ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশিসহ ৯ দেশের ১০৭ নাগরিককে প্রত্যাবাসন করল মালয়েশিয়া

বাংলাদেশিসহ ৯ দেশের ১০৭ নাগরিককে প্রত্যাবাসন করল মালয়েশিয়া
ছবি: সংগৃহীত
ফলো করুন

অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক বাংলাদেশিসহ ৯ দেশের ১০৭ বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। প্রত্যাবাসিত এসব ব্যক্তির নাম দেশটির অভিবাসন বিভাগের কালোতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ভবিষ্যতে তাদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

বুধবার (৪ নভেম্বর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগ (জেআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রত্যাবাসিত ১০৭ জনের মধ্যে ৮৫ জন পুরুষ, ১৮ জন নারী, দুটি ছেলে শিশু ও দুটি মেয়ে শিশু রয়েছে। তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও ম্যাকাওয়ের নাগরিক।

কেদাহ অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, দেশে ফেরত পাঠানোর আগে এসব ব্যক্তিকে রাজ্যটির সিক এলাকার বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রে রাখা হয়েছিল। প্রত্যাবাসনের যাবতীয় খরচ বহন করেছেন সংশ্লিষ্ট অভিবাসীদের পরিবারের সদস্য ও নিয়োগকর্তারা।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালা লঙ্ঘনের দায়ে তারা দোষী সাব্যস্ত হয়েছিলেন। নির্ধারিত সাজা শেষ করার পর তাদের নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রমের ধারাবাহিকতায় এ প্রত্যাবাসন পরিচালিত হয়েছে। দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের শনাক্ত, আটক এবং নিজ দেশে ফেরত পাঠানোর অভিযান চলবে।

এর আগে, অক্টোবরের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস অভিবাসন আটককেন্দ্র থেকে ৯ দেশের ১৮২ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছিল। ওই ব্যক্তিদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি ছিলেন।

ট্যাগ : মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসী প্রত্যাবাসন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

প্রবাস

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


বাংলাদেশিসহ ৯ দেশের ১০৭ নাগরিককে প্রত্যাবাসন করল মালয়েশিয়া

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক বাংলাদেশিসহ ৯ দেশের ১০৭ বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। প্রত্যাবাসিত এসব ব্যক্তির নাম দেশটির অভিবাসন বিভাগের কালোতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ভবিষ্যতে তাদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

বুধবার (৪ নভেম্বর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগ (জেআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রত্যাবাসিত ১০৭ জনের মধ্যে ৮৫ জন পুরুষ, ১৮ জন নারী, দুটি ছেলে শিশু ও দুটি মেয়ে শিশু রয়েছে। তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও ম্যাকাওয়ের নাগরিক।

কেদাহ অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, দেশে ফেরত পাঠানোর আগে এসব ব্যক্তিকে রাজ্যটির সিক এলাকার বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রে রাখা হয়েছিল। প্রত্যাবাসনের যাবতীয় খরচ বহন করেছেন সংশ্লিষ্ট অভিবাসীদের পরিবারের সদস্য ও নিয়োগকর্তারা।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালা লঙ্ঘনের দায়ে তারা দোষী সাব্যস্ত হয়েছিলেন। নির্ধারিত সাজা শেষ করার পর তাদের নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রমের ধারাবাহিকতায় এ প্রত্যাবাসন পরিচালিত হয়েছে। দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের শনাক্ত, আটক এবং নিজ দেশে ফেরত পাঠানোর অভিযান চলবে।

এর আগে, অক্টোবরের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস অভিবাসন আটককেন্দ্র থেকে ৯ দেশের ১৮২ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছিল। ওই ব্যক্তিদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ