ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে সেরা ড্রামারের পুরস্কার পেলেন ডিকিউ মিথুন

যুক্তরাষ্ট্রে সেরা ড্রামারের পুরস্কার পেলেন ডিকিউ মিথুন
ছবি : সংগৃহিত
ফলো করুন

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর এবারের আসরে সেরা ড্রামারের পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের সংগীতশিল্পী ডিকিউ মিথুন। দীর্ঘ সংগীতজীবনের এই স্বীকৃতিকে নিজের শৈশবের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন তিনি।

গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় ঢালিউড অ্যাওয়ার্ডের এবারের আয়োজন। ২৬ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই পুরস্কার অনুষ্ঠানে সেরা ড্রামারের সম্মাননা পান মিথুন।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ ২৬ বছর ধরে এই পুরস্কার অনুষ্ঠিত হচ্ছে, আমেরিকার মতো দেশে। বলতে গেলে, শৈশবেই আমার মনে স্বপ্ন জেগেছিল, কবে এই পুরস্কার পাবো! চট্টগ্রাম থেকে উঠে এসে ঢাকায়, আর এখন যুক্তরাষ্ট্রে এসে সেরা ড্রামারের পুরস্কার পেলাম; এটা আমার জন্য অত্যন্ত গৌরবের। আমার অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে।’

চট্টগ্রামের আগ্রাবাদে জন্ম ও বেড়ে ওঠা মিথুনের সংগীতচর্চা শুরু হয় সপ্তম শ্রেণিতে পড়ার সময়। স্থানীয় কয়েকটি ব্যান্ডে ড্রামস বাজানোর মধ্য দিয়ে তাঁর পেশাদার সংগীতজীবনের ভিত্তি তৈরি হয়।

২০১১ সালে ‘নেসক্যাফে গেটসেট রক’ প্রতিযোগিতায় ড্রামার হিসেবে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। পরের বছর, অর্থাৎ ২০১২ সালে ঢাকায় এসে পুরোদমে সংগীত নিয়ে কাজ শুরু করেন।

দেশের সংগীতাঙ্গনে দীর্ঘ সময় ধরে সেশন ড্রামার হিসেবে কাজ করেছেন মিথুন। কুমার বিশ্বজিৎ, তাহসান খান, জয় শাহরিয়ার, মিলা ও পারভেজসহ একাধিক জনপ্রিয় শিল্পীর সঙ্গে নিয়মিত মঞ্চে ড্রামস বাজিয়েছেন তিনি।

নিজের সংগীতজীবনের অভিজ্ঞতা তুলে ধরে মিথুন বলেন, ‘দেশের বিভিন্ন চ্যানেল মিলিয়ে প্রায় সাতশর বেশি লাইভ অনুষ্ঠান এবং প্রায় দুই হাজার কনসার্টে ড্রামস বাজিয়েছি।’

২০২৪ সালের মার্চে সংগীতের কাজের সূত্রে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। দেশ পরিবর্তন হলেও ড্রামসের সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই রয়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে খুরশীদ আলম, পান্থ কানাই, পথিক নবী, শফি মণ্ডল, রন্টি দাস, আর্ক ব্যান্ডের হাসান, সামিনা চৌধুরী, রিংকু ও রেশমি মির্জাসহ বিভিন্ন শিল্পীর সঙ্গে সেশন প্লেয়ার হিসেবে কাজ করেছেন মিথুন।

প্রবাসে সংগীতচর্চা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই যুক্তরাষ্ট্রেও নিয়মিত ড্রামস বাজিয়ে যাচ্ছে আমার দিন। দেশের বড় বড় শিল্পীদের অনুষ্ঠানে বাজাচ্ছি। দেশ ছেড়ে এলেও মিউজিক বা ড্রামস আমার সঙ্গেই আছে।’

শুধু মঞ্চে সংগীত পরিবেশন নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি শিশুদের জন্য একটি সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে তাঁর। এর মাধ্যমে প্রবাসী নতুন প্রজন্মকে বাংলাদেশের সংগীত ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলতে চান তিনি।

আন্তর্জাতিক সংগীতাঙ্গনে কাজ করার লক্ষ্যও রয়েছে এই ড্রামারের।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মিথুন বলেন, ‘মিউজিকই আমার ধ্যানজ্ঞান। সংগীত নিয়ে অনেকদূর যেতে চাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করতে চাই, সেটার দ্বারপ্রান্তে চলে এসেছি। বিস্তারিত এখনই বলছি না। এটুকুই বলতে পারি, এমন কিছু কাজ করব, যেটার মাধ্যমে আমার দেশ ও আমার শহর চট্টগ্রামের নাম উজ্জ্বল হবে।’

ট্যাগ : ঢালিউড অ্যাওয়ার্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রে সেরা ড্রামারের পুরস্কার পেলেন ডিকিউ মিথুন

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর এবারের আসরে সেরা ড্রামারের পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের সংগীতশিল্পী ডিকিউ মিথুন। দীর্ঘ সংগীতজীবনের এই স্বীকৃতিকে নিজের শৈশবের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন তিনি।

গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় ঢালিউড অ্যাওয়ার্ডের এবারের আয়োজন। ২৬ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই পুরস্কার অনুষ্ঠানে সেরা ড্রামারের সম্মাননা পান মিথুন।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ ২৬ বছর ধরে এই পুরস্কার অনুষ্ঠিত হচ্ছে, আমেরিকার মতো দেশে। বলতে গেলে, শৈশবেই আমার মনে স্বপ্ন জেগেছিল, কবে এই পুরস্কার পাবো! চট্টগ্রাম থেকে উঠে এসে ঢাকায়, আর এখন যুক্তরাষ্ট্রে এসে সেরা ড্রামারের পুরস্কার পেলাম; এটা আমার জন্য অত্যন্ত গৌরবের। আমার অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে।’

চট্টগ্রামের আগ্রাবাদে জন্ম ও বেড়ে ওঠা মিথুনের সংগীতচর্চা শুরু হয় সপ্তম শ্রেণিতে পড়ার সময়। স্থানীয় কয়েকটি ব্যান্ডে ড্রামস বাজানোর মধ্য দিয়ে তাঁর পেশাদার সংগীতজীবনের ভিত্তি তৈরি হয়।

২০১১ সালে ‘নেসক্যাফে গেটসেট রক’ প্রতিযোগিতায় ড্রামার হিসেবে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। পরের বছর, অর্থাৎ ২০১২ সালে ঢাকায় এসে পুরোদমে সংগীত নিয়ে কাজ শুরু করেন।

দেশের সংগীতাঙ্গনে দীর্ঘ সময় ধরে সেশন ড্রামার হিসেবে কাজ করেছেন মিথুন। কুমার বিশ্বজিৎ, তাহসান খান, জয় শাহরিয়ার, মিলা ও পারভেজসহ একাধিক জনপ্রিয় শিল্পীর সঙ্গে নিয়মিত মঞ্চে ড্রামস বাজিয়েছেন তিনি।

নিজের সংগীতজীবনের অভিজ্ঞতা তুলে ধরে মিথুন বলেন, ‘দেশের বিভিন্ন চ্যানেল মিলিয়ে প্রায় সাতশর বেশি লাইভ অনুষ্ঠান এবং প্রায় দুই হাজার কনসার্টে ড্রামস বাজিয়েছি।’

২০২৪ সালের মার্চে সংগীতের কাজের সূত্রে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। দেশ পরিবর্তন হলেও ড্রামসের সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই রয়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে খুরশীদ আলম, পান্থ কানাই, পথিক নবী, শফি মণ্ডল, রন্টি দাস, আর্ক ব্যান্ডের হাসান, সামিনা চৌধুরী, রিংকু ও রেশমি মির্জাসহ বিভিন্ন শিল্পীর সঙ্গে সেশন প্লেয়ার হিসেবে কাজ করেছেন মিথুন।

প্রবাসে সংগীতচর্চা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই যুক্তরাষ্ট্রেও নিয়মিত ড্রামস বাজিয়ে যাচ্ছে আমার দিন। দেশের বড় বড় শিল্পীদের অনুষ্ঠানে বাজাচ্ছি। দেশ ছেড়ে এলেও মিউজিক বা ড্রামস আমার সঙ্গেই আছে।’

শুধু মঞ্চে সংগীত পরিবেশন নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি শিশুদের জন্য একটি সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে তাঁর। এর মাধ্যমে প্রবাসী নতুন প্রজন্মকে বাংলাদেশের সংগীত ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলতে চান তিনি।

আন্তর্জাতিক সংগীতাঙ্গনে কাজ করার লক্ষ্যও রয়েছে এই ড্রামারের।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মিথুন বলেন, ‘মিউজিকই আমার ধ্যানজ্ঞান। সংগীত নিয়ে অনেকদূর যেতে চাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করতে চাই, সেটার দ্বারপ্রান্তে চলে এসেছি। বিস্তারিত এখনই বলছি না। এটুকুই বলতে পারি, এমন কিছু কাজ করব, যেটার মাধ্যমে আমার দেশ ও আমার শহর চট্টগ্রামের নাম উজ্জ্বল হবে।’


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ