ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউরোপের বাজারে প্রবেশ সহজ করতে প্যারিসে বাংলাদেশি ব্যবসায়ীদের বৈঠক

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরিতে ফ্রান্সের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। প্যারিসে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্যিক যোগাযোগ জোরদার, যৌথ বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার বিষয়গুলো গুরুত্ব পায়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফ্রান্স সফররত এফবিসিসিআইয়ের উচ্চ পর্যায়ের ২২ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল এতে অংশ নেয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এফবিসিসিআইয়ের সাধারণ সম্পাদক মো. আলমগীর।

প্রতিনিধিদলে বাংলাদেশের তৈরি পোশাক, প্রযুক্তি, প্রক্রিয়াজাত খাদ্য ও সেবা খাতের ব্যবসায়ীরা ছিলেন। বৈঠকে দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকর ও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ফ্রান্সের বাজারের পাশাপাশি পুরো ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রবেশের সুযোগ বাড়ানোর বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। এ ক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগ সহজ করা, সম্ভাব্য অংশীদারত্ব গড়ে তোলা এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সরাসরি সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা।

বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতি ও ইউরোপের শুল্ক কাঠামোর পরিবর্তন নিয়েও বৈঠকে আলোচনা হয়। বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও ফ্রান্সের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নতুন বাণিজ্যিক সম্ভাবনা খুঁজে বের করা প্রয়োজন।

বাংলাদেশে ফরাসি বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে। বিশেষ করে তথ্য-প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য ফরাসি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যের পরিসর বাড়িয়ে ইউরোপের বাজারে নতুন পণ্যের সুযোগ তৈরির ওপর জোর দেওয়া হয়।

ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সহসভাপতি ফখরুল আকম সেলিম বলেন, ইউরোপে বাংলাদেশি ব্যবসায়ীদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে এফবিসিসিআইয়ের সরাসরি সমন্বয় বাড়ানো প্রয়োজন। তাঁর মতে, এ ধরনের বৈঠক দুই পক্ষের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফবিসিসিআই প্রতিনিধিদলের প্রধান মো. আলমগীর ইউরোপের বিভিন্ন ব্যবসায়িক জোটের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ তৈরিতে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর জাঁনা মার্টিন, মাহারুল ইসলাম মিন্টু, খন্দকার রূহুল আমিন, লুবনা ইয়াছমিন শম্পা, ফারহানা আফরোজ পলি, মো. কামরুজ্জামান, তাপস বড়ুয়া রিপন ও খান নূরে আলম সিদ্দিকীসহ এফবিসিসিআই ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সৌজন্যে আয়োজিত বিশেষ গালা ডিনারে বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

দুই দেশের ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, প্যারিসের এ বৈঠকের মাধ্যমে ফ্রান্স ও বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ আরও বিস্তৃত হবে। একই সঙ্গে ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সুযোগ তৈরি এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর পথ আরও সুগম হবে।

ট্যাগ : বাণিজ্য ফ্রান্স বাংলাদেশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ইউরোপের বাজারে প্রবেশ সহজ করতে প্যারিসে বাংলাদেশি ব্যবসায়ীদের বৈঠক

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরিতে ফ্রান্সের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। প্যারিসে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্যিক যোগাযোগ জোরদার, যৌথ বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার বিষয়গুলো গুরুত্ব পায়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফ্রান্স সফররত এফবিসিসিআইয়ের উচ্চ পর্যায়ের ২২ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল এতে অংশ নেয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এফবিসিসিআইয়ের সাধারণ সম্পাদক মো. আলমগীর।

প্রতিনিধিদলে বাংলাদেশের তৈরি পোশাক, প্রযুক্তি, প্রক্রিয়াজাত খাদ্য ও সেবা খাতের ব্যবসায়ীরা ছিলেন। বৈঠকে দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকর ও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ফ্রান্সের বাজারের পাশাপাশি পুরো ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রবেশের সুযোগ বাড়ানোর বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। এ ক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগ সহজ করা, সম্ভাব্য অংশীদারত্ব গড়ে তোলা এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সরাসরি সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা।

বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতি ও ইউরোপের শুল্ক কাঠামোর পরিবর্তন নিয়েও বৈঠকে আলোচনা হয়। বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও ফ্রান্সের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নতুন বাণিজ্যিক সম্ভাবনা খুঁজে বের করা প্রয়োজন।

বাংলাদেশে ফরাসি বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে। বিশেষ করে তথ্য-প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য ফরাসি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যের পরিসর বাড়িয়ে ইউরোপের বাজারে নতুন পণ্যের সুযোগ তৈরির ওপর জোর দেওয়া হয়।

ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সহসভাপতি ফখরুল আকম সেলিম বলেন, ইউরোপে বাংলাদেশি ব্যবসায়ীদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে এফবিসিসিআইয়ের সরাসরি সমন্বয় বাড়ানো প্রয়োজন। তাঁর মতে, এ ধরনের বৈঠক দুই পক্ষের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফবিসিসিআই প্রতিনিধিদলের প্রধান মো. আলমগীর ইউরোপের বিভিন্ন ব্যবসায়িক জোটের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ তৈরিতে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর জাঁনা মার্টিন, মাহারুল ইসলাম মিন্টু, খন্দকার রূহুল আমিন, লুবনা ইয়াছমিন শম্পা, ফারহানা আফরোজ পলি, মো. কামরুজ্জামান, তাপস বড়ুয়া রিপন ও খান নূরে আলম সিদ্দিকীসহ এফবিসিসিআই ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সৌজন্যে আয়োজিত বিশেষ গালা ডিনারে বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

দুই দেশের ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, প্যারিসের এ বৈঠকের মাধ্যমে ফ্রান্স ও বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ আরও বিস্তৃত হবে। একই সঙ্গে ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সুযোগ তৈরি এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর পথ আরও সুগম হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ