ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মধ্যরাতে নৌকা বাইচের প্রস্তুতি দেখতে ঘাটে খাদ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

মানিকগঞ্জ শহর যখন প্রায় নীরব, তখন বেউথা কালীগঙ্গার ঘাটে চলছিল ঐতিহ্যবাহী নৌকা বাইচের শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ অনুষ্ঠানস্থলে হাজির হন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি অনুষ্ঠানস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেন তিনি। নৌকা বাইচ নির্বিঘ্নে সম্পন্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতি, দর্শনার্থীদের নিরাপত্তা ও অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন খাদ্যমন্ত্রী।

নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ বলেন, “প্রধান অতিথি মধ্যরাতে এসে এভাবে প্রস্তুতি দেখে যাবেন, সেটি আমরা ভাবিনি। তার এমন সরেজমিন পরিদর্শন আমাদেরও চমকে দিয়েছে।”

নৌকা বাইচের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে আফরোজা খানম রিতার। তবে অনুষ্ঠানের আগেই মধ্যরাতে প্রস্তুতি দেখতে তাঁর সরেজমিন উপস্থিতি আয়োজক কমিটি ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।

আয়োজকদের ভাষ্য, সাধারণত কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি নির্ধারিত সময়েই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। সে তুলনায় অনুষ্ঠান শুরুর আগেই প্রস্তুতি দেখতে সরাসরি ঘাটে চলে আসার বিষয়টি তাদের কাছে ব্যতিক্রমী।

ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে এরই মধ্যে মানিকগঞ্জজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। কালীগঙ্গা নদীর দুই পাড়ে দর্শনার্থীদের উপস্থিতি, সাজসজ্জা ও বিভিন্ন আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকা থেকে নৌকা বাইচ দেখতে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন।

পরিদর্শনের সময় খাদ্যমন্ত্রী অনুষ্ঠানস্থলের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং আয়োজকদের কাছ থেকে সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানতে চান।

ট্যাগ : মানিকগঞ্জ খাদ্যমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মধ্যরাতে নৌকা বাইচের প্রস্তুতি দেখতে ঘাটে খাদ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

মানিকগঞ্জ শহর যখন প্রায় নীরব, তখন বেউথা কালীগঙ্গার ঘাটে চলছিল ঐতিহ্যবাহী নৌকা বাইচের শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ অনুষ্ঠানস্থলে হাজির হন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি অনুষ্ঠানস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেন তিনি। নৌকা বাইচ নির্বিঘ্নে সম্পন্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতি, দর্শনার্থীদের নিরাপত্তা ও অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন খাদ্যমন্ত্রী।

নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ বলেন, “প্রধান অতিথি মধ্যরাতে এসে এভাবে প্রস্তুতি দেখে যাবেন, সেটি আমরা ভাবিনি। তার এমন সরেজমিন পরিদর্শন আমাদেরও চমকে দিয়েছে।”

নৌকা বাইচের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে আফরোজা খানম রিতার। তবে অনুষ্ঠানের আগেই মধ্যরাতে প্রস্তুতি দেখতে তাঁর সরেজমিন উপস্থিতি আয়োজক কমিটি ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।

আয়োজকদের ভাষ্য, সাধারণত কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি নির্ধারিত সময়েই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। সে তুলনায় অনুষ্ঠান শুরুর আগেই প্রস্তুতি দেখতে সরাসরি ঘাটে চলে আসার বিষয়টি তাদের কাছে ব্যতিক্রমী।

ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে এরই মধ্যে মানিকগঞ্জজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। কালীগঙ্গা নদীর দুই পাড়ে দর্শনার্থীদের উপস্থিতি, সাজসজ্জা ও বিভিন্ন আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকা থেকে নৌকা বাইচ দেখতে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন।

পরিদর্শনের সময় খাদ্যমন্ত্রী অনুষ্ঠানস্থলের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং আয়োজকদের কাছ থেকে সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানতে চান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ