ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আহসানুল হক সামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পৌর সদরের রহমগঞ্জ এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে।
আহসানুল হক সামি ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দত্তপাড়া এলাকার বাসিন্দা এবং শামসুল হকের ছেলে।
পুলিশ বিশেষ অভিযানে সামিকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে তিনি ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর তাঁকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ছাত্রলীগ নেতা সামি গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্যসমূহ