ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যাত্রীসেবার মান বাড়াতে শাহজালাল বিমানবন্দরে ট্রলি দ্রুত বাড়ানোর নির্দেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধা বাড়াতে দ্রুত লাগেজ ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। এ সময় মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করেন এবং সেখানে লাগেজের অপেক্ষায় থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন।

বিমান থেকে নামার পর লাগেজ হাতে পেতে কতটা সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের অভিজ্ঞতা জানতে চান মন্ত্রী। মতবিনিময়ের সময় যাত্রীরা বিমানবন্দরের লাগেজ সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও তারা সন্তুষ্টির কথা জানান।

পরিদর্শনের সময় যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে যাত্রীদের প্রয়োজন বিবেচনায় দ্রুত লাগেজ ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।

পরিদর্শনের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

যাত্রীসেবার মান বাড়াতে শাহজালাল বিমানবন্দরে ট্রলি দ্রুত বাড়ানোর নির্দেশ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধা বাড়াতে দ্রুত লাগেজ ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। এ সময় মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করেন এবং সেখানে লাগেজের অপেক্ষায় থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন।

বিমান থেকে নামার পর লাগেজ হাতে পেতে কতটা সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের অভিজ্ঞতা জানতে চান মন্ত্রী। মতবিনিময়ের সময় যাত্রীরা বিমানবন্দরের লাগেজ সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও তারা সন্তুষ্টির কথা জানান।

পরিদর্শনের সময় যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে যাত্রীদের প্রয়োজন বিবেচনায় দ্রুত লাগেজ ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।

পরিদর্শনের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ