সৌদিপ্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশনা দূতাবাসের
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি সরকারের আইন ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে এসব নির্দেশনা দেওয়া হয়।দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও জনসমাগম বেশি হয় এমন স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কিত ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য সংগ্রহ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়ে সতর্ক করা হয়েছে।দূতাবাস জানিয়েছে, চলমান পরিস্থিতি সম্পর্কিত তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ।এ কারণে ফেসবুক, ইউটিউব, এক্সসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবি, ভিডিও কিংবা স্পর্শকাতর তথ্য প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।একই সঙ্গে সংশ্লিষ্ট ছবি, ভিডিও বা তথ্য মুঠোফোনে সংরক্ষণ এবং অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য দূতাবাসের কয়েকটি যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে।দূতাবাসের জরুরি যোগাযোগ নম্বরসেবার ধরনযোগাযোগ নম্বরশ্রমসংক্রান্ত টোল ফ্রি৮০০১০০০১২৫পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি ৮০০১০০০১২৬ডিপ্লোমেটিক উইং৮০০১০০০১২৪মৃত্যুসংক্রান্ত হটলাইন+৯৬৬৫৭০২১২১৮০রিয়াদের বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধিবিধান অনুসরণ এবং নিজেদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।