ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২৬ আগস্ট ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), জাতীয় কর্মসূচি ঘোষণা

আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে সরকার।মঙ্গলবার (১৯ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ আগস্ট ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এবারের কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। দিবসটিতে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সামরিক স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।[BANGVIEWS-POST:4047]এ ছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, ট্রাফিক আইল্যান্ড ও বিভিন্ন স্থাপনা জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং কালিমা তায়্যিবা লেখা ব্যানারে সাজানো হবে।ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করবে।ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ মাহফিল, সেমিনার, টকশো, কিরাত, হামদ-নাত, কবিতা পাঠ, শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আরবিতে খুতবা লেখা প্রতিযোগিতার আয়োজন করা হবে।এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রান্তে মাসব্যাপী ইসলামিক বইমেলা এবং বিশেষ স্মরণিকা বা ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে। সংবাদপত্রগুলোতেও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।[BANGVIEWS-POST:4046]দেশের বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামের শান্তি, সহিষ্ণুতা, মানবাধিকার ও বিশ্ব ভ্রাতৃত্বের বিষয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে।এ ছাড়া সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু সদন, আবাসিক শিশু বিকাশ কেন্দ্র এবং প্রবীণ নিবাসে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হবে। দিবসটি শান্তিপূর্ণভাবে উদযাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২৬ আগস্ট ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), জাতীয় কর্মসূচি ঘোষণা