ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউরোপের আকাশপথে এক দিনে ১২ ফ্লাইটে বোমা হামলার হুমকি

ইউরোপের আকাশপথে এক দিনে ১২ ফ্লাইটে বোমা হামলার হুমকি
ছবি: সংগৃহীত
ফলো করুন

ইউরোপের আকাশপথে যাত্রীবাহী উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক দিনেই অন্তত ১২টি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে নিরাপত্তার কারণে পাঁচটি উড়োজাহাজকে বিকল্প বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। কয়েকটি ফ্লাইটকে নিরাপত্তা দিতে সামরিক যুদ্ধবিমানও মোতায়েন করা হয়।

কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে এটি ইউরোপের বিভিন্ন ফ্লাইটে একযোগে বোমা হামলার হুমকির তৃতীয় ঘটনা। বিশেষ করে স্বল্প খরচের বিমান সংস্থাগুলোর বিভিন্ন রুট এসব হুমকির লক্ষ্যবস্তু হয়েছে। এর আগে একই ধরনের হুমকির কারণে আটটি উড়োজাহাজের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।

বৃহস্পতিবারের ঘটনাগুলোর মধ্যে ছিল লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াগামী রায়ানএয়ারের একটি ফ্লাইট। সকালে উড়োজাহাজটিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সেটিকে বুলগেরিয়ার প্লভদিভ বিমানবন্দরে অবতরণ করানো হয়।

একই দিনে পোলিশ বিমান সংস্থা লটের ওয়ারশ-প্যারিস রুটের একটি ফ্লাইটেও বোমার হুমকি আসে। পরে উড়োজাহাজটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তবে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। তাদের ভাষ্য, নিয়মিত কার্যক্রমে বিঘ্ন না ঘটিয়েই ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

এদিকে হেলসিঙ্কি থেকে ইতালির রোমগামী ফিনএয়ারের একটি উড়োজাহাজ মাঝ আকাশে বোমা হামলার হুমকি পায়। এরপর ইতালির একটি সামরিক যুদ্ধবিমান সেটিকে পাহারা দিয়ে নিয়ে যায়।

এর আগেও ইউরোপের আকাশপথে একই ধরনের হুমকির ঘটনা ঘটেছে। গত ২ নভেম্বর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী অন্তত ২১টি উড়োজাহাজে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনার বেশ কয়েকটিকে ভুয়া বলে ধারণা করা হচ্ছে। তবে ধারাবাহিকভাবে এমন হুমকি আসায় ইউরোপের বিমান চলাচল খাতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা।

ট্যাগ : ইউরোপ বিমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


ইউরোপের আকাশপথে এক দিনে ১২ ফ্লাইটে বোমা হামলার হুমকি

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

ইউরোপের আকাশপথে যাত্রীবাহী উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক দিনেই অন্তত ১২টি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে নিরাপত্তার কারণে পাঁচটি উড়োজাহাজকে বিকল্প বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। কয়েকটি ফ্লাইটকে নিরাপত্তা দিতে সামরিক যুদ্ধবিমানও মোতায়েন করা হয়।

কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে এটি ইউরোপের বিভিন্ন ফ্লাইটে একযোগে বোমা হামলার হুমকির তৃতীয় ঘটনা। বিশেষ করে স্বল্প খরচের বিমান সংস্থাগুলোর বিভিন্ন রুট এসব হুমকির লক্ষ্যবস্তু হয়েছে। এর আগে একই ধরনের হুমকির কারণে আটটি উড়োজাহাজের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।

বৃহস্পতিবারের ঘটনাগুলোর মধ্যে ছিল লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াগামী রায়ানএয়ারের একটি ফ্লাইট। সকালে উড়োজাহাজটিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সেটিকে বুলগেরিয়ার প্লভদিভ বিমানবন্দরে অবতরণ করানো হয়।

একই দিনে পোলিশ বিমান সংস্থা লটের ওয়ারশ-প্যারিস রুটের একটি ফ্লাইটেও বোমার হুমকি আসে। পরে উড়োজাহাজটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তবে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। তাদের ভাষ্য, নিয়মিত কার্যক্রমে বিঘ্ন না ঘটিয়েই ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

এদিকে হেলসিঙ্কি থেকে ইতালির রোমগামী ফিনএয়ারের একটি উড়োজাহাজ মাঝ আকাশে বোমা হামলার হুমকি পায়। এরপর ইতালির একটি সামরিক যুদ্ধবিমান সেটিকে পাহারা দিয়ে নিয়ে যায়।

এর আগেও ইউরোপের আকাশপথে একই ধরনের হুমকির ঘটনা ঘটেছে। গত ২ নভেম্বর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী অন্তত ২১টি উড়োজাহাজে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনার বেশ কয়েকটিকে ভুয়া বলে ধারণা করা হচ্ছে। তবে ধারাবাহিকভাবে এমন হুমকি আসায় ইউরোপের বিমান চলাচল খাতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ