ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ বিশ্বসম্প্রদায়ের সহযোগিতা চান রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরিয়ে নিতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা চেয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গা নারী ও শিশুদের নিরাপত্তা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমের বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার কারণে ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি ও পরিবেশের ওপর চাপ বাড়ছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অমীমাংসিত এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও উদ্বেগ তৈরি করছে।

তিনি জানান, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি। এই প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত নারী ও শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন।

রাষ্ট্রপতি ডাচেস সোফির বাংলাদেশ সফরকে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, বিশেষ করে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি নারী ও শিশুদের জন্য এই সফর আশার বার্তা বহন করছে।

তিনি আশা প্রকাশ করেন, কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ডাচেসের সরেজমিন পরিদর্শন আন্তর্জাতিক অঙ্গনে এই মানবিক সংকটের প্রতি নতুন করে মনোযোগ তৈরি করতে সহায়তা করবে।

সাক্ষাতে ব্রিটিশ রাজপরিবারের সদস্যকে বাংলাদেশে স্বাগত জানান রাষ্ট্রপতি। নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে ডাচেস সোফির দীর্ঘদিনের কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টিও আলোচনায় উঠে আসে। রাষ্ট্রপতি বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ওপর প্রতিষ্ঠিত। এই সহযোগিতা আরও বিস্তৃত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানো, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় ডাচেস সোফি তাঁর তিন দিনের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। বিশেষ করে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনের বিষয়গুলো উল্লেখ করেন তিনি।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন ডাচেস সোফি। সেখানে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারের জন্য পরিচালিত সুরক্ষা, শিক্ষা এবং মানবিক সহায়তামূলক কার্যক্রম সরেজমিনে দেখেন তিনি।

বাংলাদেশ সফরে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতির প্রশংসা করেছেন ডাচেস অব এডিনবার্গ। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অবদানকেও তিনি ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ডাচেসের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেসের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাষ্ট্রপতি রোহিঙ্গা প্রত্যাবাসন বঙ্গভবন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ বিশ্বসম্প্রদায়ের সহযোগিতা চান রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরিয়ে নিতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা চেয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গা নারী ও শিশুদের নিরাপত্তা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমের বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার কারণে ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি ও পরিবেশের ওপর চাপ বাড়ছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অমীমাংসিত এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও উদ্বেগ তৈরি করছে।

তিনি জানান, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি। এই প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত নারী ও শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন।

রাষ্ট্রপতি ডাচেস সোফির বাংলাদেশ সফরকে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, বিশেষ করে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি নারী ও শিশুদের জন্য এই সফর আশার বার্তা বহন করছে।

তিনি আশা প্রকাশ করেন, কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ডাচেসের সরেজমিন পরিদর্শন আন্তর্জাতিক অঙ্গনে এই মানবিক সংকটের প্রতি নতুন করে মনোযোগ তৈরি করতে সহায়তা করবে।

সাক্ষাতে ব্রিটিশ রাজপরিবারের সদস্যকে বাংলাদেশে স্বাগত জানান রাষ্ট্রপতি। নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে ডাচেস সোফির দীর্ঘদিনের কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টিও আলোচনায় উঠে আসে। রাষ্ট্রপতি বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ওপর প্রতিষ্ঠিত। এই সহযোগিতা আরও বিস্তৃত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানো, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় ডাচেস সোফি তাঁর তিন দিনের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। বিশেষ করে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনের বিষয়গুলো উল্লেখ করেন তিনি।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন ডাচেস সোফি। সেখানে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারের জন্য পরিচালিত সুরক্ষা, শিক্ষা এবং মানবিক সহায়তামূলক কার্যক্রম সরেজমিনে দেখেন তিনি।

বাংলাদেশ সফরে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতির প্রশংসা করেছেন ডাচেস অব এডিনবার্গ। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অবদানকেও তিনি ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ডাচেসের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেসের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ