ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বাল্যবিবাহ নির্মূল জাতীয় অগ্রাধিকার, সমন্বিত উদ্যোগের আহ্বান মন্ত্রীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশে ৪৭ দশমিক ২ শতাংশ নারীর বিয়ে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই হচ্ছে বলে একটি সরকারি কর্মশালায় তথ্য তুলে ধরা হয়েছে। দেশে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ চলমান থাকলেও ১৮ বছরের নিচে বিয়ের হার নিয়ে উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে বাল্যবিবাহ নির্মূলকে গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইউনিসেফের যৌথ অংশীদারত্বে ‘ইন্টার-মিনিস্টেরিয়াল ডায়ালগ অ্যান্ড ওয়ার্কশপ অন দ্য ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করতে হলে শুধু একটি মন্ত্রণালয়ের উদ্যোগ যথেষ্ট নয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ কঠিন হয়ে পড়বে।

সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের মূল দায়িত্ব জনগণের কল্যাণ নিশ্চিত করা উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, মন্ত্রণালয়গুলো নিজ নিজ পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। তবে এসব উদ্যোগের মধ্যে কার্যকর সমন্বয় থাকলে সাধারণ মানুষ আরও ভালো সেবা পাবেন।

দেশের আর্থিক সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিদ্যমান বাজেট ও বরাদ্দের মধ্য থেকেই কীভাবে সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করা যায়, সে বিষয়ে বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

বাল্যবিবাহ নির্মূলে সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরেন মন্ত্রী। তাঁর মতে, সুশীল সমাজ, বেসরকারি উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এবং সাধারণ মানুষ সরকারের সঙ্গে একযোগে কাজ করলে দেশ থেকে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব।

কর্মশালায় বক্তারা দেশের বাল্যবিবাহ পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ৪৭ দশমিক ২ শতাংশ নারী ১৮ বছর বয়সে পৌঁছানোর আগেই বাল্যবিবাহের শিকার হন।

বক্তারা জানান, ১৫ বছরের কম বয়সীদের মধ্যে বাল্যবিবাহের হার কমেছে। তবে ১৮ বছরের নিচের বয়সসীমায় বাল্যবিবাহের হার তুলনামূলকভাবে বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তা উঠে আসে আলোচনায়।

বাল্যবিবাহ প্রতিরোধে দেশের বিভিন্ন ইউনিয়নে পরিচালিত কিশোর-কিশোরী ক্লাবগুলোর কার্যক্রমও কর্মশালায় তুলে ধরা হয়।

জানানো হয়, বর্তমানে দেশের ৪ হাজার ৮৮৩টি ইউনিয়নে এসব ক্লাব পরিচালিত হচ্ছে। প্রতিটি ক্লাবে ১০ থেকে ১৯ বছর বয়সী ৩০ জন করে কিশোর-কিশোরী সদস্য রয়েছেন।

ক্লাবগুলো স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখছে বলে জানান বক্তারা। তাঁদের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এসব ক্লাবের উদ্যোগে ৫ হাজার ২৯৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম, বাংলাদেশে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন ক্যামকং এবং ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি ইমানুয়েল আব্রিউক্স।

বাল্যবিবাহ নির্মূলে জাতীয় কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এই সংলাপে সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধিরা অংশ নেন।

ট্যাগ : এ জেড এম জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাল্যবিবাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বাল্যবিবাহ নির্মূল জাতীয় অগ্রাধিকার, সমন্বিত উদ্যোগের আহ্বান মন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে ৪৭ দশমিক ২ শতাংশ নারীর বিয়ে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই হচ্ছে বলে একটি সরকারি কর্মশালায় তথ্য তুলে ধরা হয়েছে। দেশে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ চলমান থাকলেও ১৮ বছরের নিচে বিয়ের হার নিয়ে উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে বাল্যবিবাহ নির্মূলকে গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইউনিসেফের যৌথ অংশীদারত্বে ‘ইন্টার-মিনিস্টেরিয়াল ডায়ালগ অ্যান্ড ওয়ার্কশপ অন দ্য ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করতে হলে শুধু একটি মন্ত্রণালয়ের উদ্যোগ যথেষ্ট নয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ কঠিন হয়ে পড়বে।

সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের মূল দায়িত্ব জনগণের কল্যাণ নিশ্চিত করা উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, মন্ত্রণালয়গুলো নিজ নিজ পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। তবে এসব উদ্যোগের মধ্যে কার্যকর সমন্বয় থাকলে সাধারণ মানুষ আরও ভালো সেবা পাবেন।

দেশের আর্থিক সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিদ্যমান বাজেট ও বরাদ্দের মধ্য থেকেই কীভাবে সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করা যায়, সে বিষয়ে বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

বাল্যবিবাহ নির্মূলে সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরেন মন্ত্রী। তাঁর মতে, সুশীল সমাজ, বেসরকারি উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এবং সাধারণ মানুষ সরকারের সঙ্গে একযোগে কাজ করলে দেশ থেকে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব।

কর্মশালায় বক্তারা দেশের বাল্যবিবাহ পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ৪৭ দশমিক ২ শতাংশ নারী ১৮ বছর বয়সে পৌঁছানোর আগেই বাল্যবিবাহের শিকার হন।

বক্তারা জানান, ১৫ বছরের কম বয়সীদের মধ্যে বাল্যবিবাহের হার কমেছে। তবে ১৮ বছরের নিচের বয়সসীমায় বাল্যবিবাহের হার তুলনামূলকভাবে বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তা উঠে আসে আলোচনায়।

বাল্যবিবাহ প্রতিরোধে দেশের বিভিন্ন ইউনিয়নে পরিচালিত কিশোর-কিশোরী ক্লাবগুলোর কার্যক্রমও কর্মশালায় তুলে ধরা হয়।

জানানো হয়, বর্তমানে দেশের ৪ হাজার ৮৮৩টি ইউনিয়নে এসব ক্লাব পরিচালিত হচ্ছে। প্রতিটি ক্লাবে ১০ থেকে ১৯ বছর বয়সী ৩০ জন করে কিশোর-কিশোরী সদস্য রয়েছেন।

ক্লাবগুলো স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখছে বলে জানান বক্তারা। তাঁদের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এসব ক্লাবের উদ্যোগে ৫ হাজার ২৯৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম, বাংলাদেশে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন ক্যামকং এবং ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি ইমানুয়েল আব্রিউক্স।

বাল্যবিবাহ নির্মূলে জাতীয় কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এই সংলাপে সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধিরা অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ