ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা-চট্টগ্রামের পর গুরুত্বপূর্ণ নগরী হতে পারে রাজবাড়ী: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রামের পর গুরুত্বপূর্ণ নগরী হতে পারে রাজবাড়ী: সংস্কৃতি প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দেশের নগরায়ণে নতুন গুরুত্ব পেতে পারে রাজবাড়ী। এমনকি ঢাকা ও চট্টগ্রামের পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরীতে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে জেলাটির। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হলরুমে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পদ্মা ব্যারাজের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কার্যক্রমের আনুষ্ঠানিক অনুমোদনও সম্প্রতি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এসব উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রী পদক্ষেপ নেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলা ও সংস্কৃতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে চান তারা। দীর্ঘদিন এসব ক্ষেত্র অবহেলিত থাকার পাশাপাশি নানা ধরনের বিশৃঙ্খলাও ছিল। সবার সহযোগিতায় সুশৃঙ্খল, সুন্দর ও সুস্থ ক্রীড়াঙ্গন গড়ে তোলাই তাদের লক্ষ্য।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেছেন। কর্মসূচিটিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

এদিকে রাজবাড়ীর ক্রীড়া ও সাংস্কৃতিক অবকাঠামোর দুরবস্থার বিষয়টিও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, জেলার স্টেডিয়াম, সুইমিংপুল ও শিল্পকলাসহ প্রায় সব ক্ষেত্রেই অবকাঠামোগত সংকট রয়েছে। দীর্ঘদিন প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা না পাওয়ায় এসব প্রতিষ্ঠানের কার্যক্রম ও সামগ্রিক পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে।

এ অবস্থা পরিবর্তনে ইতোমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এর মধ্যে স্টেডিয়াম ও সুইমিংপুল পুনর্গঠন এবং বিভিন্ন ক্রীড়াভিত্তিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।

ট্যাগ : রাজবাড়ী পদ্মা ব্যারাজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


ঢাকা-চট্টগ্রামের পর গুরুত্বপূর্ণ নগরী হতে পারে রাজবাড়ী: সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দেশের নগরায়ণে নতুন গুরুত্ব পেতে পারে রাজবাড়ী। এমনকি ঢাকা ও চট্টগ্রামের পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরীতে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে জেলাটির। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হলরুমে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পদ্মা ব্যারাজের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কার্যক্রমের আনুষ্ঠানিক অনুমোদনও সম্প্রতি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এসব উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রী পদক্ষেপ নেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলা ও সংস্কৃতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে চান তারা। দীর্ঘদিন এসব ক্ষেত্র অবহেলিত থাকার পাশাপাশি নানা ধরনের বিশৃঙ্খলাও ছিল। সবার সহযোগিতায় সুশৃঙ্খল, সুন্দর ও সুস্থ ক্রীড়াঙ্গন গড়ে তোলাই তাদের লক্ষ্য।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেছেন। কর্মসূচিটিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

এদিকে রাজবাড়ীর ক্রীড়া ও সাংস্কৃতিক অবকাঠামোর দুরবস্থার বিষয়টিও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, জেলার স্টেডিয়াম, সুইমিংপুল ও শিল্পকলাসহ প্রায় সব ক্ষেত্রেই অবকাঠামোগত সংকট রয়েছে। দীর্ঘদিন প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা না পাওয়ায় এসব প্রতিষ্ঠানের কার্যক্রম ও সামগ্রিক পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে।

এ অবস্থা পরিবর্তনে ইতোমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এর মধ্যে স্টেডিয়াম ও সুইমিংপুল পুনর্গঠন এবং বিভিন্ন ক্রীড়াভিত্তিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ