ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

আল্লাহর মেহমানদের ওপর হামলা সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

ফাইল ছবি
ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। একই সঙ্গে তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও উমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

ধর্মমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আহত বাংলাদেশিদের চিকিৎসা, নিরাপদ আবাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

হামলার পর ভুক্তভোগী উমরাহ কাফেলার জিম্মাদার মোহাম্মদ আলী কাশেমীর সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া আগের রাতেও উমরাহযাত্রীদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সৌদি আরবের ধর্মীয় গুরুত্ব তুলে ধরে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, ‘সৌদি আরব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও আবেগের স্থান। এ দেশেই অবস্থিত পবিত্র কাবা শরিফ আল্লাহর ঘর এবং মদিনা মুনাওয়ারায় রয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক। সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা সমগ্র মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবের ওপর যে কোনো ধরনের হামলা মুসলিম বিশ্ব কখনোই মেনে নেবে না।’

তিনি বলেন, এ ধরনের সহিংসতার বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সম্মিলিত প্রতিবাদ জানানো প্রয়োজন। বিশেষ করে পবিত্র ভূমিতে অবস্থানরত উমরাহযাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ধর্মমন্ত্রী বলেন, ‘আল্লাহর মেহমানদের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।’

তিনি আরও জানান, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি উমরাহযাত্রীদের নিরাপত্তা পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলাদেশি উমরাহযাত্রীরা যাতে নির্বিঘ্নে পবিত্র মক্কা ও মদিনায় যাতায়াত করতে পারেন এবং উমরাহ পালন শেষে নিরাপদে দেশে ফিরতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে।

ধর্মমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।’

উমরাহযাত্রীদের চিকিৎসা, নিরাপত্তা ও আবাসন নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সৌদি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ধর্মমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ : সৌদি আরব ধর্মমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রিয়াদ বিমানবন্দর কাজী শাহ মোফাজ্জল হোসাইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আল্লাহর মেহমানদের ওপর হামলা সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। একই সঙ্গে তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও উমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

ধর্মমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আহত বাংলাদেশিদের চিকিৎসা, নিরাপদ আবাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

হামলার পর ভুক্তভোগী উমরাহ কাফেলার জিম্মাদার মোহাম্মদ আলী কাশেমীর সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া আগের রাতেও উমরাহযাত্রীদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সৌদি আরবের ধর্মীয় গুরুত্ব তুলে ধরে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, ‘সৌদি আরব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও আবেগের স্থান। এ দেশেই অবস্থিত পবিত্র কাবা শরিফ আল্লাহর ঘর এবং মদিনা মুনাওয়ারায় রয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক। সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা সমগ্র মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবের ওপর যে কোনো ধরনের হামলা মুসলিম বিশ্ব কখনোই মেনে নেবে না।’

তিনি বলেন, এ ধরনের সহিংসতার বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সম্মিলিত প্রতিবাদ জানানো প্রয়োজন। বিশেষ করে পবিত্র ভূমিতে অবস্থানরত উমরাহযাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ধর্মমন্ত্রী বলেন, ‘আল্লাহর মেহমানদের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।’

তিনি আরও জানান, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি উমরাহযাত্রীদের নিরাপত্তা পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলাদেশি উমরাহযাত্রীরা যাতে নির্বিঘ্নে পবিত্র মক্কা ও মদিনায় যাতায়াত করতে পারেন এবং উমরাহ পালন শেষে নিরাপদে দেশে ফিরতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে।

ধর্মমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।’

উমরাহযাত্রীদের চিকিৎসা, নিরাপত্তা ও আবাসন নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সৌদি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ধর্মমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ