তিনি জানান, ইউরোপে পৌঁছানোর জন্য অনেকেই ৩০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত খরচ করছেন। কিন্তু এত অর্থ ব্যয়ের পরও সেখানে থাকার সুযোগ পাচ্ছেন না অনেকে। শুধু ইউরোপে পৌঁছাতে পারলেই জীবনের সব সমস্যার সমাধান হবে, এমন ধারণা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

শরিফুল হাসান আরও জানান, এবারের ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজন রয়েছেন, যিনি টিকটকের মাধ্যমে বাংলাদেশিদের অনিয়মিত পথে ইউরোপে যেতে উৎসাহিত করেছিলেন। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে গত ২৩ অক্টোবরও ইতালি ও গ্রিস থেকে বিশেষ ফ্লাইটে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।

বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে নথিপত্রহীন ও অনিয়মিত অভিবাসীদের ফেরত আনার বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষর করে। এই ব্যবস্থার আওতায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক রয়েছেন ইতালি, গ্রিস, জার্মানি, সাইপ্রাস, রুমানিয়া, ফ্রান্স ও মাল্টা থেকে। গত কয়েক বছরে সবচেয়ে বেশি বাংলাদেশি ফেরত এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে।

ব্র্যাক জানিয়েছে, ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে কাউন্সেলিং, প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশজুড়ে কার্যক্রম চালানো হচ্ছে।

অন্যদিকে ইউরোপের দেশগুলোও বাংলাদেশ থেকে বৈধ উপায়ে কর্মী নেওয়ার উদ্যোগ নিচ্ছে। এ অবস্থায় অনিয়মিত ও বিপজ্জনক পথে বিদেশে যাওয়ার পরিবর্তে দক্ষতা অর্জন করে বৈধ অভিবাসনের সুযোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ