ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহিণীসহ দুইজনের মৃত্যু

ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহিণীসহ দুইজনের মৃত্যু
ছবি : সংগৃহীত
ফলো করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাছ চুরি ঠেকাতে পুকুরপাড়ে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। প্রথমে গাছ থেকে লাউ তুলতে গিয়ে প্রাণ হারান এক নারী। পরে তাঁকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তাঁর ভাসুর।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার চৌদার মধ্যপাড়া গ্রামের দলি ব্যাপারীর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন হারুন অর রশিদ (৪৫) এবং তাঁর ছোট ভাই সেকান্দার আলীর স্ত্রী আফরোজা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদার মধ্যপাড়া গ্রামের বাসিন্দা সেকান্দার আলীর একটি মাছের খামার রয়েছে। মাছ চুরি ঠেকাতে খামারের পুকুরপাড়ে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগযুক্ত ফাঁদ তৈরি করে রেখেছিলেন তিনি।

বুধবার দুপুরে সেকান্দার আলীর স্ত্রী আফরোজা বেগম পুকুরপাড়ে গাছ থেকে লাউ তুলতে যান। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কিছুক্ষণ পর ওই পথ দিয়ে যাচ্ছিলেন আফরোজার ভাসুর হারুন অর রশিদ। ছোট ভাইয়ের স্ত্রীকে পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে তিনি এগিয়ে যান। কী ঘটেছে বুঝে ওঠার আগেই তাঁকে ধরতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন হারুন।

পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় হারুনকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। অল্প সময়ের ব্যবধানে দুই স্বজনকে হারিয়ে হতবাক প্রতিবেশীরাও।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে মাছের খামারে বৈদ্যুতিক ফাঁদ স্থাপনের ঘটনায় কারও বিরুদ্ধে মামলা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ট্যাগ : ময়মনসিংহ ফুলবাড়িয়া বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহিণীসহ দুইজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাছ চুরি ঠেকাতে পুকুরপাড়ে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। প্রথমে গাছ থেকে লাউ তুলতে গিয়ে প্রাণ হারান এক নারী। পরে তাঁকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তাঁর ভাসুর।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার চৌদার মধ্যপাড়া গ্রামের দলি ব্যাপারীর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন হারুন অর রশিদ (৪৫) এবং তাঁর ছোট ভাই সেকান্দার আলীর স্ত্রী আফরোজা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদার মধ্যপাড়া গ্রামের বাসিন্দা সেকান্দার আলীর একটি মাছের খামার রয়েছে। মাছ চুরি ঠেকাতে খামারের পুকুরপাড়ে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগযুক্ত ফাঁদ তৈরি করে রেখেছিলেন তিনি।

বুধবার দুপুরে সেকান্দার আলীর স্ত্রী আফরোজা বেগম পুকুরপাড়ে গাছ থেকে লাউ তুলতে যান। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কিছুক্ষণ পর ওই পথ দিয়ে যাচ্ছিলেন আফরোজার ভাসুর হারুন অর রশিদ। ছোট ভাইয়ের স্ত্রীকে পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে তিনি এগিয়ে যান। কী ঘটেছে বুঝে ওঠার আগেই তাঁকে ধরতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন হারুন।

পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় হারুনকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। অল্প সময়ের ব্যবধানে দুই স্বজনকে হারিয়ে হতবাক প্রতিবেশীরাও।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে মাছের খামারে বৈদ্যুতিক ফাঁদ স্থাপনের ঘটনায় কারও বিরুদ্ধে মামলা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ