ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোনালদোর রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লেভানডস্কি

ছবি: সংগৃহীত
ফলো করুন

বয়স ৩৮ পেরোলেও গোলের ধার কমেনি রবার্ট লেভানডস্কির। উয়েফা নেশনস লিগে রোমানিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে পোল্যান্ডকে ৬-০ গোলের বড় জয় এনে দেওয়ার পাশাপাশি নতুন রেকর্ডও গড়েছেন এই তারকা স্ট্রাইকার। ৩৮ বছর ৪২ দিন বয়সে হ্যাটট্রিক করে নেশনস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের মালিক হয়েছেন তিনি।

শুক্রবার ওয়ারশর পিজিই ন্যাশনাল স্টেডিয়ামে রোমানিয়ার বিপক্ষে ম্যাচে ২৪, ৪৭ ও ৮৬ মিনিটে গোল করেন লেভানডস্কি। প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। বাকি তিন গোলের একটি রোমানিয়ার ভার্জিল গিৎসার আত্মঘাতী, অন্য দুটি করেন পিওতর জিয়েলিনস্কি ও ইয়ান বেদনারেক।

এই হ্যাটট্রিকের মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন লেভানডস্কি। ২০১৯ সালে ৩৪ বছর ১২০ দিন বয়সে নেশনস লিগে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। এবার ৩৮ বছর ৪২ দিন বয়সে তিন গোল করে সেই রেকর্ড ভেঙেছেন পোলিশ তারকা।

পোল্যান্ডের জার্সিতে এটি লেভানডস্কির সপ্তম হ্যাটট্রিক। একই সঙ্গে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা বেড়ে হয়েছে ৯২। রোমানিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল পোল্যান্ডের হয়ে তার ১৭০তম ম্যাচ।

হ্যাটট্রিক পূর্ণ করার পর তার উদ্‌যাপনও নজর কেড়েছে। ৮৬ মিনিটে নিজের তৃতীয় গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে সাবেক বার্সেলোনা সতীর্থ লামিনে ইয়ামালের পরিচিত ভঙ্গির মতো উদ্‌যাপন করেন লেভানডস্কি।

গত জুনে বার্সেলোনা ছেড়ে এমএলএসের শিকাগো ফায়ারে যোগ দেওয়া লেভানডস্কি জাতীয় দলের হয়ে গোল করার ক্ষেত্রেও নতুন উচ্চতায় উঠেছেন। রোমানিয়ার বিপক্ষে তিন গোলের পর তার আন্তর্জাতিক গোল এখন ৯২।

পোল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোলের রেকর্ডও লেভানডফস্কির দখলে। ১৭০ ম্যাচে তার গোলসংখ্যা ৯২।

ট্যাগ : পোল্যান্ড নেশনস লিগ লেভানডস্কি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রোনালদোর রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লেভানডস্কি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

বয়স ৩৮ পেরোলেও গোলের ধার কমেনি রবার্ট লেভানডস্কির। উয়েফা নেশনস লিগে রোমানিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে পোল্যান্ডকে ৬-০ গোলের বড় জয় এনে দেওয়ার পাশাপাশি নতুন রেকর্ডও গড়েছেন এই তারকা স্ট্রাইকার। ৩৮ বছর ৪২ দিন বয়সে হ্যাটট্রিক করে নেশনস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের মালিক হয়েছেন তিনি।

শুক্রবার ওয়ারশর পিজিই ন্যাশনাল স্টেডিয়ামে রোমানিয়ার বিপক্ষে ম্যাচে ২৪, ৪৭ ও ৮৬ মিনিটে গোল করেন লেভানডস্কি। প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। বাকি তিন গোলের একটি রোমানিয়ার ভার্জিল গিৎসার আত্মঘাতী, অন্য দুটি করেন পিওতর জিয়েলিনস্কি ও ইয়ান বেদনারেক।

এই হ্যাটট্রিকের মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন লেভানডস্কি। ২০১৯ সালে ৩৪ বছর ১২০ দিন বয়সে নেশনস লিগে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। এবার ৩৮ বছর ৪২ দিন বয়সে তিন গোল করে সেই রেকর্ড ভেঙেছেন পোলিশ তারকা।

পোল্যান্ডের জার্সিতে এটি লেভানডস্কির সপ্তম হ্যাটট্রিক। একই সঙ্গে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা বেড়ে হয়েছে ৯২। রোমানিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল পোল্যান্ডের হয়ে তার ১৭০তম ম্যাচ।

হ্যাটট্রিক পূর্ণ করার পর তার উদ্‌যাপনও নজর কেড়েছে। ৮৬ মিনিটে নিজের তৃতীয় গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে সাবেক বার্সেলোনা সতীর্থ লামিনে ইয়ামালের পরিচিত ভঙ্গির মতো উদ্‌যাপন করেন লেভানডস্কি।

গত জুনে বার্সেলোনা ছেড়ে এমএলএসের শিকাগো ফায়ারে যোগ দেওয়া লেভানডস্কি জাতীয় দলের হয়ে গোল করার ক্ষেত্রেও নতুন উচ্চতায় উঠেছেন। রোমানিয়ার বিপক্ষে তিন গোলের পর তার আন্তর্জাতিক গোল এখন ৯২।

পোল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোলের রেকর্ডও লেভানডফস্কির দখলে। ১৭০ ম্যাচে তার গোলসংখ্যা ৯২।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ