বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে মার্কিন প্রশাসন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান অর্থনীতির জন্য ডিজেলের গুরুত্ব বিবেচনায় সাধারণ মানুষের নাগালের মধ্যে এর দাম রাখা এখন হোয়াইট হাউসের অন্যতম বড় চ্যালেঞ্জ।
তবে পরিস্থিতি সামাল দেওয়া সহজ নয়। কারণ ডিজেলের সরবরাহ ও দাম নিয়ে যুক্তরাষ্ট্রের সামনে রয়েছে দুই দিকের বড় ঝুঁকি।
একদিকে, ইউরোপ তাদের মজুত করা অতিরিক্ত ডিজেল বাজারে ছাড়তে না চাইলে বিশ্বজুড়ে ডিজেলের তীব্র সংকট তৈরি হতে পারে। এর ফলে ডিজেলের দামও উচ্চ পর্যায়ে আটকে থাকার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র যদি নিজেই ডিজেল রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে ইউরোপে জ্বালানির দাম দ্রুত বেড়ে যেতে পারে। একই সঙ্গে এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
এমন পরিস্থিতিতে উভয় ঝুঁকি এড়িয়ে চলতে মার্কিন প্রশাসন সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হোয়াইট হাউসের প্রধান লক্ষ্য হিসেবে বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখা, দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা এবং বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের বিপর্যয় এড়ানোর বিষয়গুলো সামনে রয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
মন্তব্যসমূহ