ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

‘তোমরাই একদিন দেশ পরিচালনা করবে’, শিশুদের উদ্দেশে রাষ্ট্রপতি

‘তোমরাই একদিন দেশ পরিচালনা করবে’, শিশুদের উদ্দেশে রাষ্ট্রপতি
ছবি : সংগৃহীত
ফলো করুন

আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, তাদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা ও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা মানুষ গড়ে উঠবে।

বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবন পরিদর্শনে আসা রাজধানীর বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শন নীতিমালা, ২০২৬’-এর আওতায় তৃতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টির প্রতিনিধিদল বঙ্গভবন ঘুরে দেখে। প্রধান শিক্ষক সুরভী আক্তারের নেতৃত্বে ৩৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এতে অংশ নেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের কাছে বঙ্গভবন পরিদর্শনের অভিজ্ঞতা জানতে চান। শিক্ষার্থীরা জানায়, বঙ্গভবনের ঐতিহাসিক নিদর্শন, তোশাখানা জাদুঘর, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক ঘুরে তারা আনন্দিত হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা।

শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমরাই দেশটাকে গড়ে তুলবে। তোমরাই একদিন দেশ পরিচালনা করবে। তাই এখন থেকেই নিজেদের লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।’

তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জীবনে একটি স্বপ্ন থাকা প্রয়োজন। কেউ চিকিৎসক হবে, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক কিংবা বিজ্ঞানী হবে। আবার কেউ সশস্ত্র বাহিনীতে যোগ দেবে, সরকারি দায়িত্ব পালন করবে অথবা দেশের নেতৃত্ব দেবে। এসব লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।

শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বর্তমানে অনেক শিশু বই পড়ার পরিবর্তে মোবাইল ফোনে বেশি সময় কাটাচ্ছে। অতিরিক্ত মোবাইল ব্যবহারের অভ্যাস কমিয়ে বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে।

পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জনের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে নিয়মিত খেলাধুলা করা এবং শারীরিক ও মানসিক বিকাশের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকদের সম্মান করার পরামর্শ দেন। তিনি বলেন, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশটাকে ভালোবাসবে। আমাদের দেশটাই আসল, এটাই আমাদের অস্তিত্ব। এই দেশই আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের জীবিকা ও আশ্রয় দেয়।’

তিনি আরও বলেন, দেশকে ভালোবেসে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। আগামী প্রজন্মের হাত ধরেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

এ সময় বঙ্গভবনের সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


‘তোমরাই একদিন দেশ পরিচালনা করবে’, শিশুদের উদ্দেশে রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, তাদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা ও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা মানুষ গড়ে উঠবে।

বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবন পরিদর্শনে আসা রাজধানীর বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শন নীতিমালা, ২০২৬’-এর আওতায় তৃতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টির প্রতিনিধিদল বঙ্গভবন ঘুরে দেখে। প্রধান শিক্ষক সুরভী আক্তারের নেতৃত্বে ৩৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এতে অংশ নেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের কাছে বঙ্গভবন পরিদর্শনের অভিজ্ঞতা জানতে চান। শিক্ষার্থীরা জানায়, বঙ্গভবনের ঐতিহাসিক নিদর্শন, তোশাখানা জাদুঘর, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক ঘুরে তারা আনন্দিত হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা।

শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমরাই দেশটাকে গড়ে তুলবে। তোমরাই একদিন দেশ পরিচালনা করবে। তাই এখন থেকেই নিজেদের লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।’

তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জীবনে একটি স্বপ্ন থাকা প্রয়োজন। কেউ চিকিৎসক হবে, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক কিংবা বিজ্ঞানী হবে। আবার কেউ সশস্ত্র বাহিনীতে যোগ দেবে, সরকারি দায়িত্ব পালন করবে অথবা দেশের নেতৃত্ব দেবে। এসব লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।

শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বর্তমানে অনেক শিশু বই পড়ার পরিবর্তে মোবাইল ফোনে বেশি সময় কাটাচ্ছে। অতিরিক্ত মোবাইল ব্যবহারের অভ্যাস কমিয়ে বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে।

পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জনের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে নিয়মিত খেলাধুলা করা এবং শারীরিক ও মানসিক বিকাশের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকদের সম্মান করার পরামর্শ দেন। তিনি বলেন, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশটাকে ভালোবাসবে। আমাদের দেশটাই আসল, এটাই আমাদের অস্তিত্ব। এই দেশই আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের জীবিকা ও আশ্রয় দেয়।’

তিনি আরও বলেন, দেশকে ভালোবেসে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। আগামী প্রজন্মের হাত ধরেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

এ সময় বঙ্গভবনের সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ