ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

একাত্তরের চেতনাকে বিএনপি কখনো বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত
ফলো করুন

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপি কখনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার কিংবা বিক্রির চেষ্টা করেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর দাবি, বিএনপি প্রকৃত অর্থেই একাত্তরের চেতনা ধারণ করে এবং মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতি করেনি। একই সঙ্গে ১৯৭১ সালে সংঘটিত ঘটনাগুলোর জন্য পাকিস্তানের অনুশোচনা প্রত্যাশা করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং ইসরায়েল প্রসঙ্গেও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনৈতিক অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে একাত্তরের অনেক বিষয় আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছিল। তবে এসব বিষয়কে শুধু আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি থেকে না দেখে বাংলাদেশের জাতীয় ইতিহাস হিসেবে বিবেচনা করার ওপর গুরুত্ব দেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “ওইটাকে বাংলাদেশের ইস্যু বলে দয়া করে আপনারা ভালো সাংবাদিকতা করেন, সেভাবে চালাবেন না। বিএনপি ৭১-কে ধারণ করে, আসল অর্থেই ধারণ করে। ৭১-কে বিএনপি কখনোই বেচার চেষ্টা করেনি।”

বিএনপিকে মুক্তিযোদ্ধাদের দল হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। বিএনপিতে বহু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন বলেও জানান তিনি।

নিজের পারিবারিক পরিচয়ের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, তাঁর বাবাও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তাঁরা মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি এবং মুক্তিযুদ্ধের চেতনা তাঁদের রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে।

তিনি বলেন, “৭১ আমাদের গর্ব, আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, আমাদের পথচলায়।”

শামা ওবায়েদের মতে, বিএনপির পররাষ্ট্রনীতির মূলমন্ত্র ‘সবার আগে বাংলাদেশ’ মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। বিএনপি সব সময় একাত্তরকে ধারণ ও লালন করেছে এবং এই চেতনাকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেনি বলে দাবি করেন তিনি।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রতিমন্ত্রী বলেন, একাত্তরে যা ঘটেছিল, তার জন্য পাকিস্তানের অনুশোচনা প্রকাশ করা উচিত। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

শামা ওবায়েদ বলেন, “৭১-এ যা ঘটেছিল, সেটার জন্য পাকিস্তান অনুতপ্ত। তারা এটা নিয়ে অনুশোচনা করবে, এটাই আমরা আশা করব। পরের প্রজন্ম যারা, তাদের তো সবার সঙ্গে সম্পর্ক রেখেই কাজ করতে হবে। আমরা কাজ করতে চাই।”

তাঁর বক্তব্যে অতীতের ঘটনাগুলোর স্বীকৃতি ও অনুশোচনার প্রত্যাশার পাশাপাশি ভবিষ্যতের কূটনৈতিক সহযোগিতার বিষয়টিও উঠে আসে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। তবে সেই সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতীয় আত্মমর্যাদা ও স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, “আমাদের তো সামনের দিকে এগোতে হবে। আমরা সবার সঙ্গে কাজ করতে চাই। কিন্তু নিজেদের আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে নয়। আমাদের সব দেশের সঙ্গেই সম্পর্ক থাকবে। পাকিস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে, চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, আমেরিকার সঙ্গে।”

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের কৌশলগত অবস্থানের গুরুত্বও তুলে ধরেন শামা ওবায়েদ।

তিনি বলেন, “বাংলাদেশ এমন দেশ, যার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। বাংলাদেশের কৌশলগত অবস্থান এমন যে, বাংলাদেশের সঙ্গে অনেক দেশ নিজেদের লাভের জন্য ভালো সম্পর্ক রাখতে চায়।”

প্রতিমন্ত্রীর মতে, বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বের কারণে বিভিন্ন দেশ ঢাকার সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এই অবস্থান কাজে লাগিয়ে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সবার সঙ্গে সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ দেশের সংবিধান ও জাতীয় বিশ্বাসের বিষয়টি সামনে আনেন।

তিনি বলেন, “ইসরায়েল যদি এমন কোনো নীতিতে লিপ্ত থাকে, যেটা আমার দেশের সংবিধানের পরিপন্থী বা আমার দেশের বিশ্বাসের পরিপন্থী, সেখানে তো অবশ্যই আমাদের সরকার বা আমাদের চিন্তাভাবনায় অন্য চিন্তা আসবে, তাই না?”

একাত্তরের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি এই চেতনাকে রাজনৈতিক বিভাজনের জন্য ব্যবহার করেনি।

একই সঙ্গে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার অবস্থান তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম।

ট্যাগ : বিএনপি শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

একাত্তরের চেতনাকে বিএনপি কখনো বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপি কখনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার কিংবা বিক্রির চেষ্টা করেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর দাবি, বিএনপি প্রকৃত অর্থেই একাত্তরের চেতনা ধারণ করে এবং মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতি করেনি। একই সঙ্গে ১৯৭১ সালে সংঘটিত ঘটনাগুলোর জন্য পাকিস্তানের অনুশোচনা প্রত্যাশা করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং ইসরায়েল প্রসঙ্গেও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনৈতিক অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে একাত্তরের অনেক বিষয় আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছিল। তবে এসব বিষয়কে শুধু আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি থেকে না দেখে বাংলাদেশের জাতীয় ইতিহাস হিসেবে বিবেচনা করার ওপর গুরুত্ব দেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “ওইটাকে বাংলাদেশের ইস্যু বলে দয়া করে আপনারা ভালো সাংবাদিকতা করেন, সেভাবে চালাবেন না। বিএনপি ৭১-কে ধারণ করে, আসল অর্থেই ধারণ করে। ৭১-কে বিএনপি কখনোই বেচার চেষ্টা করেনি।”

বিএনপিকে মুক্তিযোদ্ধাদের দল হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। বিএনপিতে বহু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন বলেও জানান তিনি।

নিজের পারিবারিক পরিচয়ের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, তাঁর বাবাও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তাঁরা মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি এবং মুক্তিযুদ্ধের চেতনা তাঁদের রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে।

তিনি বলেন, “৭১ আমাদের গর্ব, আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, আমাদের পথচলায়।”

শামা ওবায়েদের মতে, বিএনপির পররাষ্ট্রনীতির মূলমন্ত্র ‘সবার আগে বাংলাদেশ’ মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। বিএনপি সব সময় একাত্তরকে ধারণ ও লালন করেছে এবং এই চেতনাকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেনি বলে দাবি করেন তিনি।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রতিমন্ত্রী বলেন, একাত্তরে যা ঘটেছিল, তার জন্য পাকিস্তানের অনুশোচনা প্রকাশ করা উচিত। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

শামা ওবায়েদ বলেন, “৭১-এ যা ঘটেছিল, সেটার জন্য পাকিস্তান অনুতপ্ত। তারা এটা নিয়ে অনুশোচনা করবে, এটাই আমরা আশা করব। পরের প্রজন্ম যারা, তাদের তো সবার সঙ্গে সম্পর্ক রেখেই কাজ করতে হবে। আমরা কাজ করতে চাই।”

তাঁর বক্তব্যে অতীতের ঘটনাগুলোর স্বীকৃতি ও অনুশোচনার প্রত্যাশার পাশাপাশি ভবিষ্যতের কূটনৈতিক সহযোগিতার বিষয়টিও উঠে আসে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। তবে সেই সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতীয় আত্মমর্যাদা ও স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, “আমাদের তো সামনের দিকে এগোতে হবে। আমরা সবার সঙ্গে কাজ করতে চাই। কিন্তু নিজেদের আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে নয়। আমাদের সব দেশের সঙ্গেই সম্পর্ক থাকবে। পাকিস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে, চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, আমেরিকার সঙ্গে।”

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের কৌশলগত অবস্থানের গুরুত্বও তুলে ধরেন শামা ওবায়েদ।

তিনি বলেন, “বাংলাদেশ এমন দেশ, যার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। বাংলাদেশের কৌশলগত অবস্থান এমন যে, বাংলাদেশের সঙ্গে অনেক দেশ নিজেদের লাভের জন্য ভালো সম্পর্ক রাখতে চায়।”

প্রতিমন্ত্রীর মতে, বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বের কারণে বিভিন্ন দেশ ঢাকার সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এই অবস্থান কাজে লাগিয়ে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সবার সঙ্গে সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ দেশের সংবিধান ও জাতীয় বিশ্বাসের বিষয়টি সামনে আনেন।

তিনি বলেন, “ইসরায়েল যদি এমন কোনো নীতিতে লিপ্ত থাকে, যেটা আমার দেশের সংবিধানের পরিপন্থী বা আমার দেশের বিশ্বাসের পরিপন্থী, সেখানে তো অবশ্যই আমাদের সরকার বা আমাদের চিন্তাভাবনায় অন্য চিন্তা আসবে, তাই না?”

একাত্তরের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি এই চেতনাকে রাজনৈতিক বিভাজনের জন্য ব্যবহার করেনি।

একই সঙ্গে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার অবস্থান তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ