ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খেলাধুলার প্রসারেই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

খেলাধুলার সার্বিক প্রসার ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার রংপুর বিভাগীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে আনার উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে। সেখান থেকে নির্বাচিত ৩০৬ জন উদীয়মান ও প্রতিভাবান অ্যাথলেট বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন।

দেশজুড়ে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠার পাশাপাশি প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়ানো এবং নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে দিনাজপুর বিকেএসপিকে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন আমিনুল হক।

তরুণদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করার উদ্যোগ প্রসঙ্গে তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ছয় মাসে ফ্রিল্যান্সিং খাত থেকে ৩৪ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। সরকারের ‘আর্ন’ প্রকল্পের আওতায় দেশের ৯ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। দিনাজপুরের ১০টি উপজেলাতেও প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।

রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ এবং খেলাধুলার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

ট্যাগ : আমিনুল হক জাতীয় বিশ্ববিদ্যালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

খেলাধুলার প্রসারেই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

খেলাধুলার সার্বিক প্রসার ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার রংপুর বিভাগীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে আনার উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে। সেখান থেকে নির্বাচিত ৩০৬ জন উদীয়মান ও প্রতিভাবান অ্যাথলেট বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন।

দেশজুড়ে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠার পাশাপাশি প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়ানো এবং নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে দিনাজপুর বিকেএসপিকে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন আমিনুল হক।

তরুণদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করার উদ্যোগ প্রসঙ্গে তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ছয় মাসে ফ্রিল্যান্সিং খাত থেকে ৩৪ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। সরকারের ‘আর্ন’ প্রকল্পের আওতায় দেশের ৯ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। দিনাজপুরের ১০টি উপজেলাতেও প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।

রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ এবং খেলাধুলার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ