ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

সৌদিপ্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশনা দূতাবাসের

সৌদিপ্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশনা দূতাবাসের
ছবি : সংগৃহিত
ফলো করুন

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি সরকারের আইন ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও জনসমাগম বেশি হয় এমন স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।

বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কিত ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য সংগ্রহ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়ে সতর্ক করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, চলমান পরিস্থিতি সম্পর্কিত তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এ কারণে ফেসবুক, ইউটিউব, এক্সসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবি, ভিডিও কিংবা স্পর্শকাতর তথ্য প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট ছবি, ভিডিও বা তথ্য মুঠোফোনে সংরক্ষণ এবং অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য দূতাবাসের কয়েকটি যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে।

দূতাবাসের জরুরি যোগাযোগ নম্বর

সেবার ধরন

যোগাযোগ নম্বর

শ্রমসংক্রান্ত টোল ফ্রি

৮০০১০০০১২৫

পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি      

৮০০১০০০১২৬

ডিপ্লোমেটিক উইং

৮০০১০০০১২৪

মৃত্যুসংক্রান্ত হটলাইন

+৯৬৬৫৭০২১২১৮০

রিয়াদের বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধিবিধান অনুসরণ এবং নিজেদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

ট্যাগ : সৌদি আরব বাংলাদেশ দূতাবাস রিয়াদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

প্রবাস

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


সৌদিপ্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশনা দূতাবাসের

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি সরকারের আইন ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও জনসমাগম বেশি হয় এমন স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।

বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কিত ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য সংগ্রহ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়ে সতর্ক করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, চলমান পরিস্থিতি সম্পর্কিত তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এ কারণে ফেসবুক, ইউটিউব, এক্সসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবি, ভিডিও কিংবা স্পর্শকাতর তথ্য প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট ছবি, ভিডিও বা তথ্য মুঠোফোনে সংরক্ষণ এবং অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য দূতাবাসের কয়েকটি যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে।

দূতাবাসের জরুরি যোগাযোগ নম্বর

সেবার ধরন

যোগাযোগ নম্বর

শ্রমসংক্রান্ত টোল ফ্রি

৮০০১০০০১২৫

পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি      

৮০০১০০০১২৬

ডিপ্লোমেটিক উইং

৮০০১০০০১২৪

মৃত্যুসংক্রান্ত হটলাইন

+৯৬৬৫৭০২১২১৮০

রিয়াদের বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধিবিধান অনুসরণ এবং নিজেদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ