ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

‘সুন্দরবন থেকে বাঘ আসতে পারবে, সীমান্ত দিয়ে হাসিনাকে আসতে দেব না’

ছবি : সংগৃহীত
ফলো করুন

সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে প্রবেশ করতে পারলেও সীমান্ত দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা তাঁর কোনো সহযোগীকে সাতক্ষীরার শ্যামনগরে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।

রোববার (২৯ নভেম্বর) শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদে কর্মসূচিটির আয়োজন করা হয়।

সমাবেশে ড. মনিরুজ্জামান বলেন, ‘সুন্দরবনের কোল ঘেঁষে আমাদের এই শ্যামনগর উপজেলা। সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত দিয়ে হাসিনা তো দূরের কথা, তার কোনো দোসরকেও আমরা এই মাটিতে প্রবেশ করতে দেব না।’

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।

তিনি বলেন, ওই সময়ে বিএনপি নেতা চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো ব্যক্তিরা গুমের শিকার হয়েছেন। রাজনৈতিক কারণে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ তুলে ড. মনিরুজ্জামান বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার আগের কয়েক দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের কষ্ট এখনো শেষ হয়নি।

শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

শ্যামনগরের বর্তমান রাজনৈতিক পরিবেশ সম্পর্কে তিনি বলেন, গত নয় মাস ধরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে চলেছেন। তাঁর দাবি, এ সময়ে আগের মতো বিরোধী রাজনৈতিক মতের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন, মিথ্যা মামলা কিংবা হয়রানির ঘটনা ঘটেনি।

ভবিষ্যতেও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রতিবেশী ভারতের ভূমিকা নিয়েও সমালোচনা করেন ড. মনিরুজ্জামান। তাঁর অভিযোগ, একটি দেশ শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে আবার নিজেদের অধীনস্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে।

তবে বাংলাদেশের মানুষ এ ধরনের প্রচেষ্টা মেনে নেবে না বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের ১৮ কোটি মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে।

বাংলাদেশ আর ভারতের অধীনতা মেনে চলবে না বলেও মন্তব্য করেন সাতক্ষীরা জেলা বিএনপির এই নেতা।

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক ইলাহী মুন্না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, মাসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদুল ইসলাম আমজাদ।

এ ছাড়া বক্তব্য দেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকত আলী, কৈখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, কামরুজ্জামান, আজিজুর, আনোয়ার, মন্টু, দুলু, আঙ্গুর ও সিদ্দিকসহ বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা।

ট্যাগ : শেখ হাসিনা ড. মনিরুজ্জামান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

‘সুন্দরবন থেকে বাঘ আসতে পারবে, সীমান্ত দিয়ে হাসিনাকে আসতে দেব না’

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে প্রবেশ করতে পারলেও সীমান্ত দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা তাঁর কোনো সহযোগীকে সাতক্ষীরার শ্যামনগরে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।

রোববার (২৯ নভেম্বর) শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদে কর্মসূচিটির আয়োজন করা হয়।

সমাবেশে ড. মনিরুজ্জামান বলেন, ‘সুন্দরবনের কোল ঘেঁষে আমাদের এই শ্যামনগর উপজেলা। সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত দিয়ে হাসিনা তো দূরের কথা, তার কোনো দোসরকেও আমরা এই মাটিতে প্রবেশ করতে দেব না।’

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।

তিনি বলেন, ওই সময়ে বিএনপি নেতা চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো ব্যক্তিরা গুমের শিকার হয়েছেন। রাজনৈতিক কারণে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ তুলে ড. মনিরুজ্জামান বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার আগের কয়েক দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের কষ্ট এখনো শেষ হয়নি।

শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

শ্যামনগরের বর্তমান রাজনৈতিক পরিবেশ সম্পর্কে তিনি বলেন, গত নয় মাস ধরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে চলেছেন। তাঁর দাবি, এ সময়ে আগের মতো বিরোধী রাজনৈতিক মতের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন, মিথ্যা মামলা কিংবা হয়রানির ঘটনা ঘটেনি।

ভবিষ্যতেও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রতিবেশী ভারতের ভূমিকা নিয়েও সমালোচনা করেন ড. মনিরুজ্জামান। তাঁর অভিযোগ, একটি দেশ শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে আবার নিজেদের অধীনস্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে।

তবে বাংলাদেশের মানুষ এ ধরনের প্রচেষ্টা মেনে নেবে না বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের ১৮ কোটি মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে।

বাংলাদেশ আর ভারতের অধীনতা মেনে চলবে না বলেও মন্তব্য করেন সাতক্ষীরা জেলা বিএনপির এই নেতা।

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক ইলাহী মুন্না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, মাসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদুল ইসলাম আমজাদ।

এ ছাড়া বক্তব্য দেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকত আলী, কৈখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, কামরুজ্জামান, আজিজুর, আনোয়ার, মন্টু, দুলু, আঙ্গুর ও সিদ্দিকসহ বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ