ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আলজেরিয়া-অস্ট্রিয়ার রোমাঞ্চকর ড্রয়ে বিশ্বকাপ শেষ ইরানের

ছবি : সংগৃহীত
ফলো করুন

শেষ পর্যন্ত জয় পেল না কোনো দল। রোমাঞ্চকর লড়াইয়ে আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচ শেষ হয়েছে ৩-৩ গোলের সমতায়। এই ড্রয়ের ফলে দুই দলই নকআউট পর্ব নিশ্চিত করেছে। তবে তাদের সমতায় কপাল পুড়েছে ইরানের, গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে।

গ্রুপ ‘জে’ থেকে তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। একই গ্রুপে শেষ ম্যাচে ড্র করে অস্ট্রিয়া রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে জায়গা করে নেয়। পরের রাউন্ডে অস্ট্রিয়ার প্রতিপক্ষ স্পেন।

অন্যদিকে তৃতীয় সেরা দলগুলোর তালিকা থেকে নকআউট পর্বে উঠেছে আলজেরিয়া। দ্বিতীয় রাউন্ডে তারা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।

ইরানের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে গ্রুপপর্বেই। গ্রুপ ‘জি’তে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশরের বিপক্ষে তিনটি ম্যাচেই ড্র করেছিল তারা। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে ওঠার আশা টিকে ছিল ইরানের।

তবে সেই আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের ফলের ওপর নির্ভর করছিল ইরানের ভাগ্য। ম্যাচের অতিরিক্ত সময়ে আলজেরিয়া ৩-২ গোলে এগিয়ে গেলে কিছু সময়ের জন্য ইরানের নকআউটে ওঠার সম্ভাবনা তৈরি হয়।

কিন্তু শেষ মুহূর্তে গোল করে সমতা ফেরায় অস্ট্রিয়া। ম্যাচ ৩-৩ ড্র হওয়ায় অস্ট্রিয়া তৃতীয় স্থানে টিকে যায় এবং আলজেরিয়াও নকআউটের টিকিট পায়। আর মাত্র এক ধাপ পিছিয়ে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইরান।

ট্যাগ : ইরান ফুটবল বিশ্বকাপ ২০২৬ আলজেরিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আলজেরিয়া-অস্ট্রিয়ার রোমাঞ্চকর ড্রয়ে বিশ্বকাপ শেষ ইরানের

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

শেষ পর্যন্ত জয় পেল না কোনো দল। রোমাঞ্চকর লড়াইয়ে আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচ শেষ হয়েছে ৩-৩ গোলের সমতায়। এই ড্রয়ের ফলে দুই দলই নকআউট পর্ব নিশ্চিত করেছে। তবে তাদের সমতায় কপাল পুড়েছে ইরানের, গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে।

গ্রুপ ‘জে’ থেকে তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। একই গ্রুপে শেষ ম্যাচে ড্র করে অস্ট্রিয়া রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে জায়গা করে নেয়। পরের রাউন্ডে অস্ট্রিয়ার প্রতিপক্ষ স্পেন।

অন্যদিকে তৃতীয় সেরা দলগুলোর তালিকা থেকে নকআউট পর্বে উঠেছে আলজেরিয়া। দ্বিতীয় রাউন্ডে তারা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।

ইরানের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে গ্রুপপর্বেই। গ্রুপ ‘জি’তে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশরের বিপক্ষে তিনটি ম্যাচেই ড্র করেছিল তারা। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে ওঠার আশা টিকে ছিল ইরানের।

তবে সেই আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের ফলের ওপর নির্ভর করছিল ইরানের ভাগ্য। ম্যাচের অতিরিক্ত সময়ে আলজেরিয়া ৩-২ গোলে এগিয়ে গেলে কিছু সময়ের জন্য ইরানের নকআউটে ওঠার সম্ভাবনা তৈরি হয়।

কিন্তু শেষ মুহূর্তে গোল করে সমতা ফেরায় অস্ট্রিয়া। ম্যাচ ৩-৩ ড্র হওয়ায় অস্ট্রিয়া তৃতীয় স্থানে টিকে যায় এবং আলজেরিয়াও নকআউটের টিকিট পায়। আর মাত্র এক ধাপ পিছিয়ে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইরান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ