ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিলের শর্ত, বহন করতে হবে ভ্রমণ-আবাসন খরচ

ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর জামাল ভূঁইয়াদের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা থাকলেও ম্যাচটি আয়োজনের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) কয়েকটি শর্ত দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর ব্রাজিল দলকে ঢাকা নিয়ে আসার বিমানভাড়া বাংলাদেশকে বহন করতে হবে।এ ছাড়া বাংলাদেশে অবস্থানকালে ব্রাজিল দলের হোটেল, খাবার ও স্থানীয় যাতায়াতের খরচও বাফুফেকে দিতে হবে। দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যয়ও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।[BANGVIEWS-POST:4376]ব্রাজিলের শর্ত অনুযায়ী, ম্যাচ শেষে ঢাকা থেকে ফেরার সময়ও দলের বিমানভাড়ার একটি অংশ বাংলাদেশকে বহন করতে হবে। প্রাথমিকভাবে জানা গেছে, বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত ব্রাজিল দলের যাত্রার ব্যয় বহনের দায়িত্ব নিতে হতে পারে বাফুফেকে।তবে ব্রাজিলকে ম্যাচ আয়োজনের জন্য কোনো ম্যাচ ফি বা বাণিজ্যিক অর্থ দিতে হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। ফলে ম্যাচটি আয়োজন করতে বাংলাদেশের মোট কত অর্থ ব্যয় হবে, তা এই মুহূর্তে নিশ্চিত নয়।৬ অক্টোবরের ম্যাচটি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চললেও এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি চূড়ান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি। শর্তগুলো নিয়ে সমঝোতা হলে ঢাকায় বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাবে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে খেলতে ব্রাজিলের শর্ত, বহন করতে হবে ভ্রমণ-আবাসন খরচ