ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

কুমিল্লা মেডিকেলে রোগীর টাকা ও ওষুধের হিসাবে গরমিল, দুদকের অভিযান

ছবি : সংগৃহীত
ফলো করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের কাছ থেকে পরীক্ষা বাবদ অতিরিক্ত টাকা আদায়, সরকারি ওষুধের মজুতে গরমিল এবং কেনাকাটায় বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দাম দেখানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশেষ করে ইসিজি পরীক্ষার জন্য প্রতিদিন আসা রোগীর সংখ্যা ও সরকারি রেজিস্টারে লিপিবদ্ধ হিসাবের মধ্যে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে।

বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালটিতে অভিযান চালিয়ে এসব তথ্য পায় দুদকের একটি দল। সংস্থাটির প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশনায় কুমিল্লা জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন। তাঁর সঙ্গে ছিলেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা।

দুদক সূত্রে জানা গেছে, অভিযান শুরুর আগে কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি রেজিস্টার, রসিদ বই এবং ওষুধের মজুতসংক্রান্ত নথিপত্র পরীক্ষা করা হয়।

অভিযানে সবচেয়ে বড় অসংগতি ধরা পড়ে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইসিজি পরীক্ষার হিসাবে। দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি পরীক্ষা করাতে আসেন। অথচ সরকারি রেজিস্টারে নিয়মিত মাত্র ৪০ থেকে ৪৫ জনের তথ্য পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, ইসিজির দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান রোগীদের কাছ থেকে প্রতিটি পরীক্ষার জন্য ৮০ টাকা নিলেও নিয়ম অনুযায়ী রসিদ দিতেন না। পরিবর্তে ছোট সাদা কাগজে টোকেন দিয়ে টাকার হিসাব রাখা হতো।

পরে দিন শেষে সীমিতসংখ্যক রোগীর নাম সরকারি রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হতো বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। ফলে বাকি রোগীদের কাছ থেকে আদায় করা অর্থের হিসাব সরকারি নথিতে পাওয়া যায়নি।

এ সময় সংশ্লিষ্ট কর্মচারীর ড্রয়ার থেকে টাকা জমার রসিদ বই উদ্ধার করেন কর্মকর্তারা। ইসিজি রিপোর্ট, রেজিস্টার ও রসিদ বইয়ের তথ্য মিলিয়েও অসংগতি শনাক্ত হয়।

শুধু ইসিজি নয়, হাসপাতালের ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার ক্ষেত্রেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। দুদকের তথ্য অনুযায়ী, সরকারি নির্ধারিত ফি ২০০ টাকা হলেও রোগীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা নেওয়া হচ্ছিল।

অভিযানকালে কর্মকর্তারা জানতে পারেন, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দেওয়া রোগীদের দ্রুত পরীক্ষা করা হচ্ছিল। অন্যদিকে অন্য রোগীদের দুই থেকে চার দিন পর পরীক্ষার তারিখ দেওয়া হতো। এসব অভিযোগের বিষয়ে কয়েকজন রোগীর বক্তব্যও সংগ্রহ করেছে দুদক।

হাসপাতালের ওষুধ বিতরণ কেন্দ্রের হিসাবেও গরমিল পাওয়া গেছে। বহির্বিভাগের ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের রেজিস্টারে মন্টিলুকাস্ট ওষুধের ২৬ হাজার ৬০০ পাতা থাকার তথ্য থাকলেও বাস্তবে পাওয়া গেছে ২৫ হাজার ৬০০ পাতা। অর্থাৎ হিসাবের তুলনায় এক হাজার পাতা কম পাওয়া গেছে।

কেন্দ্রীয় ওষুধের স্টোরেও একই ধরনের অসংগতি শনাক্ত হয়। স্টোর কিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে ওষুধ গণনা করে দেখা যায়, একটি ওষুধের ২৪ হাজার ২৬৫টি থাকার কথা থাকলেও দুটি কোম্পানির মোট ১৭ হাজার ৬০৯টি পাওয়া গেছে। এতে হিসাব অনুযায়ী ৬ হাজার ৬৫৬টির পার্থক্য দেখা যায়।

এ ছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায় ১৯ হাজার ১০০টি। অর্থাৎ এক হাজার একটি ইনজেকশনের ঘাটতি শনাক্ত হয়েছে।

দুদকের কর্মকর্তারা আরও দেখতে পান, স্টোরে থাকা কয়েক ধরনের ওষুধ ও ইনজেকশনের প্যাকেটে সরকারি সম্পত্তি হিসেবে শনাক্ত করার সিল বা প্রয়োজনীয় চিহ্ন ছিল না। এতে সরকারি ওষুধ সরবরাহ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটায়ও অস্বাভাবিক মূল্য দেখানোর তথ্য পাওয়া গেছে। মেসার্স মিথিল এন্টারপ্রাইজের সরবরাহ করা বিভিন্ন পণ্যের চালান যাচাই করে বাজারমূল্যের সঙ্গে বড় পার্থক্য পান কর্মকর্তারা।

দুদকের তথ্য অনুযায়ী, বাজারে ৬০ টাকার সাবান কেনা হয়েছে ৮৯ টাকায়। ১৪০ টাকার টয়লেট ক্লিনারের দাম দেখানো হয়েছে ২৪৯ টাকা এবং ২০০ টাকার ফিনাইল কেনা হয়েছে ৩৯৯ টাকায়।

একইভাবে ২৫ টাকার টয়লেট টিস্যুর দাম ধরা হয়েছে ৬৯ টাকা এবং ১০০ টাকার হ্যান্ডওয়াশ কেনা হয়েছে ১৯০ টাকায়। ওয়াশিং পাউডার, প্লাস্টিকের বদনা ও পানির জগসহ আরও কয়েকটি পণ্যের ক্ষেত্রেও বাজারমূল্যের চেয়ে বেশি দাম দেখানোর তথ্য পাওয়া গেছে।

দুদকের প্রাথমিক পর্যবেক্ষণে কিছু পণ্যের ক্রয়মূল্য বাজারদরের প্রায় দেড় থেকে তিন গুণ পর্যন্ত পাওয়া গেছে। এর মাধ্যমে সরকারি অর্থের অপচয় কিংবা আত্মসাতের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযান শেষে দুদক জানায়, অভিযোগগুলো যাচাই করতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেসব নথি জমা দেওয়ার জন্য সময় নিয়েছেন।

প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর তদন্তের ফলাফলের ভিত্তিতে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

ট্যাগ : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কুমিল্লা মেডিকেলে রোগীর টাকা ও ওষুধের হিসাবে গরমিল, দুদকের অভিযান

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের কাছ থেকে পরীক্ষা বাবদ অতিরিক্ত টাকা আদায়, সরকারি ওষুধের মজুতে গরমিল এবং কেনাকাটায় বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দাম দেখানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশেষ করে ইসিজি পরীক্ষার জন্য প্রতিদিন আসা রোগীর সংখ্যা ও সরকারি রেজিস্টারে লিপিবদ্ধ হিসাবের মধ্যে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে।

বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালটিতে অভিযান চালিয়ে এসব তথ্য পায় দুদকের একটি দল। সংস্থাটির প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশনায় কুমিল্লা জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন। তাঁর সঙ্গে ছিলেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা।

দুদক সূত্রে জানা গেছে, অভিযান শুরুর আগে কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি রেজিস্টার, রসিদ বই এবং ওষুধের মজুতসংক্রান্ত নথিপত্র পরীক্ষা করা হয়।

অভিযানে সবচেয়ে বড় অসংগতি ধরা পড়ে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইসিজি পরীক্ষার হিসাবে। দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি পরীক্ষা করাতে আসেন। অথচ সরকারি রেজিস্টারে নিয়মিত মাত্র ৪০ থেকে ৪৫ জনের তথ্য পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, ইসিজির দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান রোগীদের কাছ থেকে প্রতিটি পরীক্ষার জন্য ৮০ টাকা নিলেও নিয়ম অনুযায়ী রসিদ দিতেন না। পরিবর্তে ছোট সাদা কাগজে টোকেন দিয়ে টাকার হিসাব রাখা হতো।

পরে দিন শেষে সীমিতসংখ্যক রোগীর নাম সরকারি রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হতো বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। ফলে বাকি রোগীদের কাছ থেকে আদায় করা অর্থের হিসাব সরকারি নথিতে পাওয়া যায়নি।

এ সময় সংশ্লিষ্ট কর্মচারীর ড্রয়ার থেকে টাকা জমার রসিদ বই উদ্ধার করেন কর্মকর্তারা। ইসিজি রিপোর্ট, রেজিস্টার ও রসিদ বইয়ের তথ্য মিলিয়েও অসংগতি শনাক্ত হয়।

শুধু ইসিজি নয়, হাসপাতালের ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার ক্ষেত্রেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। দুদকের তথ্য অনুযায়ী, সরকারি নির্ধারিত ফি ২০০ টাকা হলেও রোগীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা নেওয়া হচ্ছিল।

অভিযানকালে কর্মকর্তারা জানতে পারেন, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দেওয়া রোগীদের দ্রুত পরীক্ষা করা হচ্ছিল। অন্যদিকে অন্য রোগীদের দুই থেকে চার দিন পর পরীক্ষার তারিখ দেওয়া হতো। এসব অভিযোগের বিষয়ে কয়েকজন রোগীর বক্তব্যও সংগ্রহ করেছে দুদক।

হাসপাতালের ওষুধ বিতরণ কেন্দ্রের হিসাবেও গরমিল পাওয়া গেছে। বহির্বিভাগের ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের রেজিস্টারে মন্টিলুকাস্ট ওষুধের ২৬ হাজার ৬০০ পাতা থাকার তথ্য থাকলেও বাস্তবে পাওয়া গেছে ২৫ হাজার ৬০০ পাতা। অর্থাৎ হিসাবের তুলনায় এক হাজার পাতা কম পাওয়া গেছে।

কেন্দ্রীয় ওষুধের স্টোরেও একই ধরনের অসংগতি শনাক্ত হয়। স্টোর কিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে ওষুধ গণনা করে দেখা যায়, একটি ওষুধের ২৪ হাজার ২৬৫টি থাকার কথা থাকলেও দুটি কোম্পানির মোট ১৭ হাজার ৬০৯টি পাওয়া গেছে। এতে হিসাব অনুযায়ী ৬ হাজার ৬৫৬টির পার্থক্য দেখা যায়।

এ ছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায় ১৯ হাজার ১০০টি। অর্থাৎ এক হাজার একটি ইনজেকশনের ঘাটতি শনাক্ত হয়েছে।

দুদকের কর্মকর্তারা আরও দেখতে পান, স্টোরে থাকা কয়েক ধরনের ওষুধ ও ইনজেকশনের প্যাকেটে সরকারি সম্পত্তি হিসেবে শনাক্ত করার সিল বা প্রয়োজনীয় চিহ্ন ছিল না। এতে সরকারি ওষুধ সরবরাহ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটায়ও অস্বাভাবিক মূল্য দেখানোর তথ্য পাওয়া গেছে। মেসার্স মিথিল এন্টারপ্রাইজের সরবরাহ করা বিভিন্ন পণ্যের চালান যাচাই করে বাজারমূল্যের সঙ্গে বড় পার্থক্য পান কর্মকর্তারা।

দুদকের তথ্য অনুযায়ী, বাজারে ৬০ টাকার সাবান কেনা হয়েছে ৮৯ টাকায়। ১৪০ টাকার টয়লেট ক্লিনারের দাম দেখানো হয়েছে ২৪৯ টাকা এবং ২০০ টাকার ফিনাইল কেনা হয়েছে ৩৯৯ টাকায়।

একইভাবে ২৫ টাকার টয়লেট টিস্যুর দাম ধরা হয়েছে ৬৯ টাকা এবং ১০০ টাকার হ্যান্ডওয়াশ কেনা হয়েছে ১৯০ টাকায়। ওয়াশিং পাউডার, প্লাস্টিকের বদনা ও পানির জগসহ আরও কয়েকটি পণ্যের ক্ষেত্রেও বাজারমূল্যের চেয়ে বেশি দাম দেখানোর তথ্য পাওয়া গেছে।

দুদকের প্রাথমিক পর্যবেক্ষণে কিছু পণ্যের ক্রয়মূল্য বাজারদরের প্রায় দেড় থেকে তিন গুণ পর্যন্ত পাওয়া গেছে। এর মাধ্যমে সরকারি অর্থের অপচয় কিংবা আত্মসাতের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযান শেষে দুদক জানায়, অভিযোগগুলো যাচাই করতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেসব নথি জমা দেওয়ার জন্য সময় নিয়েছেন।

প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর তদন্তের ফলাফলের ভিত্তিতে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ