ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ, এশিয়ান কাপে দ্বিতীয় সারির দল নামাবে ভারত

ভারতের মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভারতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রদর্শনী ম্যাচকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে একই সময়ে ফিফা এশিয়ান কাপের সূচি থাকায় দল নির্বাচন নিয়ে সমস্যায় পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রাজিলের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে ৩ অক্টোবর। ফলে এশিয়ান কাপে ভারত সেমিফাইনাল বা ফাইনালে উঠলে একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণশক্তির দল মাঠে নামানো কঠিন হয়ে পড়বে।এ পরিস্থিতিতে ব্রাজিলের বিপক্ষে ভারতের মূল জাতীয় দল খেলানোর পরিকল্পনা করছে এআইএফএফ। অন্যদিকে এশিয়ান কাপে তুলনামূলকভাবে দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।এশিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপপর্ব থেকে কেবল গ্রুপ চ্যাম্পিয়ন দলই পরবর্তী ধাপে খেলার সুযোগ পাবে।[BANGVIEWS-POST:3286]এআইএফএফের এই পরিকল্পনার সমালোচনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া। ‘খেল নাউ’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এশিয়ান কাপ সাফ চ্যাম্পিয়নশিপের তুলনায় বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং জাতীয় দলের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তাই একটি প্রীতি ম্যাচের চেয়ে প্রতিযোগিতামূলক কয়েকটি ম্যাচ খেললে দলের বেশি উপকার হবে বলে মনে করেন তিনি।ভাইচুং ভুটিয়ার মতে, ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ নিঃসন্দেহে বিশেষ। তবে জাতীয় দলের দীর্ঘমেয়াদি উন্নয়নের কথা বিবেচনা করলে এ সময় এমন একটি ম্যাচ আয়োজন করা কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এশিয়ান কাপ থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই এআইএফএফের। একই সঙ্গে ব্রাজিলের বিপক্ষে ভারতের সেরা খেলোয়াড়দের খেলানোর সিদ্ধান্তও বহাল রয়েছে। ফলে দুই প্রতিযোগিতা সামলাতে দুটি আলাদা দল মাঠে নামানোর পথেই এগোচ্ছে ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ, এশিয়ান কাপে দ্বিতীয় সারির দল নামাবে ভারত