ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কিয়েভের দ্বিতীয় বড় সেতুতেও হামলা চালিয়েছে রাশিয়া

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ন সেতু নর্দার্ন ব্রিজে আরও একটি হামলা চালিয়েছে। শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো শনিবার সকালে জানান, হামলায় সেতুর সড়কের পৃষ্ঠ এবং ট্রলিবাসের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার কিয়েভের আরেকটি গুরুত্বপূর্ণ সেতু সাদার্ন ব্রিজে একাধিক রাশিয়ান ড্রোন হামলার ঘটনা ঘটে। ক্লিৎসকো এসব হামলা সম্পর্কে সতর্ক করে জানিয়েছেন, এই হামলা কিয়েভকে ছিন্নভিন্ন করার ঝুঁকি তৈরি করছে।

নর্দার্ন ও সাদার্ন ব্রিজ কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে; হামলার আগে এই সেতু দুটিতে কোনো আক্রমণ করা হয়নি, যা মস্কোর হামলার কৌশলে নতুন একটি পর্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সদর্প্রতি সাদার্ন ব্রিজে হামলার পর থেকে মেট্রো ও গাড়ির যাতায়াত বন্ধ থাকায় শহরের প্রায় ৩০ লাখ বাসিন্দার যাতায়াতে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। মেট্রো ব্যবহার করে শহরের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে অনেকেই যাতায়াত করে থাকেন।

শনিবার ক্লিৎসকো টেলিগ্রামে জানিয়েছেন, নর্দার্ন ব্রিজে সাম্প্রতিক হামলার কারণে জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে গেছেন এবং সেতুটি বর্তমানে বন্ধ রয়েছে।

সাদার্ন ব্রিজে হামলার পর শুক্রবার কিয়েভের প্রতিরক্ষা পরিষদ একটি সংকটকালীন বৈঠক করে। মেয়র ক্লিৎসকো বৈঠকের পর সতর্ক করে বলেন, শহরের অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন এবং মস্কো কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামো, রসদ সরবরাহ ব্যবস্থা এবং আবাসনসহ নানা স্থাপনায় হামলা চালাচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনের হামলার জবাবে রাশিয়া তাদের জ্বালানি অবকাঠামোয় হামলা করছে; যদিও রাশিয়া নিজেই প্রথমবার এই ধরণের হামলা চালায় বলে জানা গেছে।

সাদার্ন ব্রিজে হামলার সময় বিস্ফোরণের অভিঘাতে সৃষ্ট ধুলো মেট্রোর বগির ভেতর প্রবেশ করায় যাত্রীদের অসুবিধার সৃষ্টি হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হামলা চালানোর ক্ষেত্রে কোনও নিয়ম না মেনে সিদ্ধান্ত নিয়েছেন। ইংরেজি সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেন দখলের চেষ্টা ব্যর্থ হওয়ায় এখন ব্যাপক হামলা ও গণহত্যা চালাচ্ছে।

তিনি আরো বলেন, রাশিয়া কিয়েভের সেতু, তথ্য কেন্দ্র, ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবকিছু ধ্বংসের চেষ্টা করছে এবং এ লক্ষ্য যে বাসিন্দারা শহর ছাড়া পালিয়ে যাবে।

ট্যাগ : রাশিয়া কিয়েভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কিয়েভের দ্বিতীয় বড় সেতুতেও হামলা চালিয়েছে রাশিয়া

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ন সেতু নর্দার্ন ব্রিজে আরও একটি হামলা চালিয়েছে। শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো শনিবার সকালে জানান, হামলায় সেতুর সড়কের পৃষ্ঠ এবং ট্রলিবাসের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার কিয়েভের আরেকটি গুরুত্বপূর্ণ সেতু সাদার্ন ব্রিজে একাধিক রাশিয়ান ড্রোন হামলার ঘটনা ঘটে। ক্লিৎসকো এসব হামলা সম্পর্কে সতর্ক করে জানিয়েছেন, এই হামলা কিয়েভকে ছিন্নভিন্ন করার ঝুঁকি তৈরি করছে।

নর্দার্ন ও সাদার্ন ব্রিজ কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে; হামলার আগে এই সেতু দুটিতে কোনো আক্রমণ করা হয়নি, যা মস্কোর হামলার কৌশলে নতুন একটি পর্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সদর্প্রতি সাদার্ন ব্রিজে হামলার পর থেকে মেট্রো ও গাড়ির যাতায়াত বন্ধ থাকায় শহরের প্রায় ৩০ লাখ বাসিন্দার যাতায়াতে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। মেট্রো ব্যবহার করে শহরের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে অনেকেই যাতায়াত করে থাকেন।

শনিবার ক্লিৎসকো টেলিগ্রামে জানিয়েছেন, নর্দার্ন ব্রিজে সাম্প্রতিক হামলার কারণে জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে গেছেন এবং সেতুটি বর্তমানে বন্ধ রয়েছে।

সাদার্ন ব্রিজে হামলার পর শুক্রবার কিয়েভের প্রতিরক্ষা পরিষদ একটি সংকটকালীন বৈঠক করে। মেয়র ক্লিৎসকো বৈঠকের পর সতর্ক করে বলেন, শহরের অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন এবং মস্কো কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামো, রসদ সরবরাহ ব্যবস্থা এবং আবাসনসহ নানা স্থাপনায় হামলা চালাচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনের হামলার জবাবে রাশিয়া তাদের জ্বালানি অবকাঠামোয় হামলা করছে; যদিও রাশিয়া নিজেই প্রথমবার এই ধরণের হামলা চালায় বলে জানা গেছে।

সাদার্ন ব্রিজে হামলার সময় বিস্ফোরণের অভিঘাতে সৃষ্ট ধুলো মেট্রোর বগির ভেতর প্রবেশ করায় যাত্রীদের অসুবিধার সৃষ্টি হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হামলা চালানোর ক্ষেত্রে কোনও নিয়ম না মেনে সিদ্ধান্ত নিয়েছেন। ইংরেজি সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেন দখলের চেষ্টা ব্যর্থ হওয়ায় এখন ব্যাপক হামলা ও গণহত্যা চালাচ্ছে।

তিনি আরো বলেন, রাশিয়া কিয়েভের সেতু, তথ্য কেন্দ্র, ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবকিছু ধ্বংসের চেষ্টা করছে এবং এ লক্ষ্য যে বাসিন্দারা শহর ছাড়া পালিয়ে যাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ