ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এবং কৌশলগত স্থানে নিরাপত্তা জোরদার করতে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিও চালানো হচ্ছে।

মোতায়েনের হিসাবে সবচেয়ে বেশি বিজিবি রয়েছে ঢাকা জেলার বিভিন্ন এলাকায়। এর মধ্যে শুধু আশুলিয়াতেই দায়িত্ব পালন করছে ৯ প্লাটুন বিজিবি।

এ ছাড়া ঢাকার মিরপুরে ১ প্লাটুন, সাভার ও হেমায়েতপুর এলাকায় ২ প্লাটুন, জিরানীতে ২ প্লাটুন এবং জামগড়ায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে ঢাকার এসব এলাকায় ১৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

গাজীপুরের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার চন্দ্রা এলাকায় ১ প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় ২ প্লাটুন, মৌচাকে ১ প্লাটুন, আমবাগ-কাটা এলাকায় ১ প্লাটুন এবং কাশিমপুরে ১ প্লাটুন বিজিবি রয়েছে।

পাশাপাশি নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় আরও ১ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুরে মোট ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

অন্যদিকে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্প ও যোগাযোগকেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে ৭ প্লাটুন বিজিবি। এর মধ্যে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় ২ প্লাটুন এবং জালকুড়িতে ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া বিসিক শিল্পনগরীতে ১ প্লাটুন, চাষাড়া মোড়ে ১ প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। মাঠপর্যায়ে ব্যবহৃত ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইস থেকে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

একই সঙ্গে বিভিন্ন ইউনিটের কার্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক, সাধারণ মানুষ ও শিল্পপ্রতিষ্ঠানের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এ মোতায়েনের উদ্দেশ্য।

শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। প্রয়োজন অনুযায়ী এ নিরাপত্তা কার্যক্রম ও নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এবং কৌশলগত স্থানে নিরাপত্তা জোরদার করতে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিও চালানো হচ্ছে।

মোতায়েনের হিসাবে সবচেয়ে বেশি বিজিবি রয়েছে ঢাকা জেলার বিভিন্ন এলাকায়। এর মধ্যে শুধু আশুলিয়াতেই দায়িত্ব পালন করছে ৯ প্লাটুন বিজিবি।

এ ছাড়া ঢাকার মিরপুরে ১ প্লাটুন, সাভার ও হেমায়েতপুর এলাকায় ২ প্লাটুন, জিরানীতে ২ প্লাটুন এবং জামগড়ায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে ঢাকার এসব এলাকায় ১৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

গাজীপুরের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার চন্দ্রা এলাকায় ১ প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় ২ প্লাটুন, মৌচাকে ১ প্লাটুন, আমবাগ-কাটা এলাকায় ১ প্লাটুন এবং কাশিমপুরে ১ প্লাটুন বিজিবি রয়েছে।

পাশাপাশি নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় আরও ১ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুরে মোট ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

অন্যদিকে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্প ও যোগাযোগকেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে ৭ প্লাটুন বিজিবি। এর মধ্যে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় ২ প্লাটুন এবং জালকুড়িতে ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া বিসিক শিল্পনগরীতে ১ প্লাটুন, চাষাড়া মোড়ে ১ প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। মাঠপর্যায়ে ব্যবহৃত ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইস থেকে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

একই সঙ্গে বিভিন্ন ইউনিটের কার্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক, সাধারণ মানুষ ও শিল্পপ্রতিষ্ঠানের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এ মোতায়েনের উদ্দেশ্য।

শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। প্রয়োজন অনুযায়ী এ নিরাপত্তা কার্যক্রম ও নজরদারি অব্যাহত থাকবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ