ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মৃ;ত্যুদণ্ড কার্যকর দুই বাংলা‌দে‌শির তথ্য চে‌য়ে ফের সৌদিকে কূটনৈতিক পত্র

ছবি : সংগৃহীত
ফলো করুন

দুই বাংলাদেশি নাগরিকের বিচারিক প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য আগেভাগে ঢাকাকে কেন আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, সে বিষয়ে সৌদি আরবের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (১৯ অক্টোবর) জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা অঞ্চলের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে জরুরি এক দ্বিপক্ষীয় বৈঠক করে এ বিষয়ে ঢাকার ক্ষোভ ও প্রশ্নের কথা তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে সৌদি সরকারের পক্ষ থেকে ঢাকাকে দেওয়া বাংলাদেশি বন্দিদের নিয়মিত তালিকায় নজরুল ইসলাম ও সুইটি আক্তারের নাম এবং তাঁদের বিরুদ্ধে থাকা অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ অন্তর্ভুক্ত ছিল। তবে তাঁদের বিচার প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে, কখন চূড়ান্ত সাজা হয়েছে এবং কবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে—এ সম্পর্কিত কোনো তথ্যই রিয়াদ ঢাকাকে কূটনৈতিক চ্যানেলে অবহিত করেনি। জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ কনসাল জেনারেল সরাসরি এই তথ্য গোপনের কারণ জানতে চাইলে সৌদি কর্মকর্তা কোনো গ্রহণযোগ্য বা উপযুক্ত জবাব দিতে পারেননি।

বৈঠকে সৌদি আরবের পক্ষ থেকে কেবল বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা তুলে ধরে দাবি করা হয়, ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তারের পর পূর্ণাঙ্গ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দেশটির নিম্ন আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে দেশটির সর্বোচ্চ আপিল আদালতে ১৩ জন বিচারকের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ সেই রায় বহাল রাখেন। চূড়ান্ত রায় কার্যকর করার অংশ হিসেবে নারী ও পুরুষের জন্য নির্ধারিত পৃথক সেলে শরিয়াহ বিধান অনুযায়ী তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তবে রায় বাস্তবায়ন সংক্রান্ত পূর্বতথ্য না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মামলার নথিপত্র, রায়ের অনুলিপি ও পূর্ণাঙ্গ বিচারিক বিবরণ চেয়ে আবারও একটি তাগিদপত্র (কূটনৈতিক নোট) হস্তান্তর করা হয়েছে। পত্রে যত দ্রুত সম্ভব দণ্ডিত এই দুই নাগরিকের আইনি প্রক্রিয়ার পূর্ণাঙ্গ বিবরণ ঢাকাকে হস্তান্তরের জোর দাবি জানানো হয়।

এর আগে গত ১৪ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রথম এই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। এর পরদিনই (১৫ অক্টোবর) জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে কূটনৈতিক পত্র পাঠায়। পরবর্তীতে গত ১৮ অক্টোবর রাজধানী ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে পুনরায় কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছিল।

ট্যাগ : সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মৃ;ত্যুদণ্ড কার্যকর দুই বাংলা‌দে‌শির তথ্য চে‌য়ে ফের সৌদিকে কূটনৈতিক পত্র

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

দুই বাংলাদেশি নাগরিকের বিচারিক প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য আগেভাগে ঢাকাকে কেন আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, সে বিষয়ে সৌদি আরবের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (১৯ অক্টোবর) জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা অঞ্চলের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে জরুরি এক দ্বিপক্ষীয় বৈঠক করে এ বিষয়ে ঢাকার ক্ষোভ ও প্রশ্নের কথা তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে সৌদি সরকারের পক্ষ থেকে ঢাকাকে দেওয়া বাংলাদেশি বন্দিদের নিয়মিত তালিকায় নজরুল ইসলাম ও সুইটি আক্তারের নাম এবং তাঁদের বিরুদ্ধে থাকা অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ অন্তর্ভুক্ত ছিল। তবে তাঁদের বিচার প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে, কখন চূড়ান্ত সাজা হয়েছে এবং কবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে—এ সম্পর্কিত কোনো তথ্যই রিয়াদ ঢাকাকে কূটনৈতিক চ্যানেলে অবহিত করেনি। জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ কনসাল জেনারেল সরাসরি এই তথ্য গোপনের কারণ জানতে চাইলে সৌদি কর্মকর্তা কোনো গ্রহণযোগ্য বা উপযুক্ত জবাব দিতে পারেননি।

বৈঠকে সৌদি আরবের পক্ষ থেকে কেবল বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা তুলে ধরে দাবি করা হয়, ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তারের পর পূর্ণাঙ্গ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দেশটির নিম্ন আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে দেশটির সর্বোচ্চ আপিল আদালতে ১৩ জন বিচারকের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ সেই রায় বহাল রাখেন। চূড়ান্ত রায় কার্যকর করার অংশ হিসেবে নারী ও পুরুষের জন্য নির্ধারিত পৃথক সেলে শরিয়াহ বিধান অনুযায়ী তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তবে রায় বাস্তবায়ন সংক্রান্ত পূর্বতথ্য না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মামলার নথিপত্র, রায়ের অনুলিপি ও পূর্ণাঙ্গ বিচারিক বিবরণ চেয়ে আবারও একটি তাগিদপত্র (কূটনৈতিক নোট) হস্তান্তর করা হয়েছে। পত্রে যত দ্রুত সম্ভব দণ্ডিত এই দুই নাগরিকের আইনি প্রক্রিয়ার পূর্ণাঙ্গ বিবরণ ঢাকাকে হস্তান্তরের জোর দাবি জানানো হয়।

এর আগে গত ১৪ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রথম এই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। এর পরদিনই (১৫ অক্টোবর) জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে কূটনৈতিক পত্র পাঠায়। পরবর্তীতে গত ১৮ অক্টোবর রাজধানী ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে পুনরায় কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছিল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ