ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত
ফলো করুন

ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২ অক্টোবর) হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে না।

ট্রাম্প বলেন, “আমরা ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছি না।” এমন নিষেধাজ্ঞা দেওয়ার ইচ্ছা তার কখনোই ছিল না বলেও জানান তিনি।

এর আগে জি-৭ নেতারা আগামী চার মাসে জরুরি মজুত থেকে সর্বোচ্চ ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে এ জ্বালানি সরবরাহ করা হবে।

জি-৭ এর এ সিদ্ধান্তের কথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি বলেন, নেতারা সর্বসম্মতিক্রমে জ্বালানি মজুত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে আনার কথা রয়েছে।

জি-৭ এর যৌথ বিবৃতিতেও সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি ও জ্বালানি পণ্য রপ্তানিতে বিধিনিষেধ না দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য উৎপাদক দেশগুলোকেও এমন নিষেধাজ্ঞা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জ্বালানির সরবরাহ বাড়াতে জি-৭ভুক্ত দেশগুলো নিজেদের শোধনাগারগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সময়সূচি সমন্বয় করার সিদ্ধান্তও নিয়েছে। একই সময়ে সম্ভব হলে শোধনাগারের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ডিজেলের সরবরাহ নিয়ে চাপের মধ্যে জি-৭ নেতাদের এই সিদ্ধান্ত এসেছে। আইইএ জানিয়েছে, ২ অক্টোবরের বৈঠকে বিশ্ব জ্বালানি বাজারের পরিস্থিতি, বিশেষ করে ডিজেল সরবরাহের চাপ নিয়ে আলোচনা হয়েছে।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প রপ্তানি ডিজেল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২ অক্টোবর) হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে না।

ট্রাম্প বলেন, “আমরা ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছি না।” এমন নিষেধাজ্ঞা দেওয়ার ইচ্ছা তার কখনোই ছিল না বলেও জানান তিনি।

এর আগে জি-৭ নেতারা আগামী চার মাসে জরুরি মজুত থেকে সর্বোচ্চ ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে এ জ্বালানি সরবরাহ করা হবে।

জি-৭ এর এ সিদ্ধান্তের কথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি বলেন, নেতারা সর্বসম্মতিক্রমে জ্বালানি মজুত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে আনার কথা রয়েছে।

জি-৭ এর যৌথ বিবৃতিতেও সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি ও জ্বালানি পণ্য রপ্তানিতে বিধিনিষেধ না দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য উৎপাদক দেশগুলোকেও এমন নিষেধাজ্ঞা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জ্বালানির সরবরাহ বাড়াতে জি-৭ভুক্ত দেশগুলো নিজেদের শোধনাগারগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সময়সূচি সমন্বয় করার সিদ্ধান্তও নিয়েছে। একই সময়ে সম্ভব হলে শোধনাগারের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ডিজেলের সরবরাহ নিয়ে চাপের মধ্যে জি-৭ নেতাদের এই সিদ্ধান্ত এসেছে। আইইএ জানিয়েছে, ২ অক্টোবরের বৈঠকে বিশ্ব জ্বালানি বাজারের পরিস্থিতি, বিশেষ করে ডিজেল সরবরাহের চাপ নিয়ে আলোচনা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ