ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কলকাতায় আজ ভারত-ব্রাজিল মহারণ, খেলবেন ভিনিসিয়ুস

ছবি : সংগৃহিত
ফলো করুন

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এখন কলকাতায়। শনিবার (৩ অক্টোবর) বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা থাকলেও ভিনিসিয়ুস জুনিয়রের খেলা নিশ্চিত।

চোটের কারণে রাফিনিয়া ছিটকে পড়ায় ভারতের বিপক্ষে আক্রমণভাগে ভিনিসিয়ুসের ওপর দায়িত্ব আরও বেড়েছে। রিয়াল মাদ্রিদের এই তারকার জন্য ভারত অবশ্য অপরিচিত জায়গা নয়। ১০ বছর আগেও দেশটিতে খেলেছিলেন তিনি।

২০১৬ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে ব্রাজিলের হয়ে খেলেছিলেন ভিনিসিয়ুস। ব্রাজিল ও ভারতের পাশাপাশি চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা অংশ নিয়েছিল পাঁচ দেশের সেই প্রতিযোগিতায়। চার গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ব্রাজিলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভিনি।

দশ বছর আগের সেই সফরের স্মৃতি এখনো মনে আছে তার। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ‘সিবিএফ টিভি’কে ভিনিসিয়ুস বলেন, “এগুলো দারুণ সব স্মৃতি; কারণ, আমি যখন ছোট ছিলাম, কখনোই কল্পনা করিনি যে এখানে আবার ফিরব। আমি এ–ও জানতাম না যে সেই সময়ও ভক্তদের মনে আমার জন্য এত ভালোবাসা ছিল।”

ভারতীয় সমর্থকদের ভালোবাসার কথাও বলেছেন ব্রাজিলিয়ান তারকা। ভিনিসিয়ুস বলেন, “এই টুর্নামেন্টের (ব্রিকস অনূর্ধ্ব-১৬) সময়ই আমি (জনপ্রিয়তা) বুঝতে পারি এবং এর পরপরই বিশ্বকাপ এল, যেখানে আমি অংশ নিতে পারিনি। তা সত্ত্বেও সবাই আমাকে বার্তা পাঠিয়ে গেছে। এটি এমন এক ভক্তগোষ্ঠী, যারা আমাকে খুব কাছ থেকে অনুসরণ করে। এখানে ফিরতে পেরে আমি খুব খুশি।”

ভারতের বিপক্ষে ব্রাজিলের একাদশে সম্ভাব্য সাতটি পরিবর্তন আনতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। তবে ভিনিসিয়ুসকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।

চলতি ফিফা আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছিলেন আনচেলত্তি। স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড়কে পরখ করে দেখার পরিকল্পনা রয়েছে তার। ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামলে এই স্কোয়াডের প্রত্যেকেরই অন্তত একটি ম্যাচ খেলা হয়ে যাবে।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে একাদশে সাতটি পরিবর্তন এনে ৪-২ গোলের জয় পেয়েছিলেন আনচেলত্তি। এবার ভারতের বিপক্ষেও দলে বড় পরিবর্তনের আভাস রয়েছে।

ট্যাগ : ব্রাজিল ফুটবল দল ভিনিসিয়ুস জুনিয়র ভারত ফুটবল দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কলকাতায় আজ ভারত-ব্রাজিল মহারণ, খেলবেন ভিনিসিয়ুস

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এখন কলকাতায়। শনিবার (৩ অক্টোবর) বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা থাকলেও ভিনিসিয়ুস জুনিয়রের খেলা নিশ্চিত।

চোটের কারণে রাফিনিয়া ছিটকে পড়ায় ভারতের বিপক্ষে আক্রমণভাগে ভিনিসিয়ুসের ওপর দায়িত্ব আরও বেড়েছে। রিয়াল মাদ্রিদের এই তারকার জন্য ভারত অবশ্য অপরিচিত জায়গা নয়। ১০ বছর আগেও দেশটিতে খেলেছিলেন তিনি।

২০১৬ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে ব্রাজিলের হয়ে খেলেছিলেন ভিনিসিয়ুস। ব্রাজিল ও ভারতের পাশাপাশি চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা অংশ নিয়েছিল পাঁচ দেশের সেই প্রতিযোগিতায়। চার গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ব্রাজিলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভিনি।

দশ বছর আগের সেই সফরের স্মৃতি এখনো মনে আছে তার। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ‘সিবিএফ টিভি’কে ভিনিসিয়ুস বলেন, “এগুলো দারুণ সব স্মৃতি; কারণ, আমি যখন ছোট ছিলাম, কখনোই কল্পনা করিনি যে এখানে আবার ফিরব। আমি এ–ও জানতাম না যে সেই সময়ও ভক্তদের মনে আমার জন্য এত ভালোবাসা ছিল।”

ভারতীয় সমর্থকদের ভালোবাসার কথাও বলেছেন ব্রাজিলিয়ান তারকা। ভিনিসিয়ুস বলেন, “এই টুর্নামেন্টের (ব্রিকস অনূর্ধ্ব-১৬) সময়ই আমি (জনপ্রিয়তা) বুঝতে পারি এবং এর পরপরই বিশ্বকাপ এল, যেখানে আমি অংশ নিতে পারিনি। তা সত্ত্বেও সবাই আমাকে বার্তা পাঠিয়ে গেছে। এটি এমন এক ভক্তগোষ্ঠী, যারা আমাকে খুব কাছ থেকে অনুসরণ করে। এখানে ফিরতে পেরে আমি খুব খুশি।”

ভারতের বিপক্ষে ব্রাজিলের একাদশে সম্ভাব্য সাতটি পরিবর্তন আনতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। তবে ভিনিসিয়ুসকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।

চলতি ফিফা আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছিলেন আনচেলত্তি। স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড়কে পরখ করে দেখার পরিকল্পনা রয়েছে তার। ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামলে এই স্কোয়াডের প্রত্যেকেরই অন্তত একটি ম্যাচ খেলা হয়ে যাবে।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে একাদশে সাতটি পরিবর্তন এনে ৪-২ গোলের জয় পেয়েছিলেন আনচেলত্তি। এবার ভারতের বিপক্ষেও দলে বড় পরিবর্তনের আভাস রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ