ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী নিহত
ছবি : সংগৃহীত
ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন থেকে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. টমাস উদ্দিন (৩৫)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তাঁর সাংগঠনিক পরিচয় তদন্ত করে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত টমাস উদ্দিন উপজেলার বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। তাঁর ফেসবুক প্রোফাইলে নিজেকে শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সদস্য ও আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দেওয়ার তথ্য রয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ছবিও তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়ভাবে তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, চৌকা এলাকার একটি খেতের পাশে কলাগাছের নিচে নির্জন স্থানে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরি করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর আহত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। তাঁদের পরিচয় ও অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে ককটেল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিস্ফোরকজাতীয় উপকরণ ও কৌটা জব্দ করেছে পুলিশ। কী উদ্দেশ্যে এসব বিস্ফোরক তৈরি করা হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

তিনি সাংবাদিকদের জানান, বিস্ফোরণে নিহত ব্যক্তিকে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে। তবে তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় নিশ্চিত করতে আরও তদন্ত প্রয়োজন।

পুলিশ সুপার বলেন, নিহত ব্যক্তির সঙ্গে আরও দুই থেকে তিনজন থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা আলামত থেকে প্রাথমিকভাবে বিস্ফোরক তৈরির বিষয়টি সামনে এসেছে। এর পেছনে ক্ষতিকর কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ।

তবে বিস্ফোরকগুলো কোথায় ব্যবহার করার পরিকল্পনা ছিল কিংবা এর সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ওসি জানিয়েছেন, ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে বিস্ফোরক তৈরির উদ্দেশ্য এবং আহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগ : চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ ককটেল বিস্ফোরণ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী নিহত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন থেকে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. টমাস উদ্দিন (৩৫)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তাঁর সাংগঠনিক পরিচয় তদন্ত করে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত টমাস উদ্দিন উপজেলার বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। তাঁর ফেসবুক প্রোফাইলে নিজেকে শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সদস্য ও আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দেওয়ার তথ্য রয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ছবিও তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়ভাবে তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, চৌকা এলাকার একটি খেতের পাশে কলাগাছের নিচে নির্জন স্থানে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরি করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর আহত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। তাঁদের পরিচয় ও অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে ককটেল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিস্ফোরকজাতীয় উপকরণ ও কৌটা জব্দ করেছে পুলিশ। কী উদ্দেশ্যে এসব বিস্ফোরক তৈরি করা হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

তিনি সাংবাদিকদের জানান, বিস্ফোরণে নিহত ব্যক্তিকে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে। তবে তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় নিশ্চিত করতে আরও তদন্ত প্রয়োজন।

পুলিশ সুপার বলেন, নিহত ব্যক্তির সঙ্গে আরও দুই থেকে তিনজন থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা আলামত থেকে প্রাথমিকভাবে বিস্ফোরক তৈরির বিষয়টি সামনে এসেছে। এর পেছনে ক্ষতিকর কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ।

তবে বিস্ফোরকগুলো কোথায় ব্যবহার করার পরিকল্পনা ছিল কিংবা এর সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ওসি জানিয়েছেন, ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে বিস্ফোরক তৈরির উদ্দেশ্য এবং আহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ