ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম
ফাইল ছবি
ফলো করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি অকার্যকর দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি এ দাবি জানান।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সাদিক কায়েম।

পোস্টে তিনি লেখেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে আছে। লীগের সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সচিবালয় থেকে মাত্র কয়েকশ মিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার বিবরণও ঠিকভাবে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী।’

একই পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সাদিক কায়েম আরও লেখেন, এটি কি তার চরম অযোগ্যতা, নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার পূর্বসিদ্ধান্ত থেকেই তিনি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সম্পর্কে বেখবর হয়ে আছেন সেই বিষয়টি জাতির সামনে স্পষ্ট করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।

এর আগে মঙ্গলবার দেওয়া আরেকটি ফেসবুক পোস্টেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ডাকসু ভিপি।

ওই পোস্টে তিনি অভিযোগ করেন, সারা দেশে নিষিদ্ধ লীগের সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা চলছে। অথচ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ রহস্যজনকভাবে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকেও একধরনের নীরব প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়েও একই ধরনের অভিযোগ তোলেন সাদিক কায়েম। তাঁর দাবি, ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের পরও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়নি।

পোস্টে তিনি লেখেন, গতকাল সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে লীগের সন্ত্রাসীরা। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভিসি ও প্রক্টর এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, চলমান নাশকতা নিয়ে তাদের কোনো বক্তব্য পর্যন্ত পাওয়া যায়নি। শিক্ষার্থীদের নিয়ে তাদের এই উদাসীনতা চূড়ান্ত রকমের দায়িত্বহীনতার পরিচয়।

শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের দায়িত্ব পালনের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ডাকসু ভিপি।

দ্বিতীয় পোস্টের শেষাংশে তিনি লেখেন, ক্যাম্পাসের ভেতর দিনদুপুরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় যে ভিসি ও প্রক্টর, তারা পদে থাকার কোনো প্রকার নৈতিক অধিকার রাখে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং প্রশাসনের জবাবদিহি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতি দেওয়ার দাবি জানালেন সাদিক কায়েম।

ট্যাগ : স্বরাষ্ট্রমন্ত্রী ডাকসু সাদিক কায়েম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি অকার্যকর দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি এ দাবি জানান।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সাদিক কায়েম।

পোস্টে তিনি লেখেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে আছে। লীগের সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সচিবালয় থেকে মাত্র কয়েকশ মিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার বিবরণও ঠিকভাবে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী।’

একই পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সাদিক কায়েম আরও লেখেন, এটি কি তার চরম অযোগ্যতা, নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার পূর্বসিদ্ধান্ত থেকেই তিনি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সম্পর্কে বেখবর হয়ে আছেন সেই বিষয়টি জাতির সামনে স্পষ্ট করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।

এর আগে মঙ্গলবার দেওয়া আরেকটি ফেসবুক পোস্টেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ডাকসু ভিপি।

ওই পোস্টে তিনি অভিযোগ করেন, সারা দেশে নিষিদ্ধ লীগের সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা চলছে। অথচ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ রহস্যজনকভাবে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকেও একধরনের নীরব প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়েও একই ধরনের অভিযোগ তোলেন সাদিক কায়েম। তাঁর দাবি, ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের পরও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়নি।

পোস্টে তিনি লেখেন, গতকাল সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে লীগের সন্ত্রাসীরা। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভিসি ও প্রক্টর এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, চলমান নাশকতা নিয়ে তাদের কোনো বক্তব্য পর্যন্ত পাওয়া যায়নি। শিক্ষার্থীদের নিয়ে তাদের এই উদাসীনতা চূড়ান্ত রকমের দায়িত্বহীনতার পরিচয়।

শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের দায়িত্ব পালনের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ডাকসু ভিপি।

দ্বিতীয় পোস্টের শেষাংশে তিনি লেখেন, ক্যাম্পাসের ভেতর দিনদুপুরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় যে ভিসি ও প্রক্টর, তারা পদে থাকার কোনো প্রকার নৈতিক অধিকার রাখে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং প্রশাসনের জবাবদিহি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতি দেওয়ার দাবি জানালেন সাদিক কায়েম।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ