ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ রিয়াদ বিমানবন্দর, ফ্লাইট বিপর্যয়

অনির্দিষ্টকালের জন্য বন্ধ রিয়াদ বিমানবন্দর, ফ্লাইট বিপর্যয়
ছবি : সংগৃহিত
ফলো করুন

সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। বিমানবন্দরটির কার্যক্রম কবে নাগাদ স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানায়নি কর্তৃপক্ষ।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা পরীক্ষা এবং পুনরায় কার্যক্রম পরিচালনার উপযোগিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। এসব প্রক্রিয়া শেষ না হওয়ায় বিমান চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

এর আগে হামলার ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই ঘটনায় বিমানবন্দরের রাডার ও যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কিংবা মেরামত কার্যক্রম সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

রিয়াদের গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় সৌদি আরবের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান যোগাযোগে প্রভাব পড়েছে। বিশেষ করে জেদ্দা, মদিনা ও দাম্মামের সঙ্গে সংযুক্ত বিভিন্ন ফ্লাইটের সময়সূচি বিঘ্নিত হয়েছে।

পাকিস্তানের বিমান চলাচল খাতের সূত্রের বরাতে প্রকাশিত ফ্লাইট সূচিতে দেখা গেছে, সোমবার পাকিস্তান ও রিয়াদের মধ্যে নির্ধারিত ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে রিয়াদ থেকে ছেড়ে যাওয়ার এবং সেখানে অবতরণের কথা থাকা আরও অনেক ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়েছে।

সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরেও ফ্লাইট পরিচালনায় জটিলতা দেখা দিয়েছে। দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ঘণ্টা কার্যক্রম স্থগিত থাকার পর আবার বিমান চলাচল শুরু হয়েছে।

অন্যদিকে, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৬টি ফ্লাইট বাতিল এবং ৩৭৪টি ফ্লাইট বিলম্বিত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবের আকাশসীমায় বিমান পরিচালনার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। চলমান সামরিক তৎপরতা থেকে সৃষ্ট সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় মার্কিন বিমান সংস্থাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরের নিরাপত্তা যাচাই শেষ হওয়ার পরই কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে ইঙ্গিত পাওয়া গেছে। তবে বিমানবন্দরটি চালুর সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি।

Source: আল জাজিরা

ট্যাগ : সৌদি আরব রিয়াদ বিমানবন্দর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


অনির্দিষ্টকালের জন্য বন্ধ রিয়াদ বিমানবন্দর, ফ্লাইট বিপর্যয়

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। বিমানবন্দরটির কার্যক্রম কবে নাগাদ স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানায়নি কর্তৃপক্ষ।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা পরীক্ষা এবং পুনরায় কার্যক্রম পরিচালনার উপযোগিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। এসব প্রক্রিয়া শেষ না হওয়ায় বিমান চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

এর আগে হামলার ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই ঘটনায় বিমানবন্দরের রাডার ও যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কিংবা মেরামত কার্যক্রম সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

রিয়াদের গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় সৌদি আরবের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান যোগাযোগে প্রভাব পড়েছে। বিশেষ করে জেদ্দা, মদিনা ও দাম্মামের সঙ্গে সংযুক্ত বিভিন্ন ফ্লাইটের সময়সূচি বিঘ্নিত হয়েছে।

পাকিস্তানের বিমান চলাচল খাতের সূত্রের বরাতে প্রকাশিত ফ্লাইট সূচিতে দেখা গেছে, সোমবার পাকিস্তান ও রিয়াদের মধ্যে নির্ধারিত ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে রিয়াদ থেকে ছেড়ে যাওয়ার এবং সেখানে অবতরণের কথা থাকা আরও অনেক ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়েছে।

সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরেও ফ্লাইট পরিচালনায় জটিলতা দেখা দিয়েছে। দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ঘণ্টা কার্যক্রম স্থগিত থাকার পর আবার বিমান চলাচল শুরু হয়েছে।

অন্যদিকে, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৬টি ফ্লাইট বাতিল এবং ৩৭৪টি ফ্লাইট বিলম্বিত হওয়ার তথ্য পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবের আকাশসীমায় বিমান পরিচালনার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। চলমান সামরিক তৎপরতা থেকে সৃষ্ট সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় মার্কিন বিমান সংস্থাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরের নিরাপত্তা যাচাই শেষ হওয়ার পরই কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে ইঙ্গিত পাওয়া গেছে। তবে বিমানবন্দরটি চালুর সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি।

Source: আল জাজিরা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ