ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুর প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ ও ভাঙচুর

ছবি : সংগৃহীত
ফলো করুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গাজীপুরে সংঘর্ষে আহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর প্রতিবাদে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ব্যাপক বিক্ষোভ মিছিল ও ভাঙচুর চালিয়েছেন পোশাকশ্রমিকেরা। উত্তপ্ত পরিস্থিতির মুখে নিরাপত্তাজনিত কারণে আশুলিয়া এলাকার অন্তত ৭০টি পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন এলাকার পোশাকশ্রমিকেরা মিছিল নিয়ে আশুলিয়ার জিরাবো এলাকায় জড়ো হন। এরপর প্রায় দুই থেকে আড়াই হাজার শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে একযোগে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঘোষবাগ, নরসিংহপুর ও সরকার মার্কেট এলাকা প্রদক্ষিণ করে বেরন এলাকার এনভয় গার্মেন্টসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভের একপর্যায়ে কিছু কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালানো হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসেন। তাঁরা আশপাশের অন্যান্য চালু কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে কাজ বন্ধের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ধাওয়া দিয়ে কয়েকজনকে আটকের চেষ্টা করলে আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের ওপর চড়াও হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প পুলিশ, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এদিন সকাল ৮টার দিকে শ্রমিকেরা যথারীতি কারখানায় প্রবেশ করে ডিজিটাল কার্ড পাঞ্চের মাধ্যমে হাজিরা নিশ্চিত করেন। তবে কিছুক্ষণ অবস্থানের পরই তাঁরা দলবদ্ধভাবে কারখানার বাইরে বেরিয়ে আসেন। এরপর অন্য কারখানার প্রধান ফটকের সামনে গিয়ে সহকর্মীদের কাজে যোগ না দেওয়ার আহ্বান জানান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে অন্যান্য কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যুক্ত হলে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, জীবনযাত্রার উচ্চ ব্যয়ের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তাঁদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। সরকার সম্প্রতি নতুন মজুরি বোর্ড গঠন করলেও এবং আগামী ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকরের আলোচনা চালালেও ঠিক কত টাকা মজুরি চূড়ান্ত হবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি। এই দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তার কারণেই তাঁরা রাজপথ ছাড়ছেন না।

সার্বিক পরিস্থিতির বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, গাজীপুরে আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত হয়ে পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর প্রতিবাদেই মূলত শ্রমিকেরা জিরাবো থেকে বেরন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। তিনি বলেন, সকালে জামগড়ায় কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি জানান, এ অঞ্চলের মোট ১৮৬৩টি পোশাক কারখানার মধ্যে নিরাপত্তা বিবেচনায় ৭০টি কারখানা আজকের জন্য সাময়িক ছুটি দেওয়া হয়েছে, বাকিগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে।

ট্যাগ : বিক্ষোভ তৌফিকের মৃত্যু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুর প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ ও ভাঙচুর

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গাজীপুরে সংঘর্ষে আহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর প্রতিবাদে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ব্যাপক বিক্ষোভ মিছিল ও ভাঙচুর চালিয়েছেন পোশাকশ্রমিকেরা। উত্তপ্ত পরিস্থিতির মুখে নিরাপত্তাজনিত কারণে আশুলিয়া এলাকার অন্তত ৭০টি পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন এলাকার পোশাকশ্রমিকেরা মিছিল নিয়ে আশুলিয়ার জিরাবো এলাকায় জড়ো হন। এরপর প্রায় দুই থেকে আড়াই হাজার শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে একযোগে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঘোষবাগ, নরসিংহপুর ও সরকার মার্কেট এলাকা প্রদক্ষিণ করে বেরন এলাকার এনভয় গার্মেন্টসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভের একপর্যায়ে কিছু কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালানো হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসেন। তাঁরা আশপাশের অন্যান্য চালু কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে কাজ বন্ধের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ধাওয়া দিয়ে কয়েকজনকে আটকের চেষ্টা করলে আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের ওপর চড়াও হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প পুলিশ, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এদিন সকাল ৮টার দিকে শ্রমিকেরা যথারীতি কারখানায় প্রবেশ করে ডিজিটাল কার্ড পাঞ্চের মাধ্যমে হাজিরা নিশ্চিত করেন। তবে কিছুক্ষণ অবস্থানের পরই তাঁরা দলবদ্ধভাবে কারখানার বাইরে বেরিয়ে আসেন। এরপর অন্য কারখানার প্রধান ফটকের সামনে গিয়ে সহকর্মীদের কাজে যোগ না দেওয়ার আহ্বান জানান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে অন্যান্য কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যুক্ত হলে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, জীবনযাত্রার উচ্চ ব্যয়ের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তাঁদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। সরকার সম্প্রতি নতুন মজুরি বোর্ড গঠন করলেও এবং আগামী ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকরের আলোচনা চালালেও ঠিক কত টাকা মজুরি চূড়ান্ত হবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি। এই দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তার কারণেই তাঁরা রাজপথ ছাড়ছেন না।

সার্বিক পরিস্থিতির বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, গাজীপুরে আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত হয়ে পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর প্রতিবাদেই মূলত শ্রমিকেরা জিরাবো থেকে বেরন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। তিনি বলেন, সকালে জামগড়ায় কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি জানান, এ অঞ্চলের মোট ১৮৬৩টি পোশাক কারখানার মধ্যে নিরাপত্তা বিবেচনায় ৭০টি কারখানা আজকের জন্য সাময়িক ছুটি দেওয়া হয়েছে, বাকিগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ