ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জর্ডানকে হারিয়ে পূর্ণ পয়েন্টে নকআউটে আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত
ফলো করুন

গ্রুপ পর্বে টানা জয়ের ধারা ধরে রেখে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে গ্রুপ ‘জে’র ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনার হয়ে গোল করেন জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি। জর্ডানের হয়ে একমাত্র গোলটি করেন মুসা আল তামারি।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। এরপর ৩০ মিনিটে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। এক মিনিট পর স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ।

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর বিরতির পরে দুই পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করে জর্ডান। ৫৫ মিনিটে এহসান হাদ্দাদের পাস থেকে বদলি খেলোয়াড় মুসা আল তামারি গোল করে ব্যবধান কমিয়ে আনেন ২-১-এ।

৬০ মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নামার পর আর্জেন্টিনার আক্রমণে নতুন গতি আসে। ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক থেকে নিজের পরিচিত বাঁ পায়ের নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির গোলেই আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ছয়ে নিয়ে যান তিনি। একই সঙ্গে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েন মেসি।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে ৯ পয়েন্টে টেবিলের শীর্ষে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নকআউট পর্বে স্কালোনির দলের প্রতিপক্ষ কেপ ভার্দে।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ লিওনেল মেসি আর্জেন্টিনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জর্ডানকে হারিয়ে পূর্ণ পয়েন্টে নকআউটে আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

গ্রুপ পর্বে টানা জয়ের ধারা ধরে রেখে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে গ্রুপ ‘জে’র ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনার হয়ে গোল করেন জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি। জর্ডানের হয়ে একমাত্র গোলটি করেন মুসা আল তামারি।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। এরপর ৩০ মিনিটে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। এক মিনিট পর স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ।

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর বিরতির পরে দুই পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করে জর্ডান। ৫৫ মিনিটে এহসান হাদ্দাদের পাস থেকে বদলি খেলোয়াড় মুসা আল তামারি গোল করে ব্যবধান কমিয়ে আনেন ২-১-এ।

৬০ মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নামার পর আর্জেন্টিনার আক্রমণে নতুন গতি আসে। ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক থেকে নিজের পরিচিত বাঁ পায়ের নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির গোলেই আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ছয়ে নিয়ে যান তিনি। একই সঙ্গে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েন মেসি।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে ৯ পয়েন্টে টেবিলের শীর্ষে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নকআউট পর্বে স্কালোনির দলের প্রতিপক্ষ কেপ ভার্দে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ