ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

হোয়াটসঅ্যাপে আসছে সাউন্ড স্টিকার, ট্যাপ করলেই শোনা যাবে শব্দ

ফলো করুন

হোয়াটসঅ্যাপে বন্ধু বা পরিবারের সদস্যদের স্টিকার পাঠানোর অভিজ্ঞতায় যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা। এবার স্টিকারের সঙ্গে শব্দও পাঠানো যাবে। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি ‘সাউন্ড স্টিকার’ নামে নতুন একটি সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের তৈরি স্টিকারে কণ্ঠস্বর, ভিডিওর অডিও কিংবা পছন্দের যেকোনো শব্দ যুক্ত করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ পাবলিক বিটা সংস্করণে নতুন সুবিধাটি পরীক্ষা করা হচ্ছে। এর ফলে প্রচলিত স্টিকার ব্যবহারের পাশাপাশি শব্দযুক্ত স্টিকার তৈরি ও পাঠানোর সুযোগ মিলবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে স্থির ছবি ও অ্যানিমেটেড স্টিকার তৈরির ব্যবস্থা রয়েছে। তবে নতুন ফিচারে স্টিকারের সঙ্গে অডিও যুক্ত করার সুযোগ থাকায় ভিডিও ক্লিপ কিংবা জনপ্রিয় মিমকে আরও আকর্ষণীয়ভাবে ব্যবহার করা যাবে।

উদাহরণ হিসেবে অভিনেতা জশ হাচারসনের জনপ্রিয় ‘হুইসেল এডিট মিম’-এর কথা উল্লেখ করা হয়েছে। ‘সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার কারণে নতুন করে আলোচনায় আসা এই মিমও শব্দসহ স্টিকারে রূপান্তর করা সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ও আপডেটবিষয়ক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েডের ২.২৬.৪১.৩ বিটা সংস্করণে সাউন্ড স্টিকার তৈরির সুবিধা যুক্ত হয়েছে।

আগ্রহী ব্যবহারকারীরা গুগল প্লের মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিটা পরীক্ষক হওয়ার আবেদন করতে পারবেন। তবে বিটা সংস্করণে যুক্ত হলেই যে সবাই তাৎক্ষণিকভাবে নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন, এমন নিশ্চয়তা নেই।

যেভাবে তৈরি করা যাবে সাউন্ড স্টিকার

নতুন ফিচারটি ব্যবহার করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে যেকোনো একটি চ্যাট খুলতে হবে। এরপর স্টিকার আইকনে ট্যাপ করে ‘ক্রিয়েট স্টিকার’ অপশন নির্বাচন করতে হবে।

সেখান থেকে ফোনের গ্যালারিতে থাকা পছন্দের একটি ভিডিও নির্বাচন করলে হোয়াটসঅ্যাপ সেটিকে স্বয়ংক্রিয়ভাবে স্টিকারে রূপান্তর করবে।

স্টিকার তৈরির পর পর্দার ওপরের মেনুতে ‘সাউন্ড’ নামে নতুন একটি আইকন পাওয়া যাবে। ওই আইকনে ট্যাপ করলে ‘অ্যাড সাউন্ড’ অপশন চালু হবে।

এ পর্যায়ে ব্যবহারকারীরা কয়েকভাবে স্টিকারে শব্দ যুক্ত করতে পারবেন। চাইলে নির্বাচিত ভিডিওর মূল অডিও ব্যবহার করা যাবে। আবার নিজের কণ্ঠ রেকর্ড করে ভয়েস নোট যুক্ত করা কিংবা ফোনে আগে থেকে সংরক্ষিত কোনো অডিও ফাইলও ব্যবহার করা যাবে।

অডিও যুক্ত করার কাজ শেষ হলে স্টিকারটি সংরক্ষণ করতে হবে। এরপর সেটি হোয়াটসঅ্যাপের যেকোনো চ্যাটে পাঠানো যাবে।

প্রাপক স্টিকারটি পাওয়ার পর সেটিতে ট্যাপ করলেই যুক্ত থাকা শব্দ শুনতে পারবেন। অর্থাৎ একই স্টিকারের মাধ্যমে দৃশ্য ও শব্দের অভিজ্ঞতা পাওয়া যাবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


হোয়াটসঅ্যাপে আসছে সাউন্ড স্টিকার, ট্যাপ করলেই শোনা যাবে শব্দ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

হোয়াটসঅ্যাপে বন্ধু বা পরিবারের সদস্যদের স্টিকার পাঠানোর অভিজ্ঞতায় যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা। এবার স্টিকারের সঙ্গে শব্দও পাঠানো যাবে। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি ‘সাউন্ড স্টিকার’ নামে নতুন একটি সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের তৈরি স্টিকারে কণ্ঠস্বর, ভিডিওর অডিও কিংবা পছন্দের যেকোনো শব্দ যুক্ত করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ পাবলিক বিটা সংস্করণে নতুন সুবিধাটি পরীক্ষা করা হচ্ছে। এর ফলে প্রচলিত স্টিকার ব্যবহারের পাশাপাশি শব্দযুক্ত স্টিকার তৈরি ও পাঠানোর সুযোগ মিলবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে স্থির ছবি ও অ্যানিমেটেড স্টিকার তৈরির ব্যবস্থা রয়েছে। তবে নতুন ফিচারে স্টিকারের সঙ্গে অডিও যুক্ত করার সুযোগ থাকায় ভিডিও ক্লিপ কিংবা জনপ্রিয় মিমকে আরও আকর্ষণীয়ভাবে ব্যবহার করা যাবে।

উদাহরণ হিসেবে অভিনেতা জশ হাচারসনের জনপ্রিয় ‘হুইসেল এডিট মিম’-এর কথা উল্লেখ করা হয়েছে। ‘সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার কারণে নতুন করে আলোচনায় আসা এই মিমও শব্দসহ স্টিকারে রূপান্তর করা সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ও আপডেটবিষয়ক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েডের ২.২৬.৪১.৩ বিটা সংস্করণে সাউন্ড স্টিকার তৈরির সুবিধা যুক্ত হয়েছে।

আগ্রহী ব্যবহারকারীরা গুগল প্লের মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিটা পরীক্ষক হওয়ার আবেদন করতে পারবেন। তবে বিটা সংস্করণে যুক্ত হলেই যে সবাই তাৎক্ষণিকভাবে নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন, এমন নিশ্চয়তা নেই।

যেভাবে তৈরি করা যাবে সাউন্ড স্টিকার

নতুন ফিচারটি ব্যবহার করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে যেকোনো একটি চ্যাট খুলতে হবে। এরপর স্টিকার আইকনে ট্যাপ করে ‘ক্রিয়েট স্টিকার’ অপশন নির্বাচন করতে হবে।

সেখান থেকে ফোনের গ্যালারিতে থাকা পছন্দের একটি ভিডিও নির্বাচন করলে হোয়াটসঅ্যাপ সেটিকে স্বয়ংক্রিয়ভাবে স্টিকারে রূপান্তর করবে।

স্টিকার তৈরির পর পর্দার ওপরের মেনুতে ‘সাউন্ড’ নামে নতুন একটি আইকন পাওয়া যাবে। ওই আইকনে ট্যাপ করলে ‘অ্যাড সাউন্ড’ অপশন চালু হবে।

এ পর্যায়ে ব্যবহারকারীরা কয়েকভাবে স্টিকারে শব্দ যুক্ত করতে পারবেন। চাইলে নির্বাচিত ভিডিওর মূল অডিও ব্যবহার করা যাবে। আবার নিজের কণ্ঠ রেকর্ড করে ভয়েস নোট যুক্ত করা কিংবা ফোনে আগে থেকে সংরক্ষিত কোনো অডিও ফাইলও ব্যবহার করা যাবে।

অডিও যুক্ত করার কাজ শেষ হলে স্টিকারটি সংরক্ষণ করতে হবে। এরপর সেটি হোয়াটসঅ্যাপের যেকোনো চ্যাটে পাঠানো যাবে।

প্রাপক স্টিকারটি পাওয়ার পর সেটিতে ট্যাপ করলেই যুক্ত থাকা শব্দ শুনতে পারবেন। অর্থাৎ একই স্টিকারের মাধ্যমে দৃশ্য ও শব্দের অভিজ্ঞতা পাওয়া যাবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ