ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার

ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার
ছবি: সংগৃহীত
ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার সঙ্গে জন্মদিন উদযাপন ও কেক কাটার ঘটনায় সমালোচনার মুখে পড়া পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে নাচোল থানা থেকে সরিয়ে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাতেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর আগে ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নাচোলের ‘এসএন ক্যাফে’-তে এসআই শেখ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কসবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান এবং সংগঠনটির অপর এক কর্মী উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, ওই অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা ও কর্মীকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন এসআই জিয়াউর রহমান।

পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে জন্মদিনের অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোর মধ্যে ছাত্রলীগ নেতা মেহেদি হাসানের হাতে তাঁকে কেক খেতে দেখা যায়।

ফেসবুকে ছবি প্রকাশের পর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় সমালোচনা। একপর্যায়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের অ্যাকাউন্ট থেকে ছবিগুলো সরিয়ে নেন এসআই জিয়াউর।

ঘটনাটি নিয়ে ২৭ নভেম্বর যুগান্তর অনলাইনে এবং পরদিন ২৮ নভেম্বর দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়। এরপর সমালোচনা আরও বাড়তে থাকে।

স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতারা নিষিদ্ধ ছাত্রলীগের নেতার সঙ্গে পুলিশ কর্মকর্তার এমন অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিষয়টি জেলা পুলিশের নজরে এলে শনিবার রাতেই এসআই জিয়াউর রহমানকে নাচোল থানা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রকাশিত সংবাদ আমলে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শনিবার রাতেই এসআই জিয়াউরকে থানা থেকে প্রত্যাহার করেন।

পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ট্যাগ : চাঁপাইনবাবগঞ্জ নাচোল থানা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার সঙ্গে জন্মদিন উদযাপন ও কেক কাটার ঘটনায় সমালোচনার মুখে পড়া পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে নাচোল থানা থেকে সরিয়ে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাতেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর আগে ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নাচোলের ‘এসএন ক্যাফে’-তে এসআই শেখ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কসবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান এবং সংগঠনটির অপর এক কর্মী উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, ওই অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা ও কর্মীকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন এসআই জিয়াউর রহমান।

পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে জন্মদিনের অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোর মধ্যে ছাত্রলীগ নেতা মেহেদি হাসানের হাতে তাঁকে কেক খেতে দেখা যায়।

ফেসবুকে ছবি প্রকাশের পর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় সমালোচনা। একপর্যায়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের অ্যাকাউন্ট থেকে ছবিগুলো সরিয়ে নেন এসআই জিয়াউর।

ঘটনাটি নিয়ে ২৭ নভেম্বর যুগান্তর অনলাইনে এবং পরদিন ২৮ নভেম্বর দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়। এরপর সমালোচনা আরও বাড়তে থাকে।

স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতারা নিষিদ্ধ ছাত্রলীগের নেতার সঙ্গে পুলিশ কর্মকর্তার এমন অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিষয়টি জেলা পুলিশের নজরে এলে শনিবার রাতেই এসআই জিয়াউর রহমানকে নাচোল থানা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রকাশিত সংবাদ আমলে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শনিবার রাতেই এসআই জিয়াউরকে থানা থেকে প্রত্যাহার করেন।

পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ