ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৪০৬১ মামলা

ফাইল ছবি
ফলো করুন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই দিনে মোট ৪ হাজার ৬১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে এক হাজার গাড়ি ডাম্পিং এবং ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (১ ও ২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। এই বিভাগে মোট এক হাজার ৪৭১টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৪৭টি বাস, ৩০টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১৯১টি সিএনজি এবং ৫১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা রয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৫২৫টি মামলা হয়েছে। এর মধ্যে ২৭টি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ২৫৩টি মোটরসাইকেল রয়েছে।

একই সংখ্যক ৫২৫টি মামলা করেছে ট্রাফিক-ওয়ারী বিভাগ। সেখানে ২১টি বাস, ৪৪টি ট্রাক, ৪৯টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি এবং ২১৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৫২২টি মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৬টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ২১৬টি মোটরসাইকেল।

মিরপুর ট্রাফিক বিভাগে ৪৪০টি মামলা হয়েছে। এর মধ্যে ২৯টি বাস, ২৫টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি এবং ২০০টি মোটরসাইকেল রয়েছে।

তেজগাঁও ট্রাফিক বিভাগ করেছে মোট ২১৩টি মামলা। এর মধ্যে ১১টি বাস, চারটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি এবং ৭৪টি মোটরসাইকেল রয়েছে।

রমনা ট্রাফিক বিভাগে মোট ২১০টি মামলা হয়েছে। এর মধ্যে ১০টি বাস, দুটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি এবং ৮১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অন্যদিকে লালবাগ ট্রাফিক বিভাগে মোট ১৫৫টি মামলা হয়েছে। এর মধ্যে সাতটি বাস, ১০টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেল রয়েছে।

দুই দিনের অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে মোট এক হাজার গাড়ি ডাম্পিং এবং ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

ট্যাগ : ডিএমপি ট্রাফিক আইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৪০৬১ মামলা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই দিনে মোট ৪ হাজার ৬১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে এক হাজার গাড়ি ডাম্পিং এবং ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (১ ও ২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। এই বিভাগে মোট এক হাজার ৪৭১টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৪৭টি বাস, ৩০টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১৯১টি সিএনজি এবং ৫১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা রয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৫২৫টি মামলা হয়েছে। এর মধ্যে ২৭টি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ২৫৩টি মোটরসাইকেল রয়েছে।

একই সংখ্যক ৫২৫টি মামলা করেছে ট্রাফিক-ওয়ারী বিভাগ। সেখানে ২১টি বাস, ৪৪টি ট্রাক, ৪৯টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি এবং ২১৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৫২২টি মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৬টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ২১৬টি মোটরসাইকেল।

মিরপুর ট্রাফিক বিভাগে ৪৪০টি মামলা হয়েছে। এর মধ্যে ২৯টি বাস, ২৫টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি এবং ২০০টি মোটরসাইকেল রয়েছে।

তেজগাঁও ট্রাফিক বিভাগ করেছে মোট ২১৩টি মামলা। এর মধ্যে ১১টি বাস, চারটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি এবং ৭৪টি মোটরসাইকেল রয়েছে।

রমনা ট্রাফিক বিভাগে মোট ২১০টি মামলা হয়েছে। এর মধ্যে ১০টি বাস, দুটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি এবং ৮১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অন্যদিকে লালবাগ ট্রাফিক বিভাগে মোট ১৫৫টি মামলা হয়েছে। এর মধ্যে সাতটি বাস, ১০টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেল রয়েছে।

দুই দিনের অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে মোট এক হাজার গাড়ি ডাম্পিং এবং ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ