ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ব্যাট-প্যাড তুলে রেখে এবার কোচের ভূমিকায় উইলিয়ামসন

ছবি : সংগৃহীত
ফলো করুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এবার কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব পেতে পারেন তিনি। সবকিছু চূড়ান্ত হলে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হবেন এই কিউই কিংবদন্তি।

বুধবার (২৫ নভেম্বর) ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে এসএ২০-এর প্রথম আসর থেকে ডারবানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা ক্লুজনারের জায়গায় উইলিয়ামসনকে আনার প্রস্তুতি চলছে।

২০২৫ ও ২০২৬ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন উইলিয়ামসন। দুই মৌসুম মিলিয়ে ১৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৩৪৩ রান। তবে এবার একই দলের ডাগআউটে দেখা যেতে পারে তাঁকে।

চলতি বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকেই ক্রিকেটের নতুন ভূমিকায় যুক্ত হওয়ার চেষ্টা করছেন উইলিয়ামসন। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন তিনি।

মজার বিষয়, ২০২৭ মৌসুমের জন্য উইলিয়ামসনকে খেলোয়াড় হিসেবেও ধরে রেখেছিল ডারবান সুপার জায়ান্টস। ফলে তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলে একই ফ্র্যাঞ্চাইজিতে তাঁর ভূমিকার পরিবর্তন ঘটবে।

ডারবানে ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে কাজ করার কথা রয়েছে উইলিয়ামসনের। তবে তাঁর অধীনে সহকারী কোচসহ অন্য দায়িত্বে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

২০১০ সালে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইলিয়ামসনের। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে দেশটির অন্যতম সফল ব্যাটার ও অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন উইলিয়ামসন। ১১০ টেস্টে ৫৪ দশমিক ০৬ গড়ে তাঁর সংগ্রহ ৯ হাজার ৫১৫ রান।

এ ছাড়া ১৭৫ ওয়ানডেতে ৭ হাজার ২৫৬ এবং ৯৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার ৫৭৫ রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ধারাবাহিক ব্যাটিংয়ের জন্যও পরিচিত ছিলেন এই ক্রিকেটার।

সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছিলেন উইলিয়ামসন।

অন্যদিকে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচ হিসেবে চার মৌসুম দায়িত্ব পালন করেছেন ল্যান্স ক্লুজনার। তাঁর অধীনে দলটি ২০২৪ সালে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি।

চার মৌসুমের তিনটিতেই লিগ পর্ব থেকে বিদায় নেয় ডারবান। সর্বশেষ মৌসুমে ১০ ম্যাচে মাত্র তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থেকে অভিযান শেষ করে দলটি।

এমন পরিস্থিতিতে প্রধান কোচের পদে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে উইলিয়ামসনের আন্তর্জাতিক অভিজ্ঞতা, নেতৃত্ব এবং কৌশলগত দক্ষতা কাজে লাগাতে চাইছে ডারবান।

সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন এসএ২০ মৌসুম শুরু করবে ডারবান সুপার জায়ান্টস।

তবে উইলিয়ামসনের নিয়োগ নিয়ে এখনো ফ্র্যাঞ্চাইজিটির আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে আপাতত বিষয়টি সম্ভাব্য নিয়োগ হিসেবেই বিবেচিত হচ্ছে

ট্যাগ : উইলিয়ামসন ব্যাট-প্যাড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ব্যাট-প্যাড তুলে রেখে এবার কোচের ভূমিকায় উইলিয়ামসন

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এবার কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব পেতে পারেন তিনি। সবকিছু চূড়ান্ত হলে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হবেন এই কিউই কিংবদন্তি।

বুধবার (২৫ নভেম্বর) ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে এসএ২০-এর প্রথম আসর থেকে ডারবানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা ক্লুজনারের জায়গায় উইলিয়ামসনকে আনার প্রস্তুতি চলছে।

২০২৫ ও ২০২৬ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন উইলিয়ামসন। দুই মৌসুম মিলিয়ে ১৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৩৪৩ রান। তবে এবার একই দলের ডাগআউটে দেখা যেতে পারে তাঁকে।

চলতি বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকেই ক্রিকেটের নতুন ভূমিকায় যুক্ত হওয়ার চেষ্টা করছেন উইলিয়ামসন। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন তিনি।

মজার বিষয়, ২০২৭ মৌসুমের জন্য উইলিয়ামসনকে খেলোয়াড় হিসেবেও ধরে রেখেছিল ডারবান সুপার জায়ান্টস। ফলে তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলে একই ফ্র্যাঞ্চাইজিতে তাঁর ভূমিকার পরিবর্তন ঘটবে।

ডারবানে ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে কাজ করার কথা রয়েছে উইলিয়ামসনের। তবে তাঁর অধীনে সহকারী কোচসহ অন্য দায়িত্বে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

২০১০ সালে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইলিয়ামসনের। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে দেশটির অন্যতম সফল ব্যাটার ও অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন উইলিয়ামসন। ১১০ টেস্টে ৫৪ দশমিক ০৬ গড়ে তাঁর সংগ্রহ ৯ হাজার ৫১৫ রান।

এ ছাড়া ১৭৫ ওয়ানডেতে ৭ হাজার ২৫৬ এবং ৯৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার ৫৭৫ রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ধারাবাহিক ব্যাটিংয়ের জন্যও পরিচিত ছিলেন এই ক্রিকেটার।

সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছিলেন উইলিয়ামসন।

অন্যদিকে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচ হিসেবে চার মৌসুম দায়িত্ব পালন করেছেন ল্যান্স ক্লুজনার। তাঁর অধীনে দলটি ২০২৪ সালে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি।

চার মৌসুমের তিনটিতেই লিগ পর্ব থেকে বিদায় নেয় ডারবান। সর্বশেষ মৌসুমে ১০ ম্যাচে মাত্র তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থেকে অভিযান শেষ করে দলটি।

এমন পরিস্থিতিতে প্রধান কোচের পদে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে উইলিয়ামসনের আন্তর্জাতিক অভিজ্ঞতা, নেতৃত্ব এবং কৌশলগত দক্ষতা কাজে লাগাতে চাইছে ডারবান।

সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন এসএ২০ মৌসুম শুরু করবে ডারবান সুপার জায়ান্টস।

তবে উইলিয়ামসনের নিয়োগ নিয়ে এখনো ফ্র্যাঞ্চাইজিটির আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে আপাতত বিষয়টি সম্ভাব্য নিয়োগ হিসেবেই বিবেচিত হচ্ছে

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ