ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ শুরু, উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে এবারের সংলাপের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস : নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’।

৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলা এ আয়োজনে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়েছেন।

সংলাপের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র ও সুশাসন নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্যের সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পাবে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান বে অব বেঙ্গল কনভারসেশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ শুরু, উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে এবারের সংলাপের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস : নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’।

৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলা এ আয়োজনে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়েছেন।

সংলাপের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র ও সুশাসন নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্যের সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ