ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে সপ্তম বাংলাদেশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। শনিবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে এই জয় পায় লাল-সবুজরা।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে বাংলাদেশ। মাত্র তৃতীয় মিনিটে রোমান সরকারের গোলে এগিয়ে যায় পিটার গেরহার্ডের দল। প্রথম কোয়ার্টারে পাওয়া সেই গোলের পর আক্রমণের ধারাও ধরে রাখে বাংলাদেশ।

২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। পেনাল্টি কর্নার থেকে তার করা গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-০।

শেষ দিকে বাংলাদেশের জয় আরও নিশ্চিত করেন আশরাফুল ইসলাম। ৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি।

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় তিন গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। একই সঙ্গে সপ্তম স্থান অর্জনের মধ্য দিয়ে এবারের এশিয়ান গেমস অভিযান শেষ করল জাতীয় হকি দল।

ট্যাগ : বাংলাদেশ হকি এশিয়ান গেমস ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে সপ্তম বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। শনিবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে এই জয় পায় লাল-সবুজরা।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে বাংলাদেশ। মাত্র তৃতীয় মিনিটে রোমান সরকারের গোলে এগিয়ে যায় পিটার গেরহার্ডের দল। প্রথম কোয়ার্টারে পাওয়া সেই গোলের পর আক্রমণের ধারাও ধরে রাখে বাংলাদেশ।

২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। পেনাল্টি কর্নার থেকে তার করা গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-০।

শেষ দিকে বাংলাদেশের জয় আরও নিশ্চিত করেন আশরাফুল ইসলাম। ৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি।

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় তিন গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। একই সঙ্গে সপ্তম স্থান অর্জনের মধ্য দিয়ে এবারের এশিয়ান গেমস অভিযান শেষ করল জাতীয় হকি দল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ