ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, রাজবাড়ীতে ৩ জন গ্রেপ্তার

রাজবাড়ী শহরের বড় বাজারে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ মামলার বিষয়টি নিশ্চিত করেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি এলাকার আবদুল্লাহ আল সিয়াম খান (১৯), মো. রুবেল হোসেন (১৯) এবং মো. হেলাল উদ্দিন (৩৮)।এর আগে সোমবার রাতে হামলার শিকার নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী বড় বাজারের কাদরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন জাকিয়া সুলতানা।[BANGVIEWS-POST:4958]প্রতিষ্ঠানের এক সাবেক কর্মচারীর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, গত ২৩ আগস্ট ওই কর্মচারী কয়েকজন লোক নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে পাওনা টাকা দাবি করেন এবং জাকিয়া সুলতানাকে হুমকি দেন।পরে গত শনিবার (২৯ আগস্ট) সকালে বড় বাজার এলাকায় জাকিয়া সুলতানা ও স্থানীয় কিছু কাপড় ব্যবসায়ীর মধ্যে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।অভিযোগ করা হয়েছে, পুলিশ উপস্থিত থাকার সময় এক নারী পুলিশ সদস্যের পাশে দাঁড়িয়ে থাকা জাকিয়া সুলতানাকে কয়েকজন যুবক মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, জাকিয়া সুলতানার করা মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, রাজবাড়ীতে ৩ জন গ্রেপ্তার