রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় একদিনে ২ হাজার ৯৯৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৬৩৯টি গাড়ি ডাম্পিং এবং ২৮৬টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়। বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে। সেখানে ৬৪টি বাস, ২০টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ১০১টি সিএনজি ও ২৪০টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৮৫৫টি মামলা করা হয়েছে।
ওয়ারী বিভাগে মোট মামলা হয়েছে ৫০৫টি। এর মধ্যে রয়েছে ৫৪টি বাস, ৪৪টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেল।
মতিঝিল বিভাগে ১৯টি বাস ও ২৫৯টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৪৬২টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৪০৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে ২৭টি বাস, ১২টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ১১৭টি মোটরসাইকেল রয়েছে।
মিরপুর বিভাগে ৯টি বাস, ১২টি ট্রাক, ৩২টি কাভার্ড ভ্যান, ৪১টি সিএনজি ও ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ৩১৮টি মামলা করা হয়েছে।
তেজগাঁও বিভাগে মোট মামলা হয়েছে ১৯৯টি। এর মধ্যে রয়েছে ১১টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৮৫টি মোটরসাইকেল।
লালবাগ বিভাগে ৭টি বাস, ৭টি ট্রাক, ১৪টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ১৪৬টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-রমনা বিভাগে ৫টি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ১০৮টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ