ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন বাড়ল, জানালেন মাহদী আমিন

ছবি : সংগৃহীত
ফলো করুন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামোয় গ্রেডভেদে মাসিক বেতন বেড়েছে ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা। নতুন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা। এতে গ্রেডভেদে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ৩৬ থেকে ৪৩ শতাংশ।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নতুন মজুরিকাঠামোর বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ২০২৩ সালের পর তিন বছরের ব্যবধানে এই মজুরি বৃদ্ধি শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

নতুন কাঠামোয় প্রথম গ্রেডের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অর্থাৎ এই গ্রেডে বেতন বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা প্রায় ৪৩ শতাংশ।

প্রথম গ্রেডের আওতায় রয়েছেন সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিং বিভাগের জ্যেষ্ঠ অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং জ্যেষ্ঠ ডাইং অপারেটররা।

দ্বিতীয় গ্রেডে মাসিক ন্যূনতম মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে বেতন বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা, যা আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

এই গ্রেডের অন্তর্ভুক্ত রয়েছেন সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল বিভাগের অপারেটর, জ্যেষ্ঠ হেলপার, জ্যেষ্ঠ কলার জয়েন্টার এবং জ্যেষ্ঠ কাফ মেকাররা।

তৃতীয় গ্রেডে বেতন বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা। আগে এই গ্রেডের মাসিক ন্যূনতম মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। নতুন কাঠামোয় তা বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। বৃদ্ধির হার প্রায় ৪১ দশমিক ৭০ শতাংশ।

তৃতীয় গ্রেডের আওতায় রয়েছেন জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিং কর্মী এবং সেলাই বিভাগের সহকারীরা।

অন্যদিকে সর্বনিম্ন চতুর্থ গ্রেডে মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই গ্রেডে বেতন বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।

চতুর্থ গ্রেডের অন্তর্ভুক্ত রয়েছেন হেলপার, থ্রেড কাটার এবং লাইন অ্যাসিস্ট্যান্টরা।

মাহদী আমিন জানান, নতুন নির্ধারিত মজুরির পাশাপাশি শ্রমিকেরা তাঁদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। ফলে অতিরিক্ত সময় কাজের পারিশ্রমিক এবং প্রযোজ্য বোনাস যুক্ত হলে মাস শেষে শ্রমিকদের মোট আয় আরও বাড়তে পারে।

তাঁর ভাষ্য অনুযায়ী, নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সাফল্যের পেছনে শ্রমিকদের পরিশ্রম ও দক্ষতার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাঁদের ন্যায্য মজুরি, নিরাপত্তা এবং উন্নত জীবনমান নিশ্চিত করা প্রয়োজন।

একই সঙ্গে শিল্পের সক্ষমতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি মনে করেন, শ্রমিকদের কল্যাণ ও শিল্পের স্থিতিশীলতা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। উৎপাদন ও বিনিয়োগের পরিবেশ ভালো থাকলে কর্মসংস্থান এবং রপ্তানি আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

এ জন্য শ্রমিক ও মালিকপক্ষকে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সহনশীলতার মাধ্যমে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখার আহ্বান জানান মাহদী আমিন।

এদিকে নিম্নতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতনকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সে হিসাবে শ্রমিকেরা ডিসেম্বর মাসের বর্ধিত বেতন জানুয়ারিতে পাবেন।

তবে সর্বনিম্ন মজুরি নির্ধারণ নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে মতপার্থক্য ছিল। শ্রমিকপক্ষের ১৮ হাজার টাকার দাবির বিপরীতে শেষ পর্যন্ত বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। ফলে নতুন কাঠামো নিয়ে শ্রমিকদের একটি অংশের অসন্তোষও রয়েছে।

নতুন মজুরিকাঠামো বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের আর্থিক সুবিধা বাড়ানোর পাশাপাশি তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার প্রত্যাশা করছে সরকার।

ট্যাগ : মাহদী আমিন পোশাকশ্রমিক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন বাড়ল, জানালেন মাহদী আমিন

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামোয় গ্রেডভেদে মাসিক বেতন বেড়েছে ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা। নতুন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা। এতে গ্রেডভেদে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ৩৬ থেকে ৪৩ শতাংশ।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নতুন মজুরিকাঠামোর বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ২০২৩ সালের পর তিন বছরের ব্যবধানে এই মজুরি বৃদ্ধি শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

নতুন কাঠামোয় প্রথম গ্রেডের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অর্থাৎ এই গ্রেডে বেতন বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা প্রায় ৪৩ শতাংশ।

প্রথম গ্রেডের আওতায় রয়েছেন সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিং বিভাগের জ্যেষ্ঠ অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং জ্যেষ্ঠ ডাইং অপারেটররা।

দ্বিতীয় গ্রেডে মাসিক ন্যূনতম মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে বেতন বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা, যা আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

এই গ্রেডের অন্তর্ভুক্ত রয়েছেন সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল বিভাগের অপারেটর, জ্যেষ্ঠ হেলপার, জ্যেষ্ঠ কলার জয়েন্টার এবং জ্যেষ্ঠ কাফ মেকাররা।

তৃতীয় গ্রেডে বেতন বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা। আগে এই গ্রেডের মাসিক ন্যূনতম মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। নতুন কাঠামোয় তা বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। বৃদ্ধির হার প্রায় ৪১ দশমিক ৭০ শতাংশ।

তৃতীয় গ্রেডের আওতায় রয়েছেন জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিং কর্মী এবং সেলাই বিভাগের সহকারীরা।

অন্যদিকে সর্বনিম্ন চতুর্থ গ্রেডে মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই গ্রেডে বেতন বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।

চতুর্থ গ্রেডের অন্তর্ভুক্ত রয়েছেন হেলপার, থ্রেড কাটার এবং লাইন অ্যাসিস্ট্যান্টরা।

মাহদী আমিন জানান, নতুন নির্ধারিত মজুরির পাশাপাশি শ্রমিকেরা তাঁদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। ফলে অতিরিক্ত সময় কাজের পারিশ্রমিক এবং প্রযোজ্য বোনাস যুক্ত হলে মাস শেষে শ্রমিকদের মোট আয় আরও বাড়তে পারে।

তাঁর ভাষ্য অনুযায়ী, নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সাফল্যের পেছনে শ্রমিকদের পরিশ্রম ও দক্ষতার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাঁদের ন্যায্য মজুরি, নিরাপত্তা এবং উন্নত জীবনমান নিশ্চিত করা প্রয়োজন।

একই সঙ্গে শিল্পের সক্ষমতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি মনে করেন, শ্রমিকদের কল্যাণ ও শিল্পের স্থিতিশীলতা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। উৎপাদন ও বিনিয়োগের পরিবেশ ভালো থাকলে কর্মসংস্থান এবং রপ্তানি আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

এ জন্য শ্রমিক ও মালিকপক্ষকে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সহনশীলতার মাধ্যমে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখার আহ্বান জানান মাহদী আমিন।

এদিকে নিম্নতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতনকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সে হিসাবে শ্রমিকেরা ডিসেম্বর মাসের বর্ধিত বেতন জানুয়ারিতে পাবেন।

তবে সর্বনিম্ন মজুরি নির্ধারণ নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে মতপার্থক্য ছিল। শ্রমিকপক্ষের ১৮ হাজার টাকার দাবির বিপরীতে শেষ পর্যন্ত বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। ফলে নতুন কাঠামো নিয়ে শ্রমিকদের একটি অংশের অসন্তোষও রয়েছে।

নতুন মজুরিকাঠামো বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের আর্থিক সুবিধা বাড়ানোর পাশাপাশি তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার প্রত্যাশা করছে সরকার।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ