ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

সীমান্তে বিজেপি ও আওয়ামী লীগ যৌথভাবে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

ফাইল ছবি
ফলো করুন

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে সভা-সমাবেশ করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, এসব তৎপরতার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। একই সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে অনিশ্চয়তা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সমাবেশে তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক, গঙ্গা চুক্তি, জাতীয় ঐক্য এবং আওয়ামী লীগের বিচার নিয়ে বক্তব্য দেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, “আমাদের সীমান্তে চক্রান্ত হচ্ছে। বিজেপি নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে বাংলাদেশের সীমান্তে সভা সমাবেশ করছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যাবে। অথচ নতুন চুক্তি হবে, নাকি বিদ্যমান চুক্তি নবায়ন করা হবে, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, পানিসম্পদমন্ত্রী ভারতকে দুটি চিঠি পাঠানোর কথা জানিয়েছেন। তবে সেগুলোর কোনো জবাব পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে বাংলাদেশের নদী ও পানির ন্যায্য হিস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, পদ্মাপাড়ের মানুষকে মরুভূমির মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে তিস্তার পানির সংকটের মাধ্যমে উত্তরবঙ্গকে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে বর্তমান বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, গত আট মাসে সরকার বিচারসংক্রান্ত কার্যক্রম স্থবির করে রেখেছে।

তিনি দাবি করেন, নির্বাচনের সময় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়লাভের অভিযোগও তোলেন তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কথিত গোপন সমঝোতা ভেঙে যাওয়ার পরই সরকার নতুন করে জাতীয় ঐক্যের কথা বলতে শুরু করেছে। তাঁর দাবি, আওয়ামী লীগকে সামাল দিতে সমস্যায় পড়েই বিএনপি এখন অন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইছে।

জাতীয় ঐক্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, গত আট মাসে সেই ঐক্যের উদ্যোগ কোথায় ছিল? ৫ আগস্টের পর জাতীয় ঐক্য বজায় রাখার প্রয়োজনীয়তা থাকলেও বিএনপি বারবার তা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির নেতৃত্বে ভবিষ্যতের কোনো রাজনৈতিক লড়াইয়ে অংশ নেওয়া হবে না বলেও ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, “বিএনপির নেতৃত্বে কোনো লড়াই হবে না।”

এর ব্যাখ্যায় তিনি দাবি করেন, বিগত ১৬ বছর বিরোধী দলে থেকেও আওয়ামী লীগকে প্রতিহত করতে পারেনি বিএনপি। এখন সরকার পরিচালনার দায়িত্বে থেকেও দলটি আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জের পরিস্থিতির উদাহরণ দিয়ে নাহিদ বলেন, সরকারের দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য নিজের নির্বাচনী এলাকার বাইরে গোপালগঞ্জে যেতে পারছেন না। তাঁর মতে, এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার প্রমাণ।

দেশের রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ছাড়া জনগণকে পতিত কর্তৃত্ববাদী শক্তির প্রভাব থেকে রক্ষা করা সম্ভব হবে না।

তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র, তরুণ, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিলেন। জনগণের অধিকার ও দেশের ভবিষ্যতের প্রয়োজনে আবারও সেই ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করে নাহিদ ইসলাম বলেন, তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।

এ সময় শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে কঠোর ভাষায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, “এই বাংলার মাটিতে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হবে। খুনি হাসিনাকে অবশ্যই আসতে হবে। আমরা তাকে আপ্যায়ন করার জন্য ফাঁসির মঞ্চ নিয়ে প্রস্তুত আছি।”

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দলটি বাংলাদেশে রাজনীতি করার সুযোগ হারিয়েছে।

তিনি আওয়ামী লীগের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানান। একই সঙ্গে অভিযোগ করেন, বর্তমান সরকারের আপসকামী অবস্থানের সুযোগ নিয়ে দলটি আবার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার চেষ্টা করছে।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ যদি মনে করে বিএনপির সঙ্গে সমঝোতার সুযোগ কাজে লাগিয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, তাহলে সেটি ভুল ধারণা।

তাঁর বক্তব্য, ভারত কিংবা বিশ্বের আরও কয়েকটি শক্তিধর দেশ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিলেও বাংলাদেশের জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, দলটিকে নতুন করে রাজনৈতিক সুযোগ দেবে না।

রাজশাহীর সমাবেশে নাহিদ ইসলাম গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং জাতীয় রাজনৈতিক ঐক্যের প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট করার ওপর গুরুত্ব দেন।

ট্যাগ : আওয়ামী লীগ নাহিদ ইসলাম এনসিপি বিজেপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

সীমান্তে বিজেপি ও আওয়ামী লীগ যৌথভাবে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে সভা-সমাবেশ করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, এসব তৎপরতার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। একই সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে অনিশ্চয়তা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সমাবেশে তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক, গঙ্গা চুক্তি, জাতীয় ঐক্য এবং আওয়ামী লীগের বিচার নিয়ে বক্তব্য দেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, “আমাদের সীমান্তে চক্রান্ত হচ্ছে। বিজেপি নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে বাংলাদেশের সীমান্তে সভা সমাবেশ করছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যাবে। অথচ নতুন চুক্তি হবে, নাকি বিদ্যমান চুক্তি নবায়ন করা হবে, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, পানিসম্পদমন্ত্রী ভারতকে দুটি চিঠি পাঠানোর কথা জানিয়েছেন। তবে সেগুলোর কোনো জবাব পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে বাংলাদেশের নদী ও পানির ন্যায্য হিস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, পদ্মাপাড়ের মানুষকে মরুভূমির মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে তিস্তার পানির সংকটের মাধ্যমে উত্তরবঙ্গকে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে বর্তমান বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, গত আট মাসে সরকার বিচারসংক্রান্ত কার্যক্রম স্থবির করে রেখেছে।

তিনি দাবি করেন, নির্বাচনের সময় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়লাভের অভিযোগও তোলেন তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কথিত গোপন সমঝোতা ভেঙে যাওয়ার পরই সরকার নতুন করে জাতীয় ঐক্যের কথা বলতে শুরু করেছে। তাঁর দাবি, আওয়ামী লীগকে সামাল দিতে সমস্যায় পড়েই বিএনপি এখন অন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইছে।

জাতীয় ঐক্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, গত আট মাসে সেই ঐক্যের উদ্যোগ কোথায় ছিল? ৫ আগস্টের পর জাতীয় ঐক্য বজায় রাখার প্রয়োজনীয়তা থাকলেও বিএনপি বারবার তা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির নেতৃত্বে ভবিষ্যতের কোনো রাজনৈতিক লড়াইয়ে অংশ নেওয়া হবে না বলেও ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, “বিএনপির নেতৃত্বে কোনো লড়াই হবে না।”

এর ব্যাখ্যায় তিনি দাবি করেন, বিগত ১৬ বছর বিরোধী দলে থেকেও আওয়ামী লীগকে প্রতিহত করতে পারেনি বিএনপি। এখন সরকার পরিচালনার দায়িত্বে থেকেও দলটি আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জের পরিস্থিতির উদাহরণ দিয়ে নাহিদ বলেন, সরকারের দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য নিজের নির্বাচনী এলাকার বাইরে গোপালগঞ্জে যেতে পারছেন না। তাঁর মতে, এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার প্রমাণ।

দেশের রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ছাড়া জনগণকে পতিত কর্তৃত্ববাদী শক্তির প্রভাব থেকে রক্ষা করা সম্ভব হবে না।

তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র, তরুণ, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিলেন। জনগণের অধিকার ও দেশের ভবিষ্যতের প্রয়োজনে আবারও সেই ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করে নাহিদ ইসলাম বলেন, তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।

এ সময় শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে কঠোর ভাষায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, “এই বাংলার মাটিতে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হবে। খুনি হাসিনাকে অবশ্যই আসতে হবে। আমরা তাকে আপ্যায়ন করার জন্য ফাঁসির মঞ্চ নিয়ে প্রস্তুত আছি।”

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দলটি বাংলাদেশে রাজনীতি করার সুযোগ হারিয়েছে।

তিনি আওয়ামী লীগের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানান। একই সঙ্গে অভিযোগ করেন, বর্তমান সরকারের আপসকামী অবস্থানের সুযোগ নিয়ে দলটি আবার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার চেষ্টা করছে।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ যদি মনে করে বিএনপির সঙ্গে সমঝোতার সুযোগ কাজে লাগিয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, তাহলে সেটি ভুল ধারণা।

তাঁর বক্তব্য, ভারত কিংবা বিশ্বের আরও কয়েকটি শক্তিধর দেশ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিলেও বাংলাদেশের জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, দলটিকে নতুন করে রাজনৈতিক সুযোগ দেবে না।

রাজশাহীর সমাবেশে নাহিদ ইসলাম গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং জাতীয় রাজনৈতিক ঐক্যের প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট করার ওপর গুরুত্ব দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ