ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ফলো করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না। শনিবার (২৭ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

ট্রাম্প লেখেন, যুদ্ধবিরতি চুক্তি আবারও ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের বিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, এমন সময় আসতে পারে, যখন যুক্তরাষ্ট্র আর সংযম দেখাবে না। তখন যে সামরিক অভিযান শুরু হয়েছে, তা শেষ করতে ওয়াশিংটন বাধ্য হবে। ট্রাম্পের ভাষায়, এমন হলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।

এর আগে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্টের নির্দেশেই এ হামলা চালানো হয়েছে।

সেন্টকমের দাবি, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাবে যুক্তরাষ্ট্রের বাহিনী হামলা চালিয়েছে। হামলায় ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন পাতা সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

অন্যদিকে মার্কিন হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: আল আরাবিয়া

ট্যাগ : হামলা ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না। শনিবার (২৭ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

ট্রাম্প লেখেন, যুদ্ধবিরতি চুক্তি আবারও ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের বিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, এমন সময় আসতে পারে, যখন যুক্তরাষ্ট্র আর সংযম দেখাবে না। তখন যে সামরিক অভিযান শুরু হয়েছে, তা শেষ করতে ওয়াশিংটন বাধ্য হবে। ট্রাম্পের ভাষায়, এমন হলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।

এর আগে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্টের নির্দেশেই এ হামলা চালানো হয়েছে।

সেন্টকমের দাবি, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাবে যুক্তরাষ্ট্রের বাহিনী হামলা চালিয়েছে। হামলায় ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন পাতা সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

অন্যদিকে মার্কিন হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: আল আরাবিয়া

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ