ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বললেন, ‘আমি বেঁচে আছি, সুস্থ আছি’

ছবি : সংগৃহীত
ফলো করুন

গাজীপুরে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দিনভর বিক্ষোভ ও উত্তেজনা তৈরি হয় শিল্পাঞ্চলে। অথচ যাঁর মৃত্যুর খবরে এত আলোচনা, সেই নারী নিজেই জীবিত ও সুস্থ অবস্থায় থানায় হাজির হয়েছেন। পুলিশকে জানিয়েছেন, তিনি মারা যাননি। তাঁর মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় গিয়ে নিজের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেন পোশাকশ্রমিক দিলরুবা আক্তার ওরফে মিলি।

দিলরুবা গাজীপুরের ভোগড়া এলাকার ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের সেলাই বিভাগের অপারেটর। তিনি নগরের ডেগেরচালা এলাকার দুলাল হোসেনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মধ্যাহ্ন বিরতির পর কারখানায় ফেরার পথে কয়েকজন বহিরাগত ব্যক্তির বাধা ও ধাক্কাধাক্কির শিকার হন দিলরুবা। এ সময় তাঁর ওপর হামলা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

দিলরুবা জানান, হামলার সময় তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়ে হামলাকারীদের তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তারা তাঁর কথা শোনেনি। একপর্যায়ে তাঁর কাছ থেকে কারখানার পরিচয়পত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দিলরুবা মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে গুজবটি ছড়িয়ে পড়লে পোশাকশ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়।

সন্ধ্যা ছয়টার দিকে ফিন বাংলা অ্যাপারেলস কারখানার সামনে প্রায় ২৫০ থেকে ৩০০ শ্রমিক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ মৃত্যুর খবরটির সত্যতা যাচাই শুরু করে।

এদিকে নিজের মৃত্যুর খবর ফেসবুকে দেখতে পান দিলরুবা। বিষয়টি জানতে পেরে তিনি কারখানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁদের সহযোগিতায় মঙ্গলবার রাত ১০টার দিকে গাছা থানায় উপস্থিত হন।

থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিলরুবা বলেন, ‘স্যার, আমি মরি নাই। আমি বেঁচে আছি, সুস্থ আছি।’

গাছা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার রাতে কারখানার কর্মকর্তাদের সঙ্গে ওই নারী থানায় আসেন। এ সময় তিনি নিজেই তাঁর মৃত্যুর খবর মিথ্যা বলে নিশ্চিত করেন এবং হামলার ঘটনার বিস্তারিত জানান।

দিলরুবা পুলিশকে বলেন, হামলার সময় তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু হামলাকারীরা তাঁর পরিচয়পত্র নিয়ে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন।

এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে দিলরুবা আক্তারের জীবিত ও সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে মঙ্গলবারের ঘটনায় গাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন দিলরুবা। পুলিশের সঙ্গে কথা বলা শেষে রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ফিরে যান।

নারী শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। কয়েকটি স্থানে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতির কারণে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

তবে দিলরুবা জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া তথ্যটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে তাঁর ওপর হামলা ও পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগের বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে

ট্যাগ : গাজীপুর নারী পোশাকশ্রমিক দিলরুবা আক্তার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বললেন, ‘আমি বেঁচে আছি, সুস্থ আছি’

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দিনভর বিক্ষোভ ও উত্তেজনা তৈরি হয় শিল্পাঞ্চলে। অথচ যাঁর মৃত্যুর খবরে এত আলোচনা, সেই নারী নিজেই জীবিত ও সুস্থ অবস্থায় থানায় হাজির হয়েছেন। পুলিশকে জানিয়েছেন, তিনি মারা যাননি। তাঁর মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় গিয়ে নিজের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেন পোশাকশ্রমিক দিলরুবা আক্তার ওরফে মিলি।

দিলরুবা গাজীপুরের ভোগড়া এলাকার ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের সেলাই বিভাগের অপারেটর। তিনি নগরের ডেগেরচালা এলাকার দুলাল হোসেনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মধ্যাহ্ন বিরতির পর কারখানায় ফেরার পথে কয়েকজন বহিরাগত ব্যক্তির বাধা ও ধাক্কাধাক্কির শিকার হন দিলরুবা। এ সময় তাঁর ওপর হামলা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

দিলরুবা জানান, হামলার সময় তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়ে হামলাকারীদের তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তারা তাঁর কথা শোনেনি। একপর্যায়ে তাঁর কাছ থেকে কারখানার পরিচয়পত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দিলরুবা মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে গুজবটি ছড়িয়ে পড়লে পোশাকশ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়।

সন্ধ্যা ছয়টার দিকে ফিন বাংলা অ্যাপারেলস কারখানার সামনে প্রায় ২৫০ থেকে ৩০০ শ্রমিক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ মৃত্যুর খবরটির সত্যতা যাচাই শুরু করে।

এদিকে নিজের মৃত্যুর খবর ফেসবুকে দেখতে পান দিলরুবা। বিষয়টি জানতে পেরে তিনি কারখানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁদের সহযোগিতায় মঙ্গলবার রাত ১০টার দিকে গাছা থানায় উপস্থিত হন।

থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিলরুবা বলেন, ‘স্যার, আমি মরি নাই। আমি বেঁচে আছি, সুস্থ আছি।’

গাছা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার রাতে কারখানার কর্মকর্তাদের সঙ্গে ওই নারী থানায় আসেন। এ সময় তিনি নিজেই তাঁর মৃত্যুর খবর মিথ্যা বলে নিশ্চিত করেন এবং হামলার ঘটনার বিস্তারিত জানান।

দিলরুবা পুলিশকে বলেন, হামলার সময় তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু হামলাকারীরা তাঁর পরিচয়পত্র নিয়ে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন।

এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে দিলরুবা আক্তারের জীবিত ও সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে মঙ্গলবারের ঘটনায় গাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন দিলরুবা। পুলিশের সঙ্গে কথা বলা শেষে রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ফিরে যান।

নারী শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। কয়েকটি স্থানে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতির কারণে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

তবে দিলরুবা জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া তথ্যটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে তাঁর ওপর হামলা ও পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগের বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ