ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

দেশের ভাবমূর্তি ক্ষুণ্নে ষড়যন্ত্র চলছে: রিজভী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের ভেতরে ও বাইরে একটি চক্র সরকার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, এসব অপচেষ্টা মোকাবিলা এবং দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘সরকারের পক্ষে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন এবং দলের পক্ষ থেকে জাতীয় কমিটি করে পূজা কমিটির সাথে যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে। নেতা-কর্মীদের বলা হয়েছে, মণ্ডপ কমিটির সাথে নিয়মিত যোগাযোগ করতে, পাহারার ব্যবস্থা করতে এবং তাদের ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করতে।’

তিনি জানান, পূজা উপলক্ষে মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি দলীয় পর্যায়েও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে শিক্ষার বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না থাকলে মানুষ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা ও প্রতারণার শিকার হতে পারে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং এর প্রসারে যারা অবদান রাখেন, তারা সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের অবদানের প্রশংসা করে তিনি বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম পোখরাজের কথা উল্লেখ করেন। নিজের পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও এলাকার উন্নয়ন ও শিক্ষার প্রসারে ভূমিকা রাখায় তার প্রতি সম্মান জানান রিজভী।

নবাবগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এ এলাকায় হিন্দু সম্প্রদায়ের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ বসবাস করেন। স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন বলে উল্লেখ করেন তিনি।

রিজভী আশা প্রকাশ করেন, আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে স্থানীয় সংসদ সদস্য সর্বাত্মক সহযোগিতা করবেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনকে অর্থবহ করতে শিক্ষা গ্রহণ অপরিহার্য। তেমনি খেলাধুলা, শরীরচর্চা শরীর গঠনে সহায়ক। সুতরাং সুস্থ জীবনের বিকাশ ঘটাতে নিজেকে সুস্থ বিনোদন ধারায় সম্পৃক্ত রাখতে হবে।’

অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, ‘এ দেশটা আমাদের সবার। আমরা সবাই নিজেদের মতো বাঁচব। নিজেদের জীবনধারায় ধর্ম পালন করব। আমরা কেউ কারও ধর্মকে ছোট করে দেখব না।’

সংসদ সদস্য জানান, যন্ত্রাইল ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। স্থানীয় জনগণের সমর্থনে তিনি অতীতে দুইবার উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দুর্গাপূজার সময় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা কার্যক্রমে তার দলের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাধেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, আবু শফিক খন্দকার মাসুদ এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফসহ অন্যরা।

ট্যাগ : বিএনপি রুহুল কবির রিজভী নবাবগঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দেশের ভাবমূর্তি ক্ষুণ্নে ষড়যন্ত্র চলছে: রিজভী

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

দেশের ভেতরে ও বাইরে একটি চক্র সরকার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, এসব অপচেষ্টা মোকাবিলা এবং দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘সরকারের পক্ষে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন এবং দলের পক্ষ থেকে জাতীয় কমিটি করে পূজা কমিটির সাথে যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে। নেতা-কর্মীদের বলা হয়েছে, মণ্ডপ কমিটির সাথে নিয়মিত যোগাযোগ করতে, পাহারার ব্যবস্থা করতে এবং তাদের ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করতে।’

তিনি জানান, পূজা উপলক্ষে মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি দলীয় পর্যায়েও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে শিক্ষার বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না থাকলে মানুষ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা ও প্রতারণার শিকার হতে পারে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং এর প্রসারে যারা অবদান রাখেন, তারা সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের অবদানের প্রশংসা করে তিনি বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম পোখরাজের কথা উল্লেখ করেন। নিজের পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও এলাকার উন্নয়ন ও শিক্ষার প্রসারে ভূমিকা রাখায় তার প্রতি সম্মান জানান রিজভী।

নবাবগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এ এলাকায় হিন্দু সম্প্রদায়ের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ বসবাস করেন। স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন বলে উল্লেখ করেন তিনি।

রিজভী আশা প্রকাশ করেন, আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে স্থানীয় সংসদ সদস্য সর্বাত্মক সহযোগিতা করবেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনকে অর্থবহ করতে শিক্ষা গ্রহণ অপরিহার্য। তেমনি খেলাধুলা, শরীরচর্চা শরীর গঠনে সহায়ক। সুতরাং সুস্থ জীবনের বিকাশ ঘটাতে নিজেকে সুস্থ বিনোদন ধারায় সম্পৃক্ত রাখতে হবে।’

অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, ‘এ দেশটা আমাদের সবার। আমরা সবাই নিজেদের মতো বাঁচব। নিজেদের জীবনধারায় ধর্ম পালন করব। আমরা কেউ কারও ধর্মকে ছোট করে দেখব না।’

সংসদ সদস্য জানান, যন্ত্রাইল ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। স্থানীয় জনগণের সমর্থনে তিনি অতীতে দুইবার উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দুর্গাপূজার সময় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা কার্যক্রমে তার দলের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাধেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, আবু শফিক খন্দকার মাসুদ এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফসহ অন্যরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ